নীলফামারি জেলা
আকর্ষণ সমূহ
তথ্য
১৯৮৪ সালের ১৬ই জুন জেলা হিসেবে প্রতিষ্ঠা করা হয় নীলফামারিকে। ১৬৪৩.৪০ বর্গকিলোমিটার আয়তনের এই জেলায় রয়েছে ছয়টি উপজেলা, চারটি পৌরসভা এবং ষাটটি ইউনিয়ন। রাজধানী ঢাকা থেকে নীলফামারির দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার। বেশকিছু নদনদী পরিবেষ্টিত নীলফামারিকে বলা যায় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। নীলফামারি জেলায় রয়েছে বেশকিছু দর্শনীয় স্থান যেমনঃ নীলসাগর, উত্তরা ইপিজেড, তিস্তা ব্যারেজ, ইত্যাদি। সম্প্রতি ভূমি মন্ত্রনালয়ের অর্থায়নে এবং জেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে এই জেলায় একটি পাখিদের অভয়াশ্রম প্রতিষ্ঠা করা হয়েছে। পর্যটন সুবিধা বৃদ্ধির পাশাপাশি নীলফামারিতে অবকাঠামোগত উন্নয়নও সাধিত হয়েছে। নীলফামারি জেলার প্রশান্তিদায়ক নদীঘেরা পরিবেশ এক কথায় চিত্তাকর্ষক। কৃষিকাজের জন্য নীলফামারি অঞ্ছলের রয়েছে বিশেষ খ্যাতি। এই অঞ্চলে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অধিক ধানের উৎপাদন হয়ে থাকে। নীলফামারি জেলার মধ্যে দিয়ে বেশকিছু নদী প্রবাহিত হয়েছে। এই জেলার প্রধান নদীগুলোর মধ্যে রয়েছেঃ তিস্তা নদী, চাঁড়ালকাটা নদী, বুড়িখোঁড়া নদী, নওতারা নদী এবং ইছামতি নদী। বিগত কয়েক দশকে নীলফামারি জেলার আন্ত যোগাযোগ ব্যবস্থার বেশ উন্নতি সাধিত হয়েছে এবং এ কারনে এই জেলার গ্রামগুলোর মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং বেশকিছু দর্শনীয় স্থানের সমন্বয়ে নীলফামারিকে বেড়ানোর জন্য একটি অন্যতম গন্তব্য হিসেবে বিবেচনা করলে ভুল হবে না।
Where to stayবিগত কয়েক দশকে নীলফামারি জেলায় থাকার ব্যবস্থার বেশ উন্নয়ন সাধিত হয়েছে। তবে, এই জেলার হোটেল এবং মোটেলগুলোর মান উন্নয়ন করা প্রয়োজন। আপনার সুবিধার্থে নীলফামারি জেলার হোটেল ও রেস্টহাউজ সম্পর্কে কিছু তথ্য নিম্নে প্রদান করা হলোঃ ১। আকাশ আবাসিক হোটেল, ফোনঃ ০১৭১২২০৬০৭০ ২। শিশির আবাসিক হোটেল, ফোনঃ ০১৭৪৯১৯৯১৮৯ ৩। আর রহমান আবাসিক হোটেল, ফোনঃ ০১৫৫৬৫০১৬৬৭ ৪। নাভানা রেস্টহাউজ, ফোনঃ ০১৭১১১৮৮২৩ ৫। বনফুল আবাসিক হোটেল, ফোনঃ ০১৭২৬৭৫৯৪১১
How to goঢাকা থেকে বাসে করে নীলফামারিতে পৌছাতে পারবেন। আপনার সুবিধার্থে ঢাকা ও নীলফামারির মধ্যে চলাচলকারী কিছু বাস সম্পর্কে তথ্য নিম্নে প্রদান করা হলঃ
১। এস আর ট্র্যাভেলস
গাবতলি কাউণ্টার, যোগাযোগঃ ৯০৩১২২৬, ০২-৮০১১২২৬
কল্যাণপুর কাউণ্টার, যোগাযোগঃ ০২-৮০১৩৭৯৩, ০১৭১১৩৯৪৮০১
আবদুল্লাহপুর কাউণ্টার, যোগাযোগঃ ০১৭১৯৪৪০২৩
উত্তরা কাউণ্টার, যোগাযোগঃ ০১৭১১-৩৯৪৮০৪, ০১৫৫২৩১৫৩১৮
ভাড়াঃ প্রায় ৬০০/- টাকা থেকে ৭০০/-টাকা
২। বাবলু এন্টারপ্রাইজ
শ্যামলী কাউণ্টার, যোগাযোগঃ ৮১২০৬৫৩, ০১৭১৬৯৩২১২২
৩। নাবিল পরিবহন
গাবতলি কাউণ্টার, যোগাযোগঃ ০১৭১২২০৪১৮৭, ৯০০৭০৩৬, ৮০১২১৩৬
কল্যাণপুর কাউণ্টার, যোগাযোগঃ ৮০১৮০৭৬
নীলফামারির সাথে ঢাকার রেলপথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। ঢাকা থেকে নীলফামারি এবং লালমনিরহাটে চলাচলকারী ট্রেনগুলোর মধ্যে রয়েছেঃ
১। ট্রেনের নামঃ নীলসাগর এক্সপ্রেস
সোমবার ব্যাতিত প্রতিদিন চলাচল করে।
ঢাকা থেকে ছেড়ে যায়ঃ সকাল ৮:১৫ মিনিটে
যোগাযোগঃ ০৫৫১-৬১২২৯
২। তিতুমীর এক্সপ্রেস
সপ্তাহের প্রতিদিন চলাচল করে
ঢাকা থেকে ছেড়ে যায়ঃ সকাল ৮:১৫ মিনিটে