কর্ণফুলী নদীর চ্যানেলে পারকি সমুদ্র সৈকত অবস্থিত। তাই এখান থেকে আপনি কর্ণফুলী নদী এবং বঙ্গোপসাগরকে একসাথে দেখতে পাবেন। এই সমুদ্র সৈকতটি প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ, ৩০০ ফুট থেকে ৩৫০ ফুট প্রশস্ত। এখান থেকে বহিঃনোঙরে অবস্থিত বড় জাহাজ ছাড়াও সূর্যাস্ত, জেলেদের মাছ ধরা এবং নানা রঙের কাঁকড়া দেখতে পাবেন।
প্রথমেই চট্রগ্রাম শহর থেকে বাসে করে আপনাকে আনোয়ারায় পৌছাতে হবে। আনোয়ারা বাসস্ট্যান্ড থেকে সিএনজি অটোরিকশা করে পারকি সমুদ্র সৈকতে যেতে পারবেন। এছাড়া চট্রগ্রাম শহর থেকে সিএনজি অটোরিকশায় করে এখানে পৌছাতে পারবেন।
চট্রগ্রাম বিভাগের সাতটি জেলার অন্যতম হল চট্রগ্রাম। এই জেলার উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি জেলা, দক্ষিনে কক্সবাজার জেলা, পূর্বে বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলা এবং পশ্চিমে নোয়াখালী জেলা এবং বঙ্গোপসাগর অবস্থিত।
ঢাকার সাথে চট্রগ্রামের সরাসরি সড়ক যোগাযোগ রয়েছে। বাসে করে সরাসরি ঢাকা থেকে চট্রগ্রামে যেতে পারবেন। আপনার সুবিধার্থে ঢাকা ও চট্রগ্রামের মধ্যে চলাচলকারী কয়েকটি বাস সার্ভিস সম্পর্কে নিম্নে তথ্য প্রদান করা হলঃ
১। সাউদিয়া পরিবহন
আরামবাগ কাউন্টার, ফোনঃ +৮৮-০২-৭১০২৪৬৫
গাবতলি কাউণ্টার, ফোনঃ +৮৮-০২-৮০১৮৪৪৫
কলাবাগান কাউণ্টার, ফোনঃ +৮৮-০২-৯১২৪৭৯২
২। এস আলম
ফোনঃ +৮৮-০৩১-৬৩৬৯৯৭, ৬১১৪২৬
৩। হানিফ এন্টারপ্রাইজ
পান্থপথ কাউণ্টার, ফোনঃ ০১৭৩৪০২৬৭০
আরামবাগ কাউণ্টার, ফোনঃ ০১৭১৩৪০২৬৭১
সায়েদাবাদ কাউণ্টার, ফোনঃ ০১৭১৩৪০২৬৭৩
৪। গ্রিনলাইন পরিবহন
আরামবাগ কাউণ্টার, ফোনঃ ০২-৭১৯২৩০০
ফকিরাপুল কাউণ্টার, ফোনঃ ০২-৭১৯১৯০০
ঢাকা থেকে চট্রগ্রামের আকাশপথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। আপনার সুবিধার্থে এই পথে চলাচলকারী কয়েকটি বিমান সংস্থা সম্পর্কে নিম্নে তথ্য প্রদান করা হলঃ
১। ইউনাইটেড এয়ারওয়েজ
ফোনঃ ০৯৬০৬৪৪৫৫৬৬, +৮৮০২৮৯৩২৩৩৮, +৮৮০২৮৯৩১৭১২
২। বাংলাদেশ বিমান
ফোনঃ +৮৮-০২-৮৯০১৬৬০, +৮৮-০২-৮৯০১৭৩০-৪৪
৩। নভো এয়ার
ফোনঃ ১৩৬০৩
৪। রিজেণ্ট এয়ারওয়েজ
ফোনঃ ০২৮৯৫৩০০৩ অথবা ১৬২৩৮
ঢাকার সাথে চট্রগ্রামের সরাসরি রেল যোগাযোগও রয়েছে। আপনার সুবিধার্থে এই পথে চলাচলকারী কয়েকটি ট্রেন সম্পর্কে নিম্নে তথ্য প্রদান করা হলঃ
১। মহানগর গোধূলি
ঢাকা থেকে ছেড়ে যায়ঃ বিকাল ৪:৪০ মিনিটে
সাপ্তাহিক বন্ধের দিনঃ রবিবার
২। তুরনা নিশীথা
ঢাকা থেকে ছেড়ে যায়ঃ রাত ১১:৩০ মিনিটে
কোন সাপ্তাহিক বন্ধের দিন নেই।
৩। সুবর্ণ এক্সপ্রেস
ঢাকা থেকে ছেড়ে যায়ঃ দুপুর ৩:২০ মিনিটে
সাপ্তাহিক বন্ধের দিনঃ শুক্রবার
৪। মহানগর প্রভাতি
ঢাকা থেকে ছেড়ে যায়ঃ সকাল ৭:৪০ মিনিটে
কোন সাপ্তাহিক বন্ধের দিন নেই
চট্রগ্রামে থাকার জন্য বেশকিছু বিভিন্ন মানের হোটেল রয়েছে। আপনার সুবিধার্থে এসব হোটেল সম্পর্কে কিছু তথ্য নিম্নে প্রদান করা হলঃ
১। হোটেল গোল্ডেন ইন
ঠিকানাঃ ৩৩৬, স্টেশন রোড, চট্রগ্রাম
ফোনঃ ০৩১-৬১১০০৪
২। এশিয়ান এসআর হোটেল
ঠিকানাঃ ২৯১, স্টেশন রোড, চট্রগ্রাম
ফোনঃ ০৩১-২৮৫০৩৪৬-৮
৩। হোটেল পার্ক
ঠিকানাঃ ৬২৭, ডিটি রোড, কদমতলি, চট্রগ্রাম
ফোনঃ ০১৮১৯৩৮৮০১১
৪। হোটেল ল্যান্ডমার্ক
ঠিকানাঃ ৩৭২, শেখ মুজিব সড়ক, আগ্রাবাদ, চট্রগ্রাম
ফোনঃ ০৩১-৮১৩৫৯৮/৭২৭২৯৯
স্থানীয়দের জন্য পরিবার পরিজনকে সাথে নিয়ে পিকনিক এবং অন্যান্য বিনোদনমুলক কর্মকাণ্ডের জন্য পারকি সমুদ্র সৈকত একটি আকর্ষণীয় স্থান। পারকি সৈকতে সূর্যাস্তের দৃশ্য এক কথায় অসাধারণ তাই এখানে সূর্যাস্ত দেখার সুযোগ আপনার কোনভাবেই হাতছাড়া করা উচিত হবে না। এছাড়া আপনি কর্ণফুলী সার কারখানা এবং কোরিয়ান ইপিজেডেও যেতে পারেন।
চট্টগ্রামে কোথায় খাবেন জানতে এখানে ক্লিক করুন
শীতকালে পারকি সমুদ্র সৈকতে যাওয়াই ভাল। শুধুমাত্র শীতকালে আপনি নৌকাভ্রমন করতে পারবেন।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!