ব্রাহ্মণবাড়িয়া জেলা
আকর্ষণ সমূহ
তথ্য
ব্রাহ্মণবাড়িয়া জেলার নামকরণ নিয়ে নানা ধরনের কাহিনীর প্রচলন রয়েছে। কেউ কেউ মনে করেন এখানকার মৌলভিপাড়ায় ব্রাহ্মণরা বসবাস আরম্ভ করলে এই জেলার নাম হয়ে যায় ব্রাহ্মণবাড়িয়া। বিশ্বাস করা হয়ে থাকে যে, ব্রাহ্মণরা না থাকায় এই জেলায় যথাযথভাবে আধ্যাত্মিক উপাসনা হচ্ছিল না। এরই পরিপ্রেক্ষিতে তৎকালীন সেন পরিবারের আদেশে এখানে ব্রাহ্মণরা চলে আসে এবং স্থানটির নাম হয়ে যায় ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়াকে বলা হয়ে থাকে বাংলাদেশের সংস্কৃতির রাজধানী। এই জেলার রয়েছে প্রসিদ্ধ শিক্ষা, সংস্কৃতি ও শিল্পকে লালন করার ঐতিহ্য।
Where to stayব্রাহ্মণবাড়িয়ায় থাকার জন্য হোটেল ও রেস্টুরেন্টগুলোর মধ্যে রয়েছেঃ ১। নাসিরনগর ডাকবাংলো ঠিকানাঃ ডাকবাংলো ঘাট, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগঃ ০১৭৪৩৯৩০৬৬৩ ২। জেলা পরিষদ ডাকবাংলো ঠিকানাঃ উপজেলা পরিষদ চত্বর, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগঃ ০১৭৮১৭৮৩৯৪ ৩। হোটেল উজানভাটি এন্ড রিসোর্ট ঠিকানাঃ আশুগঞ্জ সোনারামপুর, আশুগঞ্জ থানার নিকটে যোগাযোগঃ ০১৭১১৫৬১১৫৮ ৪। হোটেল চন্দ্রিমা ঠিকানাঃ স্টেশন রোড, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগঃ ০১৭২০৬৫৫৮৪২ ৫। হোটেল ইউনিসিয়া ঠিকানাঃ স্টেশন রোড, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগঃ ০১৭১২৫২৯৯৮৩ ৬। হোটেল রহমান ঠিকানাঃ দক্ষিন কালীবাড়ি জংশন, ঘরকোন সড়ক, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগঃ ০১৬৭০৯০৬১১৩
How to goবাংলাদেশের পূর্ব মধ্যাঞ্চলে চট্রগ্রাম বিভাগের অধীনের একটি জেলার নাম ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলার উত্তরে কিশোরগঞ্জ জেলা ও হবিগঞ্জ জেলা, দক্ষিনে কুমিল্লা জেলা, পূর্বে হবিগঞ্জ জেলা ও ভারতের রাজ্য এবং পশ্চিমে মেঘনা নদী, কিশোরগঞ্জ জেলা, নরসিংদী জেলা এবং নারায়ণগঞ্জ জেলা অবস্থিত।
ঢাকার সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাসরি সড়ক যোগাযোগ থাকায় আপনি বাসে করে সরাসরি এই জেলায় পৌছাতে পারবেন। ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে চলাচলকারী বাসগুলোর মধ্যে রয়েছেঃ
১। সোহাগ পরিবহন, যোগাযোগঃ ০৪৪৭-৬০০০৫৬১
২। তিশা পরিবহন, যোগাযোগঃ ০১৯১৫৭২৮৭৪৫
৩। তিতাস পরিবহন, যোগাযোগঃ ০১৬৭৫৩৮৯৭৭৬