পাঁচপীরের মাজার কাহালু উপজেলার অন্যতম ঐতিহাসিক স্থান। পাঁচজন পীর একই স্থানে অবস্থান করতেন বলে এটিকে পাঁচপীর বলা হয়ে থাকে। মাজারটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। বলা হয়ে থাকে যে সম্রাট আকবরের শাসনকালে জায়গাটি পাঁচপীর মাজার হিসেবে পরিচিতি লাভ করে। ১৯৫২ সালে মাজার এলাকা খননকালে ৫টি কবর আবিষ্কৃত হয়। স্থানীয়রা বলে থাকে যে মাজার এলাকা খননকালে একজন খননকারী রাতের বেলা ৫ পীরের ৫ টি মাজার দেখতে পায়।
ঢাকা থেকে বগুড়া কিভাবে যাবেন ইতিমধ্যেই উল্ল্যেখ করা হয়েছে। বগুড়া থেকে কাহালু যাওয়ার দিক নির্দেশনা পেতে ক্লিক করুন। সাতমাথা থেকে সিএনজি অটো রিকশা নিয়ে আপনি পাঁচপীরের মাজারে যেতে পারেন। তাছাড়া পাঁচপীর স্টেশন পর্যন্ত আপনি ট্রেনেও যেতে পারেন কেননা পাঁচপীরের মাজার পাঁচপীর স্টেশনের ২০০ মিটার পশ্চিমে অবস্থিত।
বগুড়া বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত একটি শহর। রাজশাহী বিভাগের বগুড়া জেলায় এই শহরটি অবস্থিত। ঢাকা থেকে প্রায় ২২৯ কিলোমিটার দূরে বগুড়া অবস্থিত। আপনি সেখানে বাস এবং ট্রেনে পৌছাতে পারেন।
১। টি আর ট্রাভেলসঃ সকাল ৭টা থেকে শুরু করে রাত ১১:৩০ মিনিট পর্যন্ত প্রতি ৩০ মিনিট পরপর এটি বগুড়ার উদ্দেশে ছেড়ে যায়। ফোনঃ গাবতলি-০১১৯১-৪৯৪৮৬৫, মহাখালি-০১১৯১-৪৯৪৮৬৬
২। শ্যামলী পরিবহনঃ সকাল ৬টা থেকে শুরু করে রাত ১:০০ টা পর্যন্ত প্রতি ১ ঘণ্টা পরপর এটি বগুড়ার উদ্দেশে ছেড়ে যায়। ফোনঃ আসাদ গেইট-০২-৯১২৩৪৭১, কলাবাগান-০১৭১১১৩০৮৬২, সায়েদাবাদ-০১৭১২৫৯৬৯৪০
৩। এস আর ট্রাভেলসঃ সকাল ৭:৩০ মিনিট থেকে শুরু করে রাত ১১:৩০ মিনিট পর্যন্ত প্রতি ৩০ মিনিট পরপর এটি বগুড়ার উদ্দেশে ছেড়ে যায়। ফোনঃ গাবতলি-০২-৮০১১২২৬, উত্তরা-০১৫৫২৩১৫৩১৮
৪। হানিফ এন্টারপ্রাইজঃ ঢাকা বাস স্ট্যান্ড, ফোনঃ ০৫১-৬০৯৪০, ৬০৮০৩, ০১৯১১-৫৬০৮৮২
বগুড়ায় থাকার ব্যাবস্থা বেশ উন্নত। আপনি এখানে চার তারকা হোটেলও পেয়ে যাবেন। বগুড়ায় উন্নত মানের থাকার জায়গার মধ্যে আছেঃ
১। হোটেল নাজ গার্ডেন,
ঠিকানাঃ সিলিমপুর, বগুড়া-৫৮০০, বাংলাদেশ
ফোনঃ ৮৮-০৫১-৬২৪৬৮, ৬৬৬৫৫, ৬৩২৭২, ৬৪১৯৭, ৭৮০৮৮
২। পর্যটন মোটেল
বনানী মোড়, বগুড়া, ফোনঃ০৫১-৬৬৭৫৩
৩। আকবরিয়া হোটেল
ওয়েব সাইটঃ http://urbita.com/bangladesh/bogra/akboria-hotel
ঠিকানাঃ কাজী নজরুল ইসলাম রোড, থানারোড, বগুড়া, ফোনঃ ০১৭১৬-১৭৯৯৮২
বগুড়া শহরের আরও কিছু হোটেলের নাম:
১। হোটেল আল আমিন, নবাববাড়ি রোড
২। মোটেল নর্থ ওয়ে, শেরপুর রোড
৩। হোটেল রয়াল প্যালেস, উপশহর
৪। হোটেল সান ভিউ,শেরপুর রোড
৫। হোটেল সেফওয়ে, শান্তাহার মোড়
৬। হোটেল রাজমনি, বগুড়া রাজা বাজার
১০। হোটেল হানি ডে, বড় মসজিদ লেইন
১১। হোটেল আজিজ, কবি নজরুল ইসলাম রোড
১. মাজারে প্রার্থনা করতে পারেন।
২. মাজারের ছবি তুলতে পারেন।
৩. মাজারের ইতিহাস সম্পর্কে জানতে পারেন।
মাজারের অভ্যন্তরে খাওয়ার কোন ব্যাবস্থা নেই। আপনি কাছাকাছি খাবার রেস্টুরেন্ট অথবা ফাস্ট ফুডের দোকান খুঁজতে পারেন।
এই জায়গার আশেপাশে কোন এটিএম বুথ নেই। এটিএম বুথের জন্যে আপনাকে শেরপুর অথবা বগুড়া শহরে যেতে হবে।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!