নক্ষত্রবাড়ি রিসোর্ট কে বলা যেতে পারে জনপ্রিয় অভিনেতা, চিত্র পরিচালক এবং স্থপতি তৌকির আহমেদ এবং তাঁর স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী, নাট্যশিল্পী এবং চিত্রকর বিপাশা হায়াতের একটি যৌথ উদ্যোগ। শহরের কোলাহল এবং যান্ত্রিকতা থেকে বহুদুরে চিনাসুখানিয়া গ্রামের ঘন সবুজ পরিবেশে অবস্থিত এই রিসোর্টে আসলে আপনি হারিয়ে যাবেন এক সম্পূর্ণ ভিন্ন জগতে। এখানে আসলে আপনি যে শুধু প্রকৃতির কাছাকাছি আসতে পারবেন তাই নয় বরং পরিবারের অন্যান্য সদস্যদের আনন্দ প্রদানের পাশাপাশি ঝেড়ে ফেলতে পারবেন সকল ক্লান্তি এবং অবসাদ। এই রিসোর্টে রয়েছে কনফারেন্স সেন্টার, সুইমিং পুল, লেক যেখানে আপনি নৌকা ভ্রমন করতে পারবেন।
গাজীপুর চৌরাস্তা থেকে সোজা আপনাকে ময়মনসিংহের দিকে যেতে হবে। রাজেন্দ্রপুরের চৌরাস্তায় এসে আপনাকে রাজেন্দ্রপুর সেনানিবাস অভিমুখে ডান দিকে যেতে হবে। এখান থেকে প্রায় ৫ কিলোমিটার পথ অতিক্রম করে বেইলি ব্রিজ অতিক্রম করে রাজাবাড়ি বাজারে পৌছাতে হবে। রাজাবাড়ি বাজারের অগ্রণী ব্যাঙ্ক থেকে ডানে মোড় নিয়ে প্রায় ১.৫ কিলোমিটার পথ অতিক্রম করলেই পৌঁছে যাবেন নক্ষত্রবাড়ি রিসোর্ট এন্ড কনফারেন্স সেন্টারে।
ঢাকা থেকে গাজীপুরে দিনের ২৪ ঘণ্টাই বিভিন্ন বাস চলাচল করে। যেমনঃ ঢাকার আজিমপুর থেকে টঙ্গীর হোসাইন মার্কেটে অনিক এবং উইনার বাস সার্ভিস চলাচল করে। এছাড়া সিএনজি অটোরিকশা অথবা ব্যাক্তিগত গাড়িতেও গাজীপুরে পৌছাতে পারেন।
ঢাকা-টঙ্গী ডাইভারশন সড়ক এবং টঙ্গী-কালীগঞ্জ ডাইভারশন সড়কের মাধ্যমে ঢাকার সাথে গাজীপুরের সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে। রেলপথেও গাজীপুরে যাওয়া যায়। গাজীপুরের ৭টি রেলস্টেশন হলঃ রাজেন্দ্রপুর, শ্রীপুর, ধীরাশ্রম, জয়দেবপুর, টঙ্গী, সাতখাঁমাইর এবং পুবাইল।
ঢাকা থেকে গাজীপুরে বিভিন্ন বাস সার্ভিস রয়েছে। যেমনঃ পুবালি পরিবহন মহাখালি থেকে নরসিংদীতে চলাচল করে। এছাড়া কেটিএল সার্ভিস ঢাকা থেকে কালীগঞ্জে চলাচল করে। ঢাকা থেকে গাজীপুরে চলাচলকারী বিভিন্ন রুটের বাস সার্ভিসগুলোর মধ্যে আছেঃ
আজমেরি পরিবহনঃ নন্দন পার্ক- সদরঘাট
প্রভাতি-বনশ্রীঃ
১। গুলিস্তান- কালিয়াকৈর
২। গুলিস্তান –কাপাসিয়া
৩। গুলিস্তান -শ্রীপুর
৪। গুলিস্তান –ত্রিমোহনী
সালসাবিল— যাত্রাবাড়ি –কোনাবাড়ি
রাহবার—লোহারপুল-মৌচাক
আনাবিল-যাত্রাবাড়ি
ট্রান্সসিলভা- যাত্রাবাড়ি-গাজীপুর
গাজীপুর পরিবহন লিমিটেড-ধাকা-গাজীপুর
ঢাকা পরিবহন লিমিটেড-মতিঝিল-গাজীপুর
ভিআইপি ২৭-গাজীপুর চৌরাস্তা-আজিমপুর
বলাকা পরিবহন-শিববাড়ি বাজার-সদরঘাট
ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে গাজীপুরে ট্রেন চলাচল করে। গাজীপুর জেলায় ৭ টি রেল স্টেশন রয়েছে।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!
আমি চাচ্ছি ঘুরতে যাবো। যাওয়ার ব্যাপারতো বুঝলাম।কিন্তু থাকার ও খাওয়ার ব্যবস্থা কেমন সেটা জানতে পারিনি। থাকা খাওয়ার কেমন খরচ পড়বে জানালে উপকৃত হবো।
কবে যেতে চান, কয়দিন থাকবেন, কজন যাবেন এসব একটু ডিটেইলস এ জানালে সহজ হতো বলা। আপনি http://nokkhottrobari.com/ এখানে গেলেও কিছু ডিটেইলস পাবেন। ধন্যবাদ।