বাংলাদেশে বেশকিছু বিনোদন পার্ক রয়েছে। এসব পার্কের মধ্যে কোন কোন পার্ক পুরাতন এবং ঐতিহাসিক আবার কোন কোন পার্ক সাম্প্রতিককালে নির্মাণের কারনে বেশ আধুনিক। ৩৭ একর জমির উপর অবস্থিত ড্রিম হলিডে পার্কটি ২০১১ সালের ৩১শে আগস্ট জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
কাছের এবং দুরের পর্যটকদের আকর্ষণ করার জন্য ঢাকা-সিলেট মহাসড়কের পাশেই নরসিংদী জেলার পাঁচ দোনার চৈতাবায় অবস্থিত ড্রিম হলিডে পার্কটিতে সবধরনের সুযোগ সুবিধা এবং নতুনত্ব রয়েছে। শিশু এবং প্রাপ্ত বয়স্কদের জন্য পার্কে রয়েছে জলে, স্থলে এবং আকাশে বিভিন্ন রাইড। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাসহ এই পার্কটিতে আরো রয়েছেঃ সুপরিসর পারকিং, থাকার জন্য বাংলো এবং কটেজ, আন্তর্জাতিকমানের রেস্টুরেন্ট যেখানে পাওয়া যাবে ইন্ডিয়ান এবং চাইনিজ খাবার, কফি হাউজ, আইসক্রিম পার্লার, ফাস্ট ফুডের দোকান, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং নামাজের ব্যবস্থা।
ড্রিম হলিডে পার্কে পিকনিকের জন্য রয়েছে চমৎকার ব্যবস্থা। পিকনিকের জন্য এখানে রয়েছে ডেকোরেটরের সুবিধা, পর্যাপ্ত সংখ্যক স্বাস্থ্যকর টয়লেট, সুপরিসর শেড, ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা, সাউণ্ড সিস্টেম (আগাম খরচ দিতে হবে), গাড়ি পারকিং, বিভিন্ন রাইড, খাবারের ব্যবস্থা (আগাম খরচ দিতে হবে), বিভিন্ন রাইড এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ।
ড্রিম হলিডে পার্কে দুটি পিকনিক স্পট রয়েছে। এগুলো হলঃ মায়াবি পিকনিক স্পটের বাংলো (এখানে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত দুটি কক্ষ) এবং মধুরিমা পিকনিক স্পটের বাংলো (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং পারিবারিক আয়োজন এবং পিকনিকের জন্য ব্যবহার করা হয়)।
ড্রিম হলিডে পার্কে পিকনিকের জন্য ভাড়া হলঃ ছুটির দিনে ৩০০ জনের জন্য ৮০,০০০/- টাকা এবং ৫০০ জনের জন্য ১,১০,০০০/- টাকা। তবে, ছুটির দিন ব্যাতিত এই ভাড়া হবে যথাক্রমে ৭৫,০০০/- টাকা এবং ৯০,০০০/- টাকা। ৩০০ জনের জন্য এই পার্কে রয়েছে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষসহ একটি বাংলো এবং ৫০০ জনের জন্য রয়েছে একটি দোতলা বাংলো।
ড্রিম হলিডে পার্কে দিবা এবং রাত্রি নামে একটি ডুপ্লেক্স কটেজ রয়েছে। ২৪ ঘণ্টার জন্য পুরো কটেজের ভাড়া হল ১০,০০০/- টাকা এবং একই সময়ের জন্য কটেজের একটি ইউনিটের ভাড়া হল ৫০০০/- টাকা। কটেজের সুযোগ সুবিধার মধ্যে রয়েছেঃ সবধরনের সুযোগ সুবিধাসহ দুটি বিশাল শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, একটি বারান্দা (যেখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য এবং ওয়াটার পার্ক দেখতে পারবেন), ২৪ ঘণ্টার জন্য একজন কেয়ারটেকার, নিরাপত্তাসহ গাড়ি পারকিং, ২৪ ঘণ্টার জন্য রেস্টুরেন্টের সুবিধা (যেখানে পাওয়া যাবে দেশী, চাইনিজ ও ইন্ডিয়ান খাবার), নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
এখানকার ওয়াটার পার্কে সর্বাধুনিক রাইডে চড়ে আপনি সাগরে চলে যাওয়ার অনুভুতি অর্জন করবেন। ডিজে মিউজিকের ছন্দে এখানকার প্রতিটি মুহূর্ত উপভোগ করবেন। ওয়াটার পার্কের সুযোগ সুবিধার মধ্যে রয়েছেঃ পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক ড্রেসিং রুম, পৃথক লকার, ওয়াটার পার্কের বিশেষ পোশাক (ভাড়া নিতে হবে), এবং সরকারি ছুটির দিনে ডিজে পরিচালিত মিউজিক সিস্টেম। পার্কের জলজ রাইডগুলোর মধ্যে রয়েছেঃ জেট ফাইটিং, স্পীড বোটিং, সোয়ান বোটিং, বেঙ্গল ব্রিজ, সিডনী ব্রিজ এবং লন্ডন ব্রিজের নীচে বোটিং। এছাড়া শিশুদের জন্য এখানে রয়েছেঃ সুইং চেয়ার, বুল রাইড, ট্রেন এবং গরজিলা। পার্কে প্রবেশ মূল্য হলঃ ১৫০/- টাকা (ভ্যাটসহ)।
ঢাকার গুলিস্তান ও মহাখালি থেকে বাসে করে নরসিংদীতে যেতে পারবেন। গুলিস্তান থেকে মেঘালয় লাক্সারি নামক বাস নরসিংদীর উদ্দেশ্যে ছেড়ে যায়। এই বাসে যেতে ভাড়া পরবে ৮০/- টাকা। এছাড়া মহাখালি থেকে নরসিংদীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসগুলোর মধ্যে রয়েছেঃ পিপিএল ট্রান্সপোর্ট, বিআরটিসি এসি বাস, বাদশা, চলনবিল ইত্যাদি। এছাড়া টঙ্গী-পুবাইল হয়ে যায় এমন বাসে উঠলে আপনাকে পাঁচদোনায় নামতে হবে এবং সেখান থেকে প্রায় ১০০/- টাকা ভাড়ায় সিএনজি অটোরিকশায় করে পার্কে পৌছাতে পারবেন।
নরসিংদী জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঢাকা-সিলেট মহাসড়ক এই জেলা দিয়ে অতিক্রম করেছে। রাজধানী ঢাকা থেকে সড়কপথে এই জেলায় যেতে মাত্র এক ঘণ্টা সময় লাগে। বেশকিছু নদী নরসিংদীর মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ায় এই জেলার নৌ যোগাযোগ ব্যবস্থাও বেশ উন্নত। বাংলাদেশের অন্যতম ব্যস্ত দুটি রেলপথ (ঢাকা-চট্রগ্রাম এবং ঢাকা-সিলেট) এই জেলার উপর দিয়ে চলে গিয়েছে। ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল থেকে নরসিংদীর উদ্দেশ্যে বিভিন্ন বাস চলাচল করে। যেমনঃ গুলিস্তান থেকে চলাচল করে ন্যাশনাল এক্সপ্রেস (শীতাতপ নিয়ন্ত্রিত)ও বিআরটিসির (শীতাতপ নিয়ন্ত্রিত) বাস। এছাড়া সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে চলাচল করে মনোহরদী পরিবহন, আনা সুপার সার্ভিস, বিআরটিসির বাস এবং মহাখালি বাস টার্মিনাল থেকে পিপিএল, চলনবিল ট্রান্সপোর্ট, আরাবিয়ান ট্রান্সপোর্ট, বাদশা পরিবহনসহ বিভিন্ন বাস চলাচল করে।
ঢাকা থেকে নরসিংদীতে চলাচলকারী বাসগুলোর মধ্যে রয়েছেঃ
১। ন্যাশনাল পরিবহন
১৮, খাজা সুপার মার্কেট কাউণ্টার, ফোনঃ ৮০২৩০৯২
কল্যাণপুর কাউণ্টার, ফোনঃ ০১৭১৩২২৮২৮৬
কলাবাগান কাউণ্টার, ফোনঃ ৯১৪৩৩৭২
গাবতলি কাউণ্টার (খ-২২), ফোনঃ ৯০০৫৮৪৪
২। আল-মোবারোকা ট্র্যাভেলস
সেকশন# ১১, লেন# ১৫, ব্লক# এ, বাসা# ১৩, মিরপুর, ঢাকা
ফোনঃ ৯০১০৫২৯, ৮০১০৮১৩,৭৫১৫৮৮৮
৩। বিআরটিসি
বিআরটিসি বাস ডিপো, কমলাপুর, ঢাকা
ফোনঃ ৯৩৩৩৮০৩, ৯০০২৫৩১
৪। ঈগল পরিবহন
ঢাকার কাউণ্টারসমূহঃ
গাবতলি বাস টার্মিনাল, মিরপুর, ঢাকা-১২১৬
আরামবাগ কাউণ্টার (নটরডেম কলেজের বিপরীতে)
ফোনঃ ০২-৮০১৭৬৯৮, ৯০১৩২২৪, ৮৩৫৩২০০, ৮৯৫৯৮২০, ৯১১৬৮৩৭, ৭১০১৫০৪, ০১১৯৯২৪৫৭৩৯
৫। খালেক এন্টারপ্রাইজ
ক-২৫৯/বাগবাড়ি (পুরাতন বিউটি সিনেমা হলের সামনে), এশিয়ান হাইওয়ে, গাবতলি, মিরপুর, ফোনঃ ০২-৮০১৫২৬২
গাবতলি কাউণ্টার, ফোনঃ ০২-৮০১৫২২৪
মৌচাক বুথঃ ২৩৬, মালিবাগ (ফুজি কালারের পেছনে), ফোনঃ ০২-৯৩৪৫৮০৪
ঢাকা থেকে নরসিংদী জেলার যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত। ঢাকা থেকে সড়কপথে নরসিংদীর দূরত্ব ৫৯.৪ কিলোমিটার। রেলযোগে ঢাকা থেকে নরসিংদী যেতে সময় লাগবে প্রায় দেড় ঘণ্টা। শুধুমাত্র নরসিংদী জেলাতেই রয়েছে ১০টি রেলস্টেশন। ঢাকা থেকে চট্রগ্রাম ও সিলেটে চলাচলকারী বিভিন্ন ট্রেন নরসিংদীতে যাত্রা বিরতি করে। এছাড়া তিতাস কমিউটার এবং এগারসিন্দুর এক্সপ্রেস ঢাকা থেকে সরাসরি নরসিংদীতে চলাচল করে।
বিস্তারিত তথ্যের জন্য ক্লিক করুন http://bdallinfo.com/trains-from-narsingdi/
নরসিংদীতে থাকার জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি হোটেল, গেস্ট হাউজের মধ্যে রয়েছেঃ
১। নরসিংদী সার্কিট হাউজ (সরকারি)
ফোনঃ ০২৯৪৬২০৮৩, ০১৭৩৫৮৪০২৯৪
২। জেলা পরিষদ পোস্টাল বাংলো (সরকারি)
পোস্টাল বাংলো সড়ক, নরসিংদী
ফোনঃ ০২৯৪৬৩৭৬৫
মোবাইলঃ ০১৭১২-৫২১২৭৪
৩। ডাক বাংলো (সরকারি)
সড়ক ও জনপথ বিভাগ, নরসিংদী
ফোনঃ ০২৯৪৬৩১৮১
৪। রেস্ট হাউজ (সরকারি)
সিভিল সার্জনের কার্যালয়, নরসিংদী
ফোনঃ ০২৯৪৬২২৬০
৫। রেস্ট হাউজ (সরকারি)
এলজিইডি কার্যালয়, নরসিংদী
ফোনঃ ০২৯৪৬২২৬০
৬। ইউএমসি জুট মিলস (সরকারি)
কাউরিয়াপাড়া, নরসিংদী
ফোনঃ ০২৯৪৬৬৫১
৭। হোটেল নিরালা (আবাসিক)
লাইব্রেরি পট্টি, নরসিংদী মার্কেট, নরসিংদী
ফোনঃ ০২৯৪৬৩৩৯৩
মোবাইলঃ ০১৭১১১৯৬৬৯৯
৮। হোটেল আল আরাফাত (আবাসিক)
২১৫/১, সিএন দাবি রোড, বাসস্টেশন, নরসিংদী
ফোনঃ ০২৯৪৬৩৩৯৩
মোবাইলঃ ০১৭১২১৩০১৩৯
৯। হোটেল মমতাজ
পাতিলবাড়ি সড়ক, নরসিংদী
মোবাইলঃ ০১৭১১৯৫২১২০
১০। হোটেল আজিজ (আবাসিক)
পাতিলবাড়ি সড়ক, নরসিংদী
মোবাইলঃ ০১৭১২০৭০২৩১
১১। হোটেল রিয়াজ (আবাসিক)
পাতিলবাড়ি সড়ক, নরসিংদী
ফোনঃ ০২৯৪৬৫১৬
মোবাইলঃ ০১৭১২-৬০৯০৪৫
১২। হোটেল তানিম (আবাসিক)
পাতিলবাড়ি সড়ক, নরসিংদী
ফোনঃ ৯৪৬৩৯৮২
মোবাইলঃ ০১৭১৮-৯১৬১৪৩
১৩। হোটেল আল মামুন (আবাসিক)
বাজির মোড়, নরসিংদী
মোবাইলঃ ০১৭১১৩৪১৯৪০
১। বিভিন্ন ধরনের রাইডিংগুলো উপভোগ করুন
২। ওয়াটার ওয়ার্ল্ড-এর সৌন্দর্য উপভোগ করুন
৩। আলোকচিত্র তুলতে পারেন
এখানে ২৪ ঘণ্টা দেশি, ইন্ডিয়ান এবং চাইনিজ খাবার পাওয়া যায়।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!
The site should be made immediately.