কুমিল্লা শহরে প্রায় ৯.৩৮ হেক্টর জমির উপর অবস্থিত একটি বিশাল পুকুর অথবা দীঘির নাম হলো ধর্মসাগর। স্থানীয়দের পানির চাহিদা মেটাতে ত্রিপুরার মহারাজ ধর্মমানিক্ক্যা (১৭১৪-১৭৩) এই দিঘীটি খনন করান। প্রথমদিকে দীঘির মাঝে একটি দ্বীপ ছিল। বর্তমানে ধর্মসাগরের পূর্ব তীরে কুমিল্লা স্টেডিয়াম এবং কুমিল্লা জেলা স্কুল অবস্থিত।
অন্যদিকে ধর্মসাগরের উত্তরে কুমিল্লা মিউনিসিপাল পার্ক, রানী কুঠির এবং কাজী নজরুল ইসলাম মেমোরিয়াল হল এবং দক্ষিন পূর্বে রাজ দেবী মাতৃসদন এবং একটি শিশু পরিচর্যা কেন্দ্র অবস্থিত। ঐতিহাসিক এসব স্থাপনার কারনে ধর্মসাগর একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে রুপান্তরিত হয়েছে। শীতকালে ধর্মসাগরে অতিথি পাখি এসে থাকে।
কুমিল্লায় পৌছানোর একাধিক উপায় রয়েছে। ঢাকা থেকে কুমিল্লায় চলাচলকারী বাসগুলোর মধ্যে রয়েছেঃ এশিয়া লাইন, প্রিন্স, তিশা, রয়্যাল, প্রাইম ইত্যাদি। এসব বাসে প্রায় ২৫০/-টাকা ভাড়ায় ২ ঘণ্টা থেকে ৩ ঘণ্টায় কুমিল্লায় পৌঁছে যাবেন। এছাড়া ঢাকা থেকে ট্রেনে করেও কুমিল্লায় যেতে পারবেন। বাসগুলো কুমিল্লা শহরে গিয়ে থামে। কুমিল্লা শহরে পৌঁছে রিকশায় করে ধর্মসাগরে যেতে পারবেন।
কুমিল্লার সাথে সারাদেশের রয়েছে চমৎকার পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। ঢাকা থেকে সড়ক ও রেলপথে কুমিল্লায় যাওয়া যায়। কুমিল্লায় একটি বিমানবন্দর থাকলেও বর্তমানে এটি ব্যবহৃত হচ্ছে না।
ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব ৯৭ কিলোমিটার। আপনি বাসে করে সড়কপথে কুমিল্লায় পৌছাতে পারবেন। আপনার সুবিধার্থে কুমিল্লায় চলাচলকারী বাসগুলো সম্পর্কে নিম্নে তথ্য প্রদান করা হলঃ
১। উপকুল রয়্যাল
কমলাপুর বাসস্ট্যান্ড
যোগাযোগঃ ০১৯৮১-০০২৯৩২, ০১৯৮১-০০২৯৪২
২। তিশা
সায়েদাবাদ বাসস্ট্যান্ড
যোগাযোগঃ ০১৭৩১-২১৭৩২২
৩। বিআরটিসি
কমলাপুর বাসস্ট্যান্ড
যোগাযোগঃ ০১৭৭০-৪৯৩৭৭৫
৪। প্রাইম সার্ভিস
হ্যাচেল রোড
যোগাযোগঃ ০২-৯৫৫৪৪৯৬
সকাল ৬:১৫ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত প্রতি ১৫ মিনিটে কুমিল্লার উদ্দেশ্যে বাস ছেড়ে যায়।
বাস ভাড়াঃ প্রায় ২২০/-টাকা
ঢাকা থেকে চট্রগ্রামগামী ট্রেনে করে কুমিল্লায় পৌছাতে পারবেন। ঢাকা থেকে প্রতিদিন একাধিক ট্রেন কুমিল্লা হয়ে চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। কুমিল্লায় যাওয়ার জন্য ট্রেনের মধ্যে রয়েছেঃ
মহানগর প্রভাতি
ছাড়ার সময়: সকাল ৭:৪০ মিনিট
পৌঁছানোর সময়ঃ দুপুর ২৩০ মিনিট
ট্রেনে করে প্রায় আড়াই ঘণ্টায় কুমিল্লায় পৌঁছে যাবেন।
আপনার সুবিধার্থে কুমিল্লায় থাকার জন্য কিছু হোটেল ও গেস্টহাউজ সম্পর্কে নিম্নে তথ্য প্রদান করা হলঃ
১। আশিক রেসিডেনসিয়াল রেস্ট হাউজ
ঠিকানাঃ ১৮৬, নজরুল এভিনিউ কুমিল্লা
যোগাযোগঃ ৬৮৭৮১
২। হোটেল আবেদিন
ঠিকানাঃ স্টেশন রোড কুমিল্লা
যোগাযোগঃ ৭৬০১৪
৩।হোটেল নুরজাহান
ঠিকানাঃ ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক, কুমিল্লা
যোগাযোগঃ ৬৮৭৩৭
৪। হোটেল সোনালি
ঠিকানাঃ কান্দিরপাড় চত্বর, কুমিল্লা
যোগাযোগঃ ৬৩১৮৮
১। ছবি তুলতে পারেন।
২। শীতকালে এখানে আগত অতিথি পাখিদের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
কুমিল্লায় খাওয়ার জন্য বেশকিছু হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। কুমিল্লায় কোথায় খাবেন জানতে এখানে ক্লিক করুন
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!