ভারাউড়া লেক মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত। ভারাউড়া চা বাগানে অবস্থিত ভারাউড়া লেকটির মালিকানার অধিকারী জেমস ফিনলে কোম্পানি। এই লেকের মূল আকর্ষণ হল লেকের সর্বত্র ফুটে থাকা পদ্মফুল যা বহুগুনে লেকের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এছাড়া এখানে আসলে পাহাড়ের গায়ে বেড়ে ওঠা কাঁঠাল গাছ দেখতে পাবেন। এসব গাছের কাছে গেলে কিছু বানরেরও দেখা পেতে পারেন আপনি। আপনাকে অবশ্যই সন্ধ্যার পূর্বেই ফিরে আসার চেষ্টা করতে হবে। হাওড় ও বিলে পরিপূর্ণ শ্রীমঙ্গলের পশ্চিমভাগকে বলা হয় হাইল হাওড়। শীতকালে এখানে অতিথি পাখির সমাগম হয়।
শ্রীমঙ্গলে কিভাবে পৌছাবেন ইতিমধ্যেই জানানো হয়েছে। ভিমসিবাবুর বাজার থেকে এই লেকটি ৩ কিলোমিটার দূরে।
আপনি সড়কপথে এবং রেলপথে ঢাকা থেকে সরাসরি শ্রীমঙ্গলে যেতে পারবেন। তবে, আকাশপথে সিলেটে পৌঁছে সেখান থেকেও আপনি শ্রীমঙ্গলে আসতে পারেন।
ঢাকা থেকে শ্রীমঙ্গলের মধ্যে চলাচলকারি বাসগুলোর মধ্যে আছেঃ
১। শ্যামলী পরিবহনঃ
• প্রধান কার্যালয়ঃ ২৫/বি-১, খিলজি রোড, মোহাম্মাদপুর, শ্যামলী, ঢাকা, ফোনঃ ৯১২৪১৩৯;
• কলাবাগান কাউণ্টার, ঢাকা, ফোনঃ ৯১৪১০৪৭, ০১৭১-১১৩০৮৬২;
• উত্তরা কাউণ্টার, আব্দুল্লাহপুর ঢাকা, ফোনঃ ০১৭১২৮৩৯১১১;
• কল্যাণপুর কাউণ্টার, ঢাকা, ফোনঃ ৯০০৩৩৩১;
২। গ্রীনলাইন পরিবহনঃ
৯/২, আউটার সার্কুলার রোড (মমিনবাগ), রাজারবাগ, ঢাকা, ফোনঃ ৮৩৩১৩০২-৪, ৮৩৫৩০০৪-৫;
৩।হানিফ এণ্টারপ্রাইজঃ
২২/৩, ব্লক-বি, কলেজ গেইট, ঢাকা, ফোনঃ ৯০০৮৪৮০;
প্রতি সপ্তাহে ছাড়া শ্রীমঙ্গল থেকে তিনটি ট্রেন সকাল ৯:৫৬ মিনিটে, বিকাল ৫:০৫ মিনিটে এবং রাত ১২:৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং মঙ্গলবার ও বুধবার দুটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এসব ট্রেনে ঢাকায় পৌছাতে প্রায় সাড়ে ৫ ঘণ্টা সময় লাগবে। এসব ট্রেনের ভাড়া হলঃ প্রথম শ্রেণী-২০০/- টাকা, সূলভ-১১০/- টাকা। বিকালে চলাচলকারী ট্রেনে আপনি ৩০০/- টাকা ভাড়ায় তাপানুকুল বগিতে এবং সন্ধ্যার ট্রেনে ৫০০/- টাকা ভাড়ায় স্লিপারে ভ্রমন করতে পারবেন।
১। শ্রীমঙ্গল টি রিসোর্টঃ
ভাড়াঃ (১৫% ভ্যাট এবং ৭% সার্ভিস চার্জ যোগ করতে হবে)
বাংলোঃ ৩৫০০/- টাকা থেকে ৫৫০০/- টাকা পর্যন্ত; স্যুইটঃ ৩৫০০/- টাকা; আইপি রুমঃ ২৫০০/- টাকা;
ঠিকানাঃ বাংলাদেশ চা বোর্ড, ভানুগাছ সড়ক, শ্রীমঙ্গল, মৌলভীবাজার;
২। হোটেল টি টাউনঃ
ভাড়াঃ (১৫% ভ্যাট এবং ৫% সার্ভিস চার্জ যোগ করতে হবে)
ডিলাক্স নন এসিঃ ১০০০/- টাকা থেকে ১২৫০/- টাকা; দুজনের থাকার জন্য কক্ষঃ ১৩৫০/- টাকা, স্যুইটঃ ১৫৫০/- টাকা থেকে ১৮৫০/- টাকা;
ঠিকানাঃ ধাকা-সিলেট মহাসড়ক, শ্রীমঙ্গল;
৩। গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ ক্লাবঃ
আরমান খান (ভারপ্রাপ্ত প্রধান ব্যবস্থাপক), শ্রীমঙ্গল, ফোনঃ +৮৮০১৭৩০৭৯৩৫৫২-৫৯;
১। আপনি লেকের পানিতে সূর্যাস্ত দেখতে পারেন এবং ডিঙ্গি নৌকায় চড়ে জেলেদের মাছধরাও দেখতে পারেন। এখানকার পাখিদের প্রত্যক্ষ করার জন্য সাথে করে বাইনোকুলার নিয়ে যাবেন।
২। এখানকার বানরদের উপস্থিতি উপভোগ করতে পারেন।
আপনি সাথে করে খাবার নিতে পারেন। খাবার নিতে না পারলে ভারাউড়া চা বাগানের আশেপাশে রেস্টুরেন্ট অথবা খাবার হোটেলের খোঁজ করতে পারেন। তবে এসব হোটেল ও রেস্টুরেন্টের খাবারে মান আপনাকে হতাশ করতে পারে।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!