Hatirpool Bridge

ধরন: Bridge
সহযোগিতায়: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

বিস্তারিত

মুঘল আমলে নির্মিত হাতির পুল-টি ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বেড়িউড়া বাজারের নিকটে অবস্থিত। ১৬৫০ সালে দেওয়ান শাহবাজ আলী সরাইল থেকে শাহবাজপুরে একটি সড়ক নির্মাণ করেন। অনেকে মনে করেন এই পুলটি সেসময় নির্মাণ করা হয়েছিল। স্থানীয়রা এই সেতুটিকে হাতিরপুল নামে জানে কারন বলা হয়ে থাকে যে দেওয়ানরা হাতির পিঠে চড়ে এই সেতুটি পার হতেন।

ইট দিয়ে নির্মিত এই ব্রিজটির প্রবেশমুখে ধনুকাকৃতির একটি ফটক আছে। বর্তমানে এই পুলটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদফতরের অধীনে সংরক্ষিত নিদর্শন।

হাতির পুল


কিভাবে যাবেন

ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া বাস এবং ট্রেনে পৌছাতে পারবেন। ব্রাহ্মণবাড়িয়ায় নেমে লোকাল যানবাহনে চড়ে এই পুলটি দেখে যেতে পারেন।

কিভাবে পৌঁছাবেন: Brahmanbaria District

বাংলাদেশের পূর্ব মধ্যাঞ্চলে চট্রগ্রাম বিভাগের অধীনের একটি জেলার নাম ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলার উত্তরে কিশোরগঞ্জ জেলা ও হবিগঞ্জ জেলা, দক্ষিনে কুমিল্লা জেলা, পূর্বে হবিগঞ্জ জেলা ও ভারতের রাজ্য এবং পশ্চিমে মেঘনা নদী, কিশোরগঞ্জ জেলা, নরসিংদী জেলা এবং নারায়ণগঞ্জ জেলা অবস্থিত।

ঢাকার সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাসরি সড়ক যোগাযোগ থাকায় আপনি বাসে করে সরাসরি এই জেলায় পৌছাতে পারবেন। ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে চলাচলকারী বাসগুলোর মধ্যে রয়েছেঃ
১। সোহাগ পরিবহন, যোগাযোগঃ ০৪৪৭-৬০০০৫৬১
২। তিশা পরিবহন, যোগাযোগঃ ০১৯১৫৭২৮৭৪৫
৩। তিতাস পরিবহন, যোগাযোগঃ ০১৬৭৫৩৮৯৭৭৬

কোথায় থাকবেন

ব্রাহ্মণবাড়িয়ায় থাকার জন্য হোটেল ও রেস্টুরেন্টগুলোর মধ্যে রয়েছেঃ
১। নাসিরনগর ডাকবাংলো
ঠিকানাঃ ডাকবাংলো ঘাট, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া
যোগাযোগঃ ০১৭৪৩৯৩০৬৬৩
২। জেলা পরিষদ ডাকবাংলো
ঠিকানাঃ উপজেলা পরিষদ চত্বর, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
যোগাযোগঃ ০১৭৮১৭৮৩৯৪
৩। হোটেল উজানভাটি এন্ড রিসোর্ট
ঠিকানাঃ আশুগঞ্জ সোনারামপুর, আশুগঞ্জ থানার নিকটে
যোগাযোগঃ ০১৭১১৫৬১১৫৮
৪। হোটেল চন্দ্রিমা
ঠিকানাঃ স্টেশন রোড, ব্রাহ্মণবাড়িয়া
যোগাযোগঃ ০১৭২০৬৫৫৮৪২
৫। হোটেল ইউনিসিয়া
ঠিকানাঃ স্টেশন রোড, ব্রাহ্মণবাড়িয়া
যোগাযোগঃ ০১৭১২৫২৯৯৮৩
৬। হোটেল রহমান
ঠিকানাঃ দক্ষিন কালীবাড়ি জংশন, ঘরকোন সড়ক, ব্রাহ্মণবাড়িয়া
যোগাযোগঃ ০১৬৭০৯০৬১১৩

কি করবেন

১। ছবি তুলতে পারেন।
২। পুলের নীচের নদীতে নৌকা ভ্রমন করতে পারেন।

খাবার সুবিধা

আপনি এখানে খাওয়ার হোটেল ও রেস্টুরেন্টের খোঁজ করতে পারেন অথবা সাথে করে খাবার নিয়েও যেতে পারেন।

ভ্রমণ টিপস

আপনি আরফাইল সাগর দীঘি এবং জোড়া কবর, আরফান্নিসা মসজিদ, সরাইল জামে মসজিদ এবং হাটখোলা মসজিদও দেখতে পারেন।

মানচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কথা বলুন

এই মুহূর্তে অনলাইনে না থাকায় আমরা দুঃখিত! কিন্তু আপনি আমাদের ই-মেইল পাঠাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেব।

আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!

ENTER ক্লিক করুন