চুয়াডাঙ্গা জেলা
আকর্ষণ সমূহ
তথ্য
পূর্বে তদানীন্তন বৃহত্তর কুষ্টিয়া জেলার একটি মহাকুমা ছিল চুয়াডাঙ্গা। পরবর্তীতে ১৯৮৪ সালের ২৬শে ফেব্রুয়ারি কুষ্টিয়াকে জেলা হিসেবে উন্নীত করা হয়। ১১৫৭.৪২ কিলোমিটার আয়তনের এই জেলায় চারটি উপজেলা, চারটি পৌরসভা, এবং বত্রিশটি ইউনিয়ন রয়েছে। চুয়াডাঙ্গার নামকরণ নিয়ে অনেক ধরনের কাহিনীর প্রচলন রয়েছে। তবে, সবচেয়ে জনপ্রিয় ধারনা মতে পারস্যের ব্যবসায়ী ‘চুয়া মালিক’ এর নামে এই জেলার নামকরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছেঃ বেশকিছু প্রাচীন জমিদারবাড়ি, স্বাধীনতা যুদ্ধের গণ কবর, বিভিন্ন দরগা ও আস্তানা ইত্যাদি। বিগত দুই দশকে এই জেলার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার প্রচুর উন্নতি সাধিত হয়েছে এবং এ কারনেই জেলার বেশীরভাগ গ্রাম, বাজার, ইউনিয়নের মধ্যে প্রশস্ত সড়ক যোগাযোগ রয়েছে। চুয়াডাঙ্গা জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছেঃ বেশকিছু প্রাচীন জমিদারবাড়ি, স্বাধীনতা যুদ্ধের গণ কবর, বিভিন্ন দরগা ও আস্তানা ইত্যাদি। বিগত দুই দশকে এই জেলার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার প্রচুর উন্নতি সাধিত হয়েছে এবং এ কারনেই জেলার বেশীরভাগ গ্রাম, বাজার, ইউনিয়নের মধ্যে প্রশস্ত সড়ক যোগাযোগ রয়েছে।
Where to stayএকটি চমৎকার জেলা হওয়া সত্ত্বেও চুয়াডাঙ্গায় থাকার ব্যবস্থা খুব একটা ভাল নয়। এই জেলায় থাকার জন্য উল্ল্যেখ করার মত কোন হোটেল নেই। এখানে থাকার জন্য কিছু হোটেল থাকলেও সেগুলোর সেবার মান আপনার প্রত্যাশা নাও পুরন করতে পারে। ১। সানড্রিয়ান হোটেল এন্ড রেস্টুরেন্ট মো: শওকত হোসেন রূপসা সিনেমা হল পাড়া, চুয়াডাঙ্গা ফোনঃ ০১৯১৯৯৭০৩৫৫ ২। হোটেল অবকাশ (আবাসিক) প্রোঃ আবু মোতালেব জেয়ার্দার শহীদ আবুল কাশেম সড়ক, চুয়াডাঙ্গা। ফোনঃ ০৭৬১-৬২২৮৮, ০১৭১৬৯৩৬২০১ ৩। হোটেল সোনার বাংলা মো: শহিদুল হক দর্শনা রেল বাজার, চুয়াডাঙ্গা ফোনঃ ০১৭১৪৮১২৫২৭ ৪। হোটেল সুরমা আব্দুল খালেক দর্শনা রেল বাজার, চুয়াডাঙ্গা ফোনঃ ০১৭১১৯৩৯৬৯৭ ৫। হোটেল আল-আমীন আব্দুল মতিন ভুইঁয়া দর্শনা রেল বাজার, চুয়াডাঙ্গা ফোনঃ ০১৭১৫৪৯৯৬৭০ ৬। হোটেল আল-মেরাজ হারুন-উর-রশিদ মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা ফোনঃ ০১৭২১৬৫৬৪৪৯ ৭। অন্তুরাজ আবাসিক হোটেল সিদ্দিক জামান নান্টু রেল স্টেশনের পশ্চিম দিকে, চুয়াডাঙ্গা ফোনঃ ০৭৬১৬২৭০২ ৮। প্রিন্স আবাসিক হোটেল মোছা; জিন্নাতুননেছা ফেরীঘাট রোড, চুয়াডাঙ্গা ফোনঃ ০৭৬১৬২৩৭৮ ৯। হোটেল সালাউদ্দিন মো: হামিদুল হক দর্শনা রেল বাজার, চুয়াডাঙ্গা ১০। হোটেল অবসর মোছা; সাহারজান খাতুন শহীদ আবুল কাসেম সড়ক, চুয়াডাঙ্গা ফোনঃ ০৭৬১৬২৪০৫ ১১। শয়ন বিলাস আবাসিক হোটেল এ এন এম আরিফ এন্ড ব্রাদার্স শহীদ আবুল কাসেম সড়ক, চুয়াডাঙ্গা ফোনঃ ০৭৬১৬৩৭৭৮ ১২। খান আবাসিক হোটেল মো: আনিছুজ্জামান খাঁন খান সুপার মার্কেট জীবননগর, চুয়াডাঙ্গা ফোনঃ ০১৭১৮৬৬১৫১৩ ১৩। মিজান আবাসিক হোটেল মো: ইব্রাহিম প্রামানিক আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা
How to goঢাকা থেকে সড়কপথে বাসে করে সরাসরি চুয়াডাঙ্গায় পৌছাতে পারবেন। ঢাকা থেকে চুয়াডাঙ্গায় চলাচলকারী বাসগুলোর মধ্যে রয়েছেঃ
• দর্শনা ডিলাক্স
ফোনঃ ৯০১০৩০৬, ০১৭১২৫৫২২৭২, ০১৭১২৪১৭৭৬৬
• জে আর পরিবহন
ফোনঃ ০১৭১১১৭৫৫৫১, ০১৭১৭৬৫৭৭৯৯
• এস এম পরিবহন
ফোনঃ ০১৭৩৪৭২৭৩৯২
ঢাকা থেকে চুয়াডাঙ্গার রেলপথে যোগাযোগ রয়েছে। চিত্রা এক্সপ্রেস ট্রেনে করে আপনি চুয়াডাঙ্গায় আসতে পারবেন। চিত্রা এক্সপ্রেস সোমবার ছাড়া প্রতিদিন ঢাকা থেকে খুলনায় যাতায়াত করে। ট্রেনের সময়সূচী এবং ভাড়া সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
http://www.railway.gov.bd/chuadangaschedule.asp