রবীন্দ্রনাথের কাচারি বাড়ি

ধরন: Museum
সহযোগিতায়: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

বিস্তারিত

রবীন্দ্রনাথের কাচারি বাড়ি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিক জমিদার বাড়ি। এখানে এই বিখ্যাত কবির ব্যবহার করা জিনিষ আছে যেমন থালা বাসন, বাথটাব, হুক্কা, পিয়ানো, সোফা, পিতলের নৌকা ইত্যাদি। সেখানে রাখা বাদ্যযন্ত্রগুলো, যেমন পিয়ানো ক্ষতিগ্রস্ত হওয়ায় আর ব্যবহার করা হয় না। বাড়িটি এখন জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। অনেকেই এটি দেখতে আসে। এখানে স্থানের স্বল্পতা আছে এবং কোন গাড়ি পারকিং এর ব্যবস্থা নেই। ভবনটিতে অনেক ফাটল রয়েছে যা পর্যটকদের দুশ্চিন্তার কারন হতে পারে।

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত শাহজাদপুর রবীন্দ্র কাচারি বাড়িটি একটি দোতালা ভবন। নোবেল পুরস্কার বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সম্পর্কিত বলে ভবনটি একটি ঐতিহাসিক স্থাপনা। ঠাকুরের ব্যাক্তিগত জীবনে ব্যবহার করা বেশ কিছু জিনিস এখানে প্রদর্শিত হচ্ছে। জাদুঘর খোলা থাকার সময়সূচীঃ ১লা এপ্রিল থেকে ৩০শে সেপ্টেম্বরঃ মঙ্গলবার থেকে শনিবারঃ (সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা, বিরতিঃ দুপুর ১ টা থেকে ১:৩০ মিনিট। শুক্রবারঃ সকাল ১০ টা থেকে দুপুর ১২:৩০ মিনিট এবং দুপুর ২:৩০ মিনিট হতে সন্ধ্যা ৬ টা। সোমবারঃ দুপুর ২:৩০ মিনিট হতে সন্ধ্যা ৬ টা।১লা অক্টোবর থেকে ৩০শে মার্চঃ মঙ্গলবার থেকে শনিবার (সকাল ৯টা থেকে বিকাল ৫টা এবং বিরতিঃ দুপুর ১ টা থেকে ১:৩০ মিনিট)। শুক্রবারঃ সকাল ৯ টা থেকে দুপুর ১২:৩০ মিনিট এবং দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা। সোমবারঃ দুপুর ১:৩০ মিনিট থেকে বিকাল ৫ টা।

সূত্রঃ এলজিইডি ওয়েবসাইট।


কিভাবে যাবেন

রবীন্দ্রনাথের কাচারি বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত। ঢাকা থেকে সিরাজগঞ্জ কিভাবে যাবেন ইতিমধ্যেই উল্লেখ করা হয়েছে। সিরাজগঞ্জ থেকে ৪০.২ কিলোমিটার দূরে শাহজাদপুর অবস্থিত। সিরাজগঞ্জে পৌঁছে আপনি এখানে বাস অথবা সিএনজি অটো রিকশায় আসতে পারেন।

কিভাবে পৌঁছাবেন: Sirajganj District

সিরাজগঞ্জে আপনি সড়ক ও রেল পথে যেতে পারেন।

ঢাকা থেকে সিরাজগঞ্জে যাতায়াতকারী বাসগুলোর মধ্যে আছেঃ
১। এস আই এন্টারপ্রাইজঃ
ঠিকানাঃ সাইনবোর্ড, আব্দুল্লাহপুর বোর্ড বাজার, উত্তরা, ঢাকা (আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ডের পশ্চিমে)। ফোনঃ ০১৭৪৬-০৩৭০৭১, ০১৭১১-৯৪৪০২৩

২। হানিফ এন্টারপ্রাইজঃ
প্রধান কাউনটারঃ ১৬৭/২২, ইনার সার্কুলার রোড, আরামবাগ, ঢাকা, ফোনঃ ০১৭১৩৪০২৬৭১, ০১৭১৩৪০২৬৩১

Train to Sirajganj usually starts from Komlapur Station, Dhaka.

কোথায় থাকবেন

সিরাজগঞ্জে থাকার জন্য নিম্নের হোটেলগুলো দেখতে পারেনঃ
১। আরমানি রেস্তোরা কমপ্লেক্স, মুজিব সড়ক।
২। জেলা পরিষদ ডাক বাংলো, সিরাজগঞ্জ।
৩। বেলকুচি রেস্ট হাউস, শেরনগর, বেলকুচি, সিরাজগঞ্জ।
৪। হাইওয়ে ভিলা রেস্ট হাউস, ষোলমাইল, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।

কি করবেন

১. রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাবহার করা জিনিসপত্র দেখতে পারেন।
২. জায়গাটির ছবি তুলতে পারেন।

খাবার সুবিধা

মানচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কথা বলুন

এই মুহূর্তে অনলাইনে না থাকায় আমরা দুঃখিত! কিন্তু আপনি আমাদের ই-মেইল পাঠাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেব।

আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!

ENTER ক্লিক করুন