মায়ের দোয়া কাবাব ঘর

ধরন: ফুডকোর্ট
সহযোগিতায়: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

বিস্তারিত

ঢালের বাজার এলাকার ২০ বছরের পুরানো মায়ের দোয়া কাবাব ঘরে পাওয়া যাবে কয়েক ধরনের কাবাব। আরও আছে চাপ, কোয়েল পাখির ডিম ও আলু ভাজা— জানালেন ম্যানেজার মোহাম্মদ খলিল শেখ।একটি ঠেলাগাড়িতে সাজানো আছে কাঁচা এবং ভাজা অবস্থায় শিকে গাঁধা বিভিন্ন ধরনের কাবাব। বাইরে থেকে দেখে বোঝা না গেলেও দোতলায় বসার জায়গা আছে।
মোহাম্মদ খলিল শেখ বলেন, “সব মিলিযে ৪০ জন বসতে পারে। খোলা হয় সন্ধ্যা ৭টায়, চলে রাত ১টা পর্যন্ত।”
স্থানীয় বাজার থেকেই মাংস কিনে কাবাবগুলো বানানো হয়। বিভিন্ন অনুষ্ঠানেও খাবার সরবরাহ করা হয়। এর জন্য চার থেকে পাঁচদিন আগেই অর্ডার দিতে হবে।
এখানে গরুর চাপ হাফ ৭০ টাকা, ফুল ১৪০ টাকা। শিক-কাবাব হাফ ৮০ টাকা, ফুল ১৬০ টাকা। কোয়েল পাখি ও মুরগির চাপ হাফ ৮০ টাকা, ফুল ১৬০ টাকা। গরুর মগজ-ভাজি হাফ ৮০ টাকা, ফুল ১৬০ টাকা। বট হাফ ৫০ টাকা, ফুল ১শ’ টাকা। খিরি ও তিল্লি-কাবাব হাফ ৬০ টাকা, ফুল ১শ’ টাকা। কোয়েল পাখির ডিম হাফ প্লেট (১০ পিস) ৫০ টাকা, ফুল (২০ পিস) ১শ’ টাকা। পাও-ভাজি হাফ ৬০, ফুল ১শ’ টাকা। ডিমচপ ২৫ টাকা। আর পরোটা ও টিকিয়া ৫ টাকা।


কিভাবে যাবেন

ঢাকা শহরের যেকোনো জায়গা থেকে লোকাল অথবা কাউন্টার সার্ভিস বাসে করে মিরপুর-১০ এ চলে আসুন। মিরপুর-১০ থেকে একটি রিকশায় করে বেনারসি পল্লীতে পৌছে যেকোনো দোকানদার অথবা রিকশাচালককে জিজ্ঞেস করলেই আপনি সঠিক নির্দেশনা পেয়ে যাবেন।

কিভাবে পৌঁছাবেন: ঢাকা শহর

কোথায় থাকবেন

কি করবেন

 এই রেস্টুরেন্টের সুস্বাদু খাবারগুলো উপভোগ করুন।

খাবার সুবিধা

মানচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কথা বলুন

এই মুহূর্তে অনলাইনে না থাকায় আমরা দুঃখিত! কিন্তু আপনি আমাদের ই-মেইল পাঠাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেব।

আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!

ENTER ক্লিক করুন