খান বাহাদুর সালামতউল্লাহ মসজিদ এবং তেতুলিয়া শাহী মসজিদ নামে পরিচিত তেতুলিয়া জামে মসজিদটি সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেতুলিয়া গ্রামে অবস্থিত। তেতুলিয়ার কাজী পরিবারের জমিদার খান বাহাদুর মৌলভী কাজী সালামতউল্লাহ খান এই মসজিদটি নির্মাণ করেন। এছাড়া তিনি অত্র অঞ্চলে এক সময় অবস্থিত সালাম মঞ্জিলও প্রতিষ্ঠা করেন। ছয়গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি মুঘল স্থাপত্যশৈলীতে ১৮৫৮-৫৯ সালে নির্মাণ করা হয়। এই মসজিদটি এবং বর্তমানে ধ্বংসপ্রাপ্ত সালাম মঞ্জিলের সাথে টিপু সুলতানের উত্তরসূরিদের নির্মিত স্থাপনার মিল রয়েছে।
ঢাকার কল্যাণপুর অথবা গাবতলি থেকে বাসে করে সরাসরি পাঁচ থেকে ছয় ঘণ্টায় সাতক্ষীরায় পৌছাতে পারবেন। মহাসড়কের অবস্থা ভাল হওয়ায় আপনাকে যাত্রাপথে কোন কষ্ট করতে হবে না। সাতক্ষীরায় আপনি রিকশা অথবা ভ্যানে করে অল্প খরচে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবেন। তবে, সবকিছু ভালভাবে দেখার জন্য যতদূর সম্ভব পায়ে হেঁটে চলাই ভাল।
ঢাকা থেকে সাতক্ষীরায় শুধুমাত্র সড়কপথে যাওয়া যায়।
আপনি ফেরিতে করে নদী অতিক্রম করে বাসে করে সাতক্ষীরায় যেতে পারবেন। ঢাকা থেকে সাতক্ষীরায় চলাচলকারী বাসগুলোর মধ্যে রয়েছেঃ
১। ঈগল পরিবহন
গাবতলি কাউণ্টার, ফোনঃ ৮০১৭৬৯৮, ৮০১৭৩২০
২। হানিফ এন্টারপ্রাইজ
গাবতলি কাউণ্টার, ফোনঃ ৮০১১৭৫৯
৩। এ কে ট্র্যাভেলস
গাবতলি কাউণ্টার, ফোনঃ ০২-৮০৩২৯১৬, ০১১৯১৬২০৬২১
ভাড়াঃ ৫৫০/- টাকা (নন-এসি), ১০০০/- টাকা (শীতাতপ নিয়ন্ত্রিত)
সাতক্ষীরায় থাকার জন্য খুব বেশি হোটেল নেই। তবে, এখানকার হোটেলগুলোর মান আপনার প্রত্যাশা পুরন করবে না। এখানকার থাকার ব্যবস্থার উন্নতি সাধন করা প্রয়োজন। সাতক্ষীরায় থাকার জন্য হোটেলের মধ্যে রয়েছেঃ
১। মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট, সাতক্ষীরা
ফোনঃ ০১৭১২১০৪৪৩৯, ০১৭১৯৭৬৯০০৯, ০১১৯১৮১২২৫৭
২। বরসা রিসোর্ট
এ, কে, এম, আনিছুর রহমান
গ্রামঃ কলবাড়ী, ইউনিয়নঃ ৯নং বুড়িগোয়ালিনী, উপজেলাঃ শ্যামনগর, জেলাঃ সাতক্ষীরা।
ফোনঃ 01715251963
৩। গোপালপুর পিকনিক কর্নার
জনাব শেখ মোকসেদ আলী
গোপালপুর, শ্যামনগর, সাতক্ষীরা।
৪। সুন্দরবন হোটেল
জনাব ডাঃ শাহাজান
নকিপুর বাস ষ্ট্যান্ড, শ্যামনগর, সাতক্ষীরা।
ফোনঃ ০১৭১০১২৬৬২৪
৫। হোটেল সৌদিয়া
জনাব শহিদুল ইসলাম
নকিপুর বাস ষ্ট্যান্ড, শ্যামনগর, সাতক্ষীরা।
ফোনঃ ০১৭১১৪৫০০৩০
৬। হোটেল জিকে আই
মোঃ আবু মুছা সরদার
কলেজ রোড মোড় (জনতা ব্যাংকের উপর),
শ্যামনগর সদর, শ্যামনগর, সাতক্ষীরা।
ফোনঃ ০১৯১৬৬৬৯৮২১
1. আপনি এই মসজিদটির স্থাপত্যশৈলী প্রত্যক্ষ করতে পারেন।
2. মৌতলায় অবস্থিত জাহাজঘাটা নৌ দুর্গ দেখে আসতে পারেন।
3. প্রায় ৫০০ বছরের পুরাতন সুলতানপুর শাহী মসজিদ দেখে আসতে পারেন।
সাতক্ষীরায় আপনি খাঁটি উপকরনে প্রস্তুতকরা নানা পদের খাবার খেতে পারবেন। তাই ভোজন রসিক হয়ে থাকলে সাতক্ষীরা আপনার জন্য যথার্থ স্থান। তবে, ভোজন রসিক না হলেও এখানে কিছুদিন অবস্থান করলে আপনি এমনিতেই ভোজন রসিক হয়ে যাবেন।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!