কর্তালাব খান মসজিদ

ধরন: মসজিদ / ঈদগাহ
সহযোগিতায়: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

বিস্তারিত

পুরান ঢাকার বেগমবাজারে কর্তালাব খান মসজিদ অবস্থিত। কর্তালাব খান নামে পরিচিত দেওয়ান মুর্শিদ কুলি খান ১৭০১ সাল থেকে ১৭০৪ সালের মধ্যে এই মসজিদটি নির্মাণ করেন এবং মসজিদটি তাঁর নামেই নামকরণ করা হয়েছে। অবস্থানের কারনে স্থানীয়রা মসজিদটিকে বেগমবাজার মসজিদ নামেও ডেকে থাকতো। বর্তমানে খুব কম মানুষই মসজিদটিকে কর্তালাব খান মসজিদ নামে চেনে। গুগল মানচিত্রে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিকটে অবস্থিত এই মসজিদের অবস্থান হলোঃ (২৩°৪৩’২.০৩”উ,৯০°২৩’৫৪.৫৯”পু);

সে সময়কার অন্যান্য মসজিদের মত কর্তালাব খান মসজিদটিও উঁচু ভিত্তির উপর নির্মাণ করা হয়। পাঁচ গম্বুজ বিশিষ্ট এই মসজিদের উত্তরদিকে একটি কক্ষের মত বর্ধিত দোচালা রয়েছে। প্রায় ৩০০ বছর পূর্বে নির্মিত কর্তালাব খান মসজিদে বর্তমানে কোন প্রাচীন নিদর্শন অবশিষ্ট নেই।

পুরান ঢাকা বেশ জনবহুল এলাকা হওয়ায় মসজিদের চারপাশে আপনার দেখার মত কিছুই নেই। মসজিদের চারপাশ বাণিজ্যিক কার্যক্রমে মুখর হয়ে থাকে। এ কারনে আপনার পক্ষে মসজিদের পাশের সড়কে দাঁড়িয়ে থেকে মসজিদের গম্বুজ দর্শন করাও কঠিন হবে।

কর্তালাব খান মসজিদের আশেপাশের ভবনগুলোকে মার্কেট হিসেবে ব্যবহার করা হচ্ছে। আপনি এসব মার্কেটে কেনাকাটা করতে পারেন। যথাযথভাবে রক্ষনাবেক্ষন করলে এই মসজিদটি হতে পারে আমাদের গৌরবময় অতীতের সাক্ষী।


কিভাবে যাবেন

আপনি লোকাল বাস বা সিএনজি নিয়ে পুরান ঢাকায় আসতে পারেন। সেখান থেকে রিক্সা নিয়ে এই মসজিদে আসতে পারেন।

কিভাবে পৌঁছাবেন: পুরনো ঢাকা

কোথায় থাকবেন

কি করবেন

আপনি এই মসজিদটি ঘুরে দেখার পাশাপাশি পুরান ঢাকার চক বাজার ঘুরে আসতে পারেন, যেটি খাবারের জন্য খুব বিখ্যাত।

খাবার সুবিধা

মানচিত্র

কথা বলুন

এই মুহূর্তে অনলাইনে না থাকায় আমরা দুঃখিত! কিন্তু আপনি আমাদের ই-মেইল পাঠাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেব।

আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!

ENTER ক্লিক করুন