ধানসিঁড়ি নদী

ধরন: নদী ও জল দেশ
সহযোগিতায়: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

বিস্তারিত

চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ধানসিঁড়ি নদীর দু ধারে আছে ধানক্ষেত। রূপসী বাংলার বিখ্যাত কবি জীবননান্দ দাসের চাচা এই নদীতীরের কাছেই বাস করতেন। কবি জীবননান্দ দাস এই নদীর সৌন্দর্যে এতটাই বিমোহিত হয়েছিলেন যে তাঁর সবচেয়ে জনপ্রিয় কবিতা রচনার পেছনে এই নদীটি ছিল প্রধান অনুপ্রেরনা।


কিভাবে যাবেন

ঢাকা থেকে ঝালকাঠি কিভাবে যাবেন ইতিমধ্যেই উল্লেখ করা হয়েছে। ঝালকাঠিতে পৌঁছে আপনাকে সড়কপথে রাজাপুর এবং সাটুরিয়ার উপর দিয়ে ধানসিঁড়ি নদীতে পৌছাতে হবে।

কিভাবে পৌঁছাবেন: ঝালকাঠি জেলা

বাংলাদেশের দক্ষিন পশ্চিমাঞ্চলে অবস্থিত বরিশাল বিভাগের একটি জেলা হল ঝালকাঠি। ঝালকাঠির উত্তরে বরিশাল জেলা, দক্ষিনে বরগুনা জেলা, পূর্বে বরিশাল ও পটুয়াখালী জেলা এবং পশ্চিমে পিরোজপুর জেলা অবস্থিত।

ঢাকা ও ঝালকাঠির মধ্য চলাচলকারী বাসগুলোর মধ্যে আছেঃ

১। সুগন্ধা পরিবহন-ঝালকাঠি থেকে ছাড়ার সময়: সকাল ৭:৪৫ মিনিট, সকাল ৮:৪৫ মিনিট, সকাল ৯:৪৫ মিনিট এবং সকাল ১০:৩০ মিনিট। ফোনঃ-০১৭৩৯০২৫৮১৫ (ঝালকাঠি)

২। দ্রুতি পরিবহন- ঝালকাঠি থেকে ছাড়ার সময়: সকাল ৮টা, সকাল ৮:৩০ মিনিট, দুপুর ৩টা, রাত ৯টা, এবং রাত ১০টা,
ফোনঃ ০১৭১২৬১৭৪৩৫, ০১৬৭৪০০৫৭৯৯ (ঝালকাঠি)
৩। হানিফ পরিবহন – ঝালকাঠি থেকে ছাড়ার সময়: – সকাল ৭:৩০ মিনিট, সকাল ৮:৪৫ মিনিট, সকাল ১০টা, সকাল ১১:৪৫ মিনিট, এবং রাত ১০টা, ফোনঃ -০১৭১২১৫৪১১৫, ০১৭১৬৪২২৫৫০ (ঝালকাঠি), ০১৭১৩০১৪৯৫৭২, ০২-৮০৫৬৩৬৬ (ঢাকা)

ঢাকা থেকে ঝালকাঠিতে চলাচলকারী লঞ্চগুলোর মধ্যে আছেঃ

১। এমভি টিপু- ঢাকার সদরঘাট থেকে ছেড়ে যায় সন্ধ্যা ৭:৩০ মিনিটে, ঝালকাঠিতে পৌঁছে পরদিন ভোর ৫ টা থেকে সকাল ৭ টার মধ্যে, ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায় সন্ধ্যা ৬ টায় এবং ঢাকায় পৌঁছে পরদিন ভোর ৫ টা থেকে সকাল ৭ টার মধ্যে, ভাড়াঃ ডেকে-১৩০/- টাকা, সিঙ্গেল কেবিন ৮০০/- টাকা, ডবল কেবিন ১৫০০/- টাকা। ফোনঃ ০১৭২১৯৭৮৬৫২

২। সুন্দরবন- এমভি টিপু এবং এই লঞ্চটির ভাড়া এবং যাতায়াতের সময়সূচী এক। এই লঞ্চটি মাসের জোড় তারিখে ঝালকাঠি থেকে ছেড়ে আসে এবং মাসের বেজোড় তারিখে ঢাকা থেকে ঝালকাঠির উদ্দেশে ছেড়ে যায়। ফোনঃ ০১৭১২৮১১০৯২

ঢাকা থেকে ঝালকাঠিতে চলাচলকারী স্টিমারগুলোর মধ্যে আছেঃ

১। টি এস মাসুদঃ ঢাকার সদরঘাট থেকে প্রতি সোম এবং বৃহস্পতিবার ছেড়ে যায় সন্ধ্যা ৬ টায় এবং ঝালকাঠিতে পৌঁছে পরদিন ভোর ৫ টা থেকে সকাল ৮ টার মধ্যে, ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্য প্রতি মঙ্গলবার এবং শুক্রবার ছেড়ে যায় বিকাল ৪টায় এবং ঢাকায় পৌঁছে পরদিন ভোর ৫ টা থেকে সকাল ৮ টার মধ্যে, ভাড়াঃ ডেকে-১০০/- টাকা, সিঙ্গেল কেবিন (প্রথম শ্রেণী)-৬৫৫/- টাকা, ডবল কেবিন (প্রথম শ্রেণী)-১৩১০/- টাকা, সিঙ্গেল কেবিন (দ্বিতীয় শ্রেণী)- ৩৯৫/- টাকা, ডবল কেবিন (দ্বিতীয় শ্রেণী)-৭৯০/- টাকা।

২। টি এস অস্ত্রিচঃ টিএস মাসুদ এবং এই স্টিমারটির ভাড়া এবং যাতায়াতের সময়সূচী এক। শুধুমাত্র টিএস অস্ত্রিচ প্রতি বুধবার এবং শনিবার ঝালকাঠি থেকে ছেড়ে আসে এবং প্রতি মঙ্গলবার এবং শুক্রবার ঢাকা থেকে ছেড়ে যায়।

৩। টি এস লেপচা – এই স্টিমারটির ভাড়া এবং যাতায়াতের সময়সূচী টিএস মাসুদ এবং টিএস অস্ত্রিচের মতই। শুধুমাত্র টিএস লেপচা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার ঝালকাঠি থেকে ছেড়ে আসে এবং প্রতি রবিবার এবং বুধবার ঢাকা থেকে ছেড়ে যায়।

ঝালকাঠিতে থাকার জন্য বেশকিছু হোটেল রয়েছে। আপনার সুবিধার্থে কয়েকটি হোটেল সম্পর্কে নিম্নে তথ্য প্রদান করা হলঃ
ধানসিঁড়ি রেস্ট হাউজ- কালীবাড়ি রোড, ঝালকাঠি, ফোনঃ ০৪৯৮-৬২২১২
হালিমা বোর্ডিং-এমডি আজিজ সদর রোড, চৌমাথা, ঝালকাঠি, ফোনঃ ০৪৯৮-৬২২৮৬
আরাফাত বোর্ডিং, ফোনঃ ০৪৯৮-৬৩৫৮৯

কোথায় থাকবেন

ঝালকাঠিতে থাকার জন্য বেশকিছু হোটেল রয়েছে। আপনার সুবিধার্থে কয়েকটি হোটেল সম্পর্কে নিম্নে তথ্য প্রদান করা হলঃ
1. ধানসিঁড়ি রেস্ট হাউজ- কালীবাড়ি রোড, ঝালকাঠি, ফোনঃ ০৪৯৮-৬২২১২
2. হালিমা বোর্ডিং-এমডি আজিজ সদর রোড, চৌমাথা, ঝালকাঠি, ফোনঃ ০৪৯৮-৬২২৮৬
3. আরাফাত বোর্ডিং, ফোনঃ ০৪৯৮-৬৩৫৮৯

কি করবেন

১। বিখ্যাত কবি জীবননান্দ দাসের চাচার বাড়ি দেখে আসতে পারেন।
২। আপনি ধানসিঁড়ি নদীর চারপাশের ছবি তুলতে পারেন।
৩। নদীর চারপাশে ঘুরে বেড়িয়ে, সেইসাথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে চমৎকার সময় অতিবাহিত করে সব ক্লান্তি দূর করে সতেজ হতে পারেন।

খাবার সুবিধা

ঝালকাঠিতেই খাওয়ার ব্যাবস্থা দেখে নিন।

ভ্রমণ টিপস

ঝালকাঠি শহরের অনেক দোকানেই পর্যটকদের কাছে দেশে তৈরী পণ্য বিক্রি করা হয়। এছাড়া স্থানীয় মার্কেটে গেলে আপনি দেশে তৈরী বিভিন্ন পণ্য যেমন হস্তশিল্প সামগ্রী, হাতে বোনা পোশাক, বিছানার চাদর ইত্যাদি কিনতে পারবেন।

মানচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কথা বলুন

এই মুহূর্তে অনলাইনে না থাকায় আমরা দুঃখিত! কিন্তু আপনি আমাদের ই-মেইল পাঠাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেব।

আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!

ENTER ক্লিক করুন