সিরাজগঞ্জ জেলা

তথ্য

Description

বাংলায় প্রথম সিরাজগঞ্জ জেলাতেই পাটের কারখানা গড়ে ওঠে। একসময় কলকাতা এবং নারায়ণগঞ্জের পাশাপাশি সিরাজগঞ্জকেও পাট ব্যাবসার অন্যতম কেন্দ্র হিসেবে গণ্য করা হত। ১৮৯৭ সালের ভুমিকম্পের পর পাট কারখানাগুলো বন্ধ হয়ে গেলেও এখনও এখানে কিছু গুরুত্বপূর্ণ পাটের মিল আছে যেখান থেকে সড়ক, নদী ও রেলপথে পণ্য পরিবহন করা হয়। এখানকার মূল নদীগুলোর মধ্যে আছে যমুনা, বড়াল, ইছামতি, করতোয়া, এবং ফুলঝুরি। সিরাজগঞ্জ শহরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বেশ কিছু কলেজ অবস্থিত। ব্রিটিশ শাসনামলে সিরাজগঞ্জ পূর্ব বাংলা ও আসামে পাবনা জেলার একটি শহর ছিল। সেসময় গোয়ালন্দ ঘাট থেকে স্টিমারে করে সিরাজগঞ্জে আসতে ৬ ঘণ্টা সময় লাগত। বাংলাদেশের সবচেয়ে বড় সেতু যমুনা ব্রিজ এই জেলায় অবস্থিত। এই সেতু রাজধানী ঢাকাকে উত্তরবঙ্গের সাথে সড়ক ও রেল পথের মাধ্যমে সংযুক্ত করেছে।

Where to stay

সিরাজগঞ্জে থাকার জন্য নিম্নের হোটেলগুলো দেখতে পারেনঃ ১। আরমানি রেস্তোরা কমপ্লেক্স, মুজিব সড়ক। ২। জেলা পরিষদ ডাক বাংলো, সিরাজগঞ্জ। ৩। বেলকুচি রেস্ট হাউস, শেরনগর, বেলকুচি, সিরাজগঞ্জ। ৪। হাইওয়ে ভিলা রেস্ট হাউস, ষোলমাইল, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।

How to go

সিরাজগঞ্জে আপনি সড়ক ও রেল পথে যেতে পারেন।

ঢাকা থেকে সিরাজগঞ্জে যাতায়াতকারী বাসগুলোর মধ্যে আছেঃ
১। এস আই এন্টারপ্রাইজঃ
ঠিকানাঃ সাইনবোর্ড, আব্দুল্লাহপুর বোর্ড বাজার, উত্তরা, ঢাকা (আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ডের পশ্চিমে)। ফোনঃ ০১৭৪৬-০৩৭০৭১, ০১৭১১-৯৪৪০২৩

২। হানিফ এন্টারপ্রাইজঃ
প্রধান কাউনটারঃ ১৬৭/২২, ইনার সার্কুলার রোড, আরামবাগ, ঢাকা, ফোনঃ ০১৭১৩৪০২৬৭১, ০১৭১৩৪০২৬৩১

Train to Sirajganj usually starts from Komlapur Station, Dhaka.

ভ্রমন প্যাকেজ

কথা বলুন

এই মুহূর্তে অনলাইনে না থাকায় আমরা দুঃখিত! কিন্তু আপনি আমাদের ই-মেইল পাঠাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেব।

আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!

ENTER ক্লিক করুন