কুড়িগ্রাম জেলা
আকর্ষণ সমূহ
তথ্য
কুড়িগ্রাম জেলার রয়েছে নিজস্ব ইতিহাস, ঐতিহ্য এবং স্বতন্ত্রতা। এই জেলার ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্য একদিনে গড়ে উঠেনি বরং দীর্ঘদিন নানা ধরনের আন্দোলন, সংগ্রাম, আনন্দ, বেদনা, ঘাত, প্রতিঘাতের মধ্যে দিয়ে এখানকার মানুষ তাঁদের জীবন অতিবাহিত করেছে এবং এই অঞ্চলকে একটি অন্যতম শ্রেষ্ঠ জেলায় রুপান্তর করেছে। কুড়িগ্রাম জেলায় প্রায়ই বিভিন্ন ধরনের মেলার আয়োজন করা হয়ে থাকে যেগুলোর মধ্যে রয়েছেঃ চিলামারী, অষ্টমিরা, সিমদুরামাতিরা, মাদাইখেলেরা, মাসানাকুরারা, দশহারারা, সেনরারা, সিদ্ধেশরী, কালী, শিব এবং গাজীমেলা। এই মেলাগুলোতে প্রচুর বিনোদনের ব্যবস্থা থাকে এবং এখানে যে শুধুমাত্র নানা ধরনের জিনিসপত্র বিক্রি করা হয় তাই নয় বরং স্থানীয়দের জন্য এই মেলাগুলো বিনোদনের অন্যতম মাধ্যম। কুড়িগ্রাম জেলায় রয়েছে নজরকাড়া প্রাকৃতিক সৌন্দর্য। এখানকার সবুজ ধানক্ষেত এবং স্বচ্ছ পানির নদীর তীরে আপনি মনে রাখার মত সময় কাটাতে পারবেন। কুড়িগ্রাম জেলা দিয়ে বেশকিছু নদী বয়ে গিয়েছে। এসব নদীর মধ্যে রয়েছেঃ ব্রহ্মপুত্র নদী, তিস্তা নদী, ধরলা নদী, দুধকুমার নদী, ফুলকুমার নদী, জিঙ্গিরাম নদী, সোনাভরি নদী, হলহলিয়া নদী, কালজানি নদী এবং সানকোস নদী। প্রতিষ্ঠার পর থেকে কুড়িগ্রাম জেলার উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে এবং ভবিষ্যতে আরো উন্নত হওয়ার যোগ্যতা রয়েছে এই জেলাটির।
Where to stayকুড়িগ্রামে থাকার জন্য কিছু হোটেল ও গেস্টহাউজ রয়েছে। আপনার সুবিধার্থে এখানকার কিছু হোটেল ও গেস্টহাউজ সম্পর্কে নিম্নে তথ্য প্রদান করা হলোঃ ১। হোটেল ডিকে (আবাসিক), যোগাযোগঃ ০১৭১২১২৩১৭১ ২। হোটেল স্মৃতি, যোগাযোগঃ ০১৭১৯০২৮৪৪১ ৩। হোটেল মেহেদী, যোগাযোগঃ ০১৭১১৩৪৮৯১০ ৪। হোটেল নিবেদিকা, যোগাযোগঃ ০১৭১৭০৫৮৯৫২ ৫। হোটেল অর্ণব প্যালেস, যোগাযোগঃ ০১৭৪০৫৭১০০৬
How to goঢাকা ও কুড়িগ্রামের মধ্যে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। ঢাকা থেকে বাসে করে কুড়িগ্রামে আসতে পারবেন।
আপনার সুবিধার্থে ঢাকা ও কুড়িগ্রামের মধ্যে চলাচলকারি বাসগুলো সম্পর্কে কিছু তথ্য নিম্নে প্রদান করা হলোঃ
১। হানিফ এন্টারপ্রাইজ
যোগাযোগ:
শ্যামলী: ৮৮-০২-৯১৪৪৪৮২, মোবাইল: ০১১৯৮-২২০০৫২
গাবতলি: ৮৮-০২-৮০১১৭৫০, ৯০০৩৩৮০, মোবাইল: ০১১৯০-১৮৮১৬৯
কলাবাগান: ৮৮-০২-৮১১৯৯০১
২। কুড়িগ্রাম পরিবহন
যোগাযোগ: ০১৯২৪-৪৬৯৪৩৭, ০১৯১৪-৮৫৬৮২৬