R N Saha House

ধরন: Palace
সহযোগিতায়: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

বিস্তারিত

নবাবগঞ্জে অবস্থিত আর এন সাহা হাউসের বর্তমান মালিক একজন স্থানীয় ব্যবসায়ী। ইছামতি নদীর ঠিক পাশেই অবস্থিত আর এন সাহা হাউস বর্তমানে মেরামতধীন। ধনী ব্যবসায়ী রাধা নাথ সাহার নামে এই ভবনটির নামকরণ করা হয়। ধারনা করা যায় যে, খুব শিগগিরই এই স্থানটিকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

বর্তমানে প্রাসাদসম এই ভবনটির মালিক শ্রী দুলাল চন্দ্র সাহার কাছ থেকে জানা যায় যে ১৮২৫ সালের মাঝামাঝি হতে ১৮৫০ সাল পর্যন্ত এই ভবনটি নির্মাণ করেন ব্যবসায়ী নগেন্দ্র কুমার সাহার পিতা নবকুমার সাহা। নবকুমার সাহার পরিবার ছিল বণিক পরিবার ব্যবসা ছিল যাদের মূল পেশা। এই পরিবারটি কোলকাতা, মদনগঞ্জ, বরিশাল, শেরপুর এবং মুর্শিদাবাদে আরো বেশকিছু ব্যবসাকেন্দ্র প্রতিষ্ঠা করে।

আর এন সাহা হাউসে বসবাসকারী ব্যবসায়ীরা অবিভক্ত ভারতের বিভিন্ন জমিদার পরিবারের (যেমনঃ বালিয়াটি, নগরপুর, চৌদ্দরাশি এবং জনাব আর পি সাহা) সাথে পারিবারিক সম্পর্ক বজায় রেখেছিল।


কিভাবে যাবেন

গুলিস্তান বাসস্ট্যান্ড থেকে বাসে করে নবাবগঞ্জ বাজারে পৌছালে আপনার আর এন সাহা হাউস খুঁজে পেতে সমস্যা হবে না। নবাবগঞ্জ বাজারে পৌঁছে আপনাকে কলাকোপাগামী রিকশা অথবা অটোরিকশায় চড়তে হবে।

কিভাবে পৌঁছাবেন: Nawabganj Upazila

১। এন মল্লিক
২। যমুনা রিল্যাক্স

কোথায় থাকবেন

কি করবেন

চমৎকার স্থাপত্যশৈলী সমৃদ্ধ এই স্থানটি বেড়ানোর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন স্পট বৈকি!

খাবার সুবিধা

কলাকোপায় কিছু খাওয়ার রেস্টুরেন্টে দেশী খাবার পরিবেশন করা হয়।

মানচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কথা বলুন

এই মুহূর্তে অনলাইনে না থাকায় আমরা দুঃখিত! কিন্তু আপনি আমাদের ই-মেইল পাঠাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেব।

আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!

ENTER ক্লিক করুন