জামনগর শাঁখাশিল্প

Type: হস্তশিল্প ও কেনাকাটা
Contributed By: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

Brief

নাটোর জেলার অর্ন্তগত বাগাতিপাড়া উপজেলার ২নং জামনগর ইউনিয়নে ছোট্র একটি গ্রাম জামনগর। বর্তমানে এটি মুসলিম অধ্যুষিত হলেও  অতি প্রাচীন কাল হতে জামনগর গ্রামটি ছিল হিন্দু অধ্যুষিত। তাদের মধ্যে কামার, কুমার, জেলে, শাওতাল ও শাখারীর বসবাস অন্যতম। প্রায় ২০০ বছর ধরে অদ্যাবধি নিজ নিজ পেশার কার্যক্রম চালিয়ে তারা নিজেদের জীবিকা নির্বাহ করে আসছে। কালের বির্বতনে শাখারী ছাড়া অন্যান্য পেশাজীবিদের সংখ্যা দাঁড়িয়ে কোনটা শূন্যের কোটায় এবং কোনটা অতি নগন্য। তাই শাখাশিল্পের নামানুসারে একটি পাড়ার নাম হয়েছে শাখারীপাড়া। বর্তমানে উক্ত গ্রামে  শাখারীদের প্রায় ১১০ টি পরিবার সঙ্খ শিল্পের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে।

কেউ হাতে ঘসে, কেউ মেশিনের দ্বারা ঘসার কাজ চালিয়ে চুড়ি ও আংটি তৈরী করে দেশের বিভিন্ন জেলায় যেমন রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নওগা সহ দেশের হিন্দু প্রধান এলাকায় ফেরী করে বিক্রি করে যে উপার্জন হয় তা দিয়ে জীবিকা নির্বাহ ও ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ চালায়। এক জোড়া শাখার চুরি ২০০ টাকা হতে ২০০০/-টাকা পর্যন্ত বিক্রয় হচ্ছে। হস্তশিল্পের কারুকার্য্য করে বাজারে বা ফেরী করে পুজি গুছিয়ে বাইরোটেশনে পুনরায় শংখ ক্রয় করে মেশিন দিয়ে কাটা এবং চুরি ঘসার কাজ করতে মাস ঘুরে যায়। ২/১ জন এলসির মাধ্যমে শ্রীলংকা থেকে শংখ আমদানী করে।


How to go

নাটোর থেকে সিএনজি নিয়ে বাগাতিপাড়ায় জামনগর গ্রামে যেতে পারেন এই শাখাশিল্প দেখার জন্য।

How To Reach: বাগাতিপাড়া উপজেলা

After reaching at Natore, take rickshaw to go PTI Mor. From there you can find Auto or CNG to go Bagatipara Upazila through Qadirabad Cantonment in Dayarampur.

Where to Stay

There are no hotels to stay in Bagatipara Upazila. Only Zila Parishad Dak Bungalow is available, but you require prior permission. Also you can stay in Natore Sadar Upazila.

Eating Facilities

নাটোরে কোথায় খাবেন জানতে এখানে ক্লিক করুন

Travel Tips

Map

Talk to Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Questions, issues or concerns? I'd love to help you!

Click ENTER to chat