পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার উত্তর অংশের শেষপ্রান্তে দুইশত বছর পুরাতন আকন বাড়ির সামনে এই শত বছরের পুরানো মমিন মসজিদটি অবস্থিত। ফরাসি ও ইউরোপিয়ান শৈলীতে মসজিদটিতে বিশেষ ধরনের কাঠের কাজ রয়েছে আর এ কারনেই ২০০৩ সালের ১৭ই এপ্রিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় মসজিদটিকে “সংরক্ষিত প্রাচীন সম্পত্তি” হিসেবে ঘোষণা এবং নথিভুক্ত করেছে।
পিরোজপুর শহর থেকে যেকোনো ধরনের পরিবহনে আপনি সহজেই মঠবাড়িয়া উপজেলার মমিন মসজিদে যেতে পারবেন।
বলেশ্বর নদীর পাশে বরিশাল বিভাগের একটি জেলা হল পিরোজপুর। এই জেলার উত্তরে গোপালগঞ্জ জেলা, দক্ষিনে বরিশাল জেলা ও বরগুনা জেলা, পূর্বে ঝালকাঠি জেলা এবং পশ্চিমে বাগেরহাট জেলা অবস্থিত।
ঢাকা থেকে পিরোজপুরে যেসব বাস সরাসরি চলাচল করে সেসবের মধ্যে আছেঃ
1. দোলা পরিবহন, ফোনঃ ০১৭৩৯৬১২২৯৯, ভাড়াঃ প্রায় ৪৫০ টাকা।
2. শাকুরা পরিবহন, ফোনঃ০১৭১১৯৬৫১৮১, ভাড়াঃ প্রায় ৭৫০ টাকা।
3. হামিম পরিবহন, ফোনঃ০১৯২৬৮৭৬৯২৮, ভাড়াঃ প্রায় ৪৫০ টাকা।
ঢাকা থেকে পিরোজপুরে চলাচলকারি লঞ্চগুলোর মধ্যে আছেঃ
1. রাজদূত, ফোনঃ ০১৭১১৮৪৭১১০
2. আঁচল এবং হিমালয়, ফোনঃ ০১৭১৪০৩২৭৩০
3. টিপু এবং ফারহান, ফোনঃ ০১৭১১৮৩০৫৭০
ঢাকা থেকে পিরোজপুরে চলাচলকারি স্টিমারগুলোর মধ্যে আছেঃ
1. পিএস মাসুদঃ সোমবার এবং বৃহস্পতিবার চলাচল করে।
2. পিএস অস্ত্রিচঃ রবিবার এবং সোমবার চলাচল করে।
3. পিস লেপচা/ টার্ন: শনিবার এবং মঙ্গলবার চলাচল করে।
4. সাধারণ আসনের ভাড়াঃ ২০৫ টাকা
5. উন্নত আসনের ভাড়াঃ ৮৪০ টাকা
6. ডিলাক্স আসনের ভাড়াঃ ১৩৬০ টাকা
*উপরে বর্ণিত ভাড়া পরিবর্তনশীল
পিরোজপুরে থাকার জন্য বেশ কিছু হোটেল আছে যেমনঃ
১। হোটেল রজনী, ফোনঃ ০১৭১২৫৬২২৪১
২। হোটেল রিল্যাক্স, ফোনঃ ০৪৬১-৬২৮০৭
৩। হোটেল ডালাস, ফোনঃ ০৪৬১-৬২৮৫৫
৪। হোটেল বলাকা, ফোনঃ ০৪৬১-৬২৭১০
৫। হোটেল রয়্যাল, ফোনঃ ০১৭১২৯৪৪৩৩৫
১। মসজিদে ফরাসি ও ইউরোপিয়ান শৈলীতে কাঠের কাজ দেখতে পারেন।
২। মসজিদটির ছবি তুলতে পারেন।
৩। মসজিদে নামাজ পড়তে পারেন।
এখানে পথের পাশে কিছু রেস্টুরেন্ট পাবেন। তবে, সেসব রেস্টুরেন্টের খাবারের মান সম্পর্কে কোনরকম উচ্চাশা না থাকাই শ্রেয়।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!