পূর্বে মুকুল সিনেমা হল নামে পরিচিত প্রায় শতবর্ষ পুরাতন এই সিনেমা হলটি পুরান ঢাকায় অবস্থিত। সে সময় ভালবাসার বোধকে মহিমান্বিত করা সুচিত্রা-উত্তমের ‘শিল্পী’ এবং ‘পথে হল দেরি’র মত কোলকাতার বাংলা সিনেমা আজাদ সিনেমা হলে প্রদর্শিত হয়েছিল। সে সময় পুরান ঢাকাবাসীর বিনোদনের অন্যতম মধ্যম ছিল এই সিনেমা হলটি।
১৯৩১ সালে তৎকালীন মুকুল (বর্তমান আজাদ) সিনেমা হলে ‘লাস্ট কিস’ নামক সিনেমা মুক্তি দেওয়া হয়। এই সিনেমাটির প্রিমিয়ার শো’র উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ রমেশ চন্দ্র মজুমদার।
জনসন রোডে অবস্থিত এই সিনেমা হলটিতে আপনি ঢাকার যে কোন স্থান থেকে যে কোন ধরনের বাহনে চড়ে পৌছাতে পারবেন।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!