১০০০ একর আয়তনের লেবুর চর স্থানীয়ভাবে নেম্বুর চর নামেও পরিচিত। এই চরে বিভিন্ন প্রজাতির গাছ আছে যেমনঃ কেওড়া, গেওয়া, গোরান, কড়ই, গোলপাতা ইত্যাদি। কুয়াকাটার পূর্ব প্রান্তে অবস্থিত হওয়ায় এই চরে কুয়াকাটা থেকে সহজেই যাওয়া যায়। প্রাকৃতিক সৌন্দর্যবেষ্টিত এই চর পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান।
কুয়াকাটা সৈকতের ৫ কিলোমিটার পূর্বে অবস্থিত এই দ্বীপে আপনি কুয়াকাটা থেকে ২০০/- টাকা থেকে ৩০০/- টাকা ভাড়ায় মোটর সাইকেলে চড়ে যেতে পারেন।
রাজধানী ঢাকা থেকে পটুয়াখালী আপনি সড়কপথে, নদীপথে এবং আকাশপথে যেতে পারেন। এই সম্পর্কিত তথ্য আপনার সুবিধার্থে নিম্নে দেওয়া হলঃ
ঢাকা থেকে পটুয়াখালীর সড়কপথে দূরত্ব ৩১৯ কিলোমিটার। ঢাকার সায়েদাবাদ এবং গাবতলি বাস টার্মিনাল থেকে পটুয়াখালীর উদ্দেশে বাস ছেড়ে যায়। সড়কপথে পটুয়াখালী যাওয়ার দুটি পথ রয়েছে, আপনি ঢাকা থেকে মাওয়া এবং বরিশাল হয়ে পটুয়াখালী পৌছাতে পারেন আবার ঢাকা থেকে আরিচা এবং বরিশাল হয়ে পটুয়াখালী পৌছাতে পারেন। এই রুটে চলাচলকারী বাসগুলোর ভাড়া ৪৫০ টাকা থেকে ৭০০ টাকা।
পটুয়াখালীতে চলাচলকারী বাসগুলোর মধ্যে আছেঃ
১।সাউদিয়া পরিবহন, সায়েদাবাদ কাউনটার, ফোনঃ ০১৯১৯৬৫৪৮৫৬, ০১৯১৯৫৬৪৮৫৭, ভাড়াঃ প্রায় ৩০০ টাকা, সকাল ১০ টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রতি ঘণ্টায় ঢাকা থেকে ছেড়ে যায়।
২।আবদুল্লাহ পরিবহন, সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭:৩০ মিনিটের মধ্যে ঢাকা থেকে ছেড়ে যায়, ভাড়াঃ প্রায় ৩০০ টাকা।
৩।হানিফ পরিবহন, ফোনঃ ০১৭১৩০৪৯৫৫৯
৪।ঈগল পরিবহন , ভোর ৬ টা থেকে রাত ১১:৪৫ মিনিট পর্যন্ত প্রতি ৪৫ মিনিট পরপর ঢাকা থেকে ছেড়ে যায়, ভাড়াঃ প্রায় ৩৫০ টাকা।
ঢাকা থেকে পটুয়াখালী যাওয়ার জন্য লঞ্চ হল একটি আরামদায়ক এবং সাশ্রয়ী মাধ্যম। ঢাকার সদরঘাট থেকে প্রতিদিন বিকাল ৫:৩০ মিনিট, সন্ধ্যা ৬:৩০ মিনিট এবং সন্ধ্যা ৭ টায় বেশকিছু লঞ্চ পটুয়াখালীর দিকে ছেড়ে যায়। এই লঞ্চগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলঃ সৈকত, সাত্তার খান, আঁচল এবং সুন্দরবন। লঞ্চগুলির ভাড়া নিম্নরুপঃ
ডেকে চড়ে গেলে খরচ পরবে ১৫০/- টাকা।
সিঙ্গেল কেবিনঃ ৩৫০/- টাকা।
ডবল কেবিনঃ ৬০০/- টাকা।
পরিবারসহ গেলে খরচ পরবে ৭০০/- টাকা।
ভিআইপি এসি কেবিনঃ ১৫০০/- টাকা
*উপরে বর্ণিত ভাড়া পরিবর্তনশীল।
ঢাকা থেকে আকাশপথে বরিশালে পৌঁছে আপনাকে সড়কপথে পটুয়াখালী পৌছাতে হবে। বর্তমানে ইউনাইটেড এয়ারওয়েজ একমাত্র বরিশালে ফ্লাইট পরিচালনা করে। ইউনাইটেড এয়ারওয়েজের ভাড়া ৩৯২৫/- টাকা থেকে শুরু। ইউনাইটেড এয়ারওয়েজ সম্পর্কে আরও তথ্যর জন্য তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
পটুয়াখালীতে থাকার জন্য বেশকিছু হোটেল রয়েছে। আপনার সুবিধার্থে কিছু হোটেলের তথ্য নিম্নে দেওয়া হলঃ
১। হোটেল বনানী প্যালেস, ফোনঃ ০১৭১৩৬৭৪১৮৯
২। হোটেল কুয়াকাটা ইন, ফোনঃ ০১৭৫০০০৮১৭৭
৩। হোটেল স্কাই প্যালেস, ফোনঃ ০১৭৭৫০৭৪৭৯
৪। বীচ হ্যাভেন, ফোনঃ ০১৭৩০০২১৩৪১
এখানে মূলত আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। চাইলে তার ছবিও তুলতে পারেন।
লেবুর চরে অবস্থিত কিছু হোটেলে আপনি দেশীয় খাবার পাবেন তবে এখানকার খাবারের মান সম্পর্কে কোনরকম উচ্চাশা না রাখাই ভাল।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!