রাউতারা বাধ ও স্লুইস গেইট মিল্ক ভিটা প্রক্রিয়াজাতকরন এলাকার নিকটে অবস্থিত। যদিও এটির নাম নিমাইছরা বাঁধ কিন্তু স্থানীয়রা এটিকে রাউতারা বাঁধ হিসেবেই বলে থাকে। বর্ষাকালে এটি ভরে পরিপূর্ণ হয়ে যায়। বর্ষার পর এখানে ডাল ছড়িয়ে ছিটিয়ে থাকে যেসব গরুর খাবার হিসেবে ব্যাবহার করা হয়। শীতকালে কৃষকরা এখানে তাদের গরুকে খাওয়ায়। এই জায়গাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জমিদার বাড়ির জায়গা থেকে দান করে গেছেন। ইরিধান সংক্রান্ত আইনের কারনে এখানে শুধু শস্য রোপণ করা হয়। রাউতারা বাধের নিকটবর্তী পানির বাধ সব শস্য ধুয়ে নিয়ে যায় যা কৃষকদের জন্যে বেদনার কারন।
ঢাকা থেকে কিভাবে সিরাজগঞ্জে যাবেন তা ইতিমধ্যেই উল্ল্যেখ করা হয়েছে। সিরাজগঞ্জ থেকে শাহজাদপুরের দূরত্ব ৪০.২ কিলোমিটার। সিরাজগঞ্জে পৌঁছে আপনি বাস অথবা সিএনজি অটোরিকশা নিয়ে এখানে আসতে পারেন। সিরাজগঞ্জ থেকে শাহজাদপুরের দিক নির্দেশনা পেতে ক্লিক করুন http://bit.ly/1kEnkNl
সিরাজগঞ্জে আপনি সড়ক ও রেল পথে যেতে পারেন।
ঢাকা থেকে সিরাজগঞ্জে যাতায়াতকারী বাসগুলোর মধ্যে আছেঃ
১। এস আই এন্টারপ্রাইজঃ
ঠিকানাঃ সাইনবোর্ড, আব্দুল্লাহপুর বোর্ড বাজার, উত্তরা, ঢাকা (আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ডের পশ্চিমে)। ফোনঃ ০১৭৪৬-০৩৭০৭১, ০১৭১১-৯৪৪০২৩
২। হানিফ এন্টারপ্রাইজঃ
প্রধান কাউনটারঃ ১৬৭/২২, ইনার সার্কুলার রোড, আরামবাগ, ঢাকা, ফোনঃ ০১৭১৩৪০২৬৭১, ০১৭১৩৪০২৬৩১
Train to Sirajganj usually starts from Komlapur Station, Dhaka.
সিরাজগঞ্জে থাকার জন্য নিম্নের হোটেলগুলো দেখতে পারেনঃ
১। আরমানি রেস্তোরা কমপ্লেক্স, মুজিব সড়ক।
২। জেলা পরিষদ ডাক বাংলো, সিরাজগঞ্জ।
৩। বেলকুচি রেস্ট হাউস, শেরনগর, বেলকুচি, সিরাজগঞ্জ।
৪। হাইওয়ে ভিলা রেস্ট হাউস, ষোলমাইল, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।
আপনি সাথে করে খাবার নিতে পারেন অথবা আশেপাশে খাবার রেস্টুরেন্ট অথবা ফাস্ট ফুডের দোকানের সন্ধান করতে পারেন।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!