দক্ষিনবঙ্গের অন্যতম সুন্দর চিত্রা রিসোর্টটি খুলনা বিভাগের নড়াইল জেলায় বড় বাদুরার পরই চিত্রা নদীর তীরে অবস্থিত। শীতকালে এই রিসোর্টে প্রচুর পর্যটকের সমাগম ঘটে। এই রিসোর্টে রয়েছে বিনোদনের জন্য বিভিন্ন ধরনের রাইড এবং নানা আয়োজন।
খুলনা বিভাগে অবস্থিত নড়াইল জেলার উত্তরে মাগুরা জেলা, দক্ষিনে খুলনা জেলা, পূর্বে ফরিদপুর জেলা এবং গোপালগঞ্জ জেলা এবং পশ্চিমে যশোর জেলা অবস্থিত। নড়াইল জেলার প্রধান নদীগুলোর মধ্যে রয়েছেঃ মধুমতি নদী, নবগঙ্গা নদী, ভৈরব নদী, চিত্রা নদী, এবং কাজলা নদী। ঢাকা থেকে সড়কপথে বাসে করে প্রায় ৫ ঘণ্টায় আপনি নড়াইলে পৌছাতে পারবেন। সড়কের অবস্থা খুবই ভাল হওয়ায় যাত্রাপথে আপনার মোটেও কষ্ট হবে না বরং আপনি পুরো যাত্রাপথই উপভোগ করবেন। ঢাকা ছাড়াও খুলনা অথবা রাজশাহী থেকেও আপনি নড়াইলে আসতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনার সময় বেশি লাগবে।
নড়াইলে পৌঁছে আপনি রিকশা অথবা ভ্যানে করে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারবেন। তবে সবকিছু ভালভাবে দেখার জন্য আপনি পায়ে হাঁটতেও পারেন। চিত্রা রিসোর্ট নড়াইল শহর থেকে খুব বেশি দূরে অবস্থিত নয়।
ঢাকা থেকে সরাসরি সড়কপথে নড়াইলে পৌছাতে পারবেন। তবে রাজধানী থেকে সরাসরি আকাশপথে এবং নদীপথে নড়াইলে যাওয়ার ব্যবস্থা নেই। তাই বাসে করে এই জেলায় পৌঁছানো সবচেয়ে সুবিধাজনক মধ্যম। ঢাকা থেকে নড়াইলে চলাচলকারী বাসগুলো সম্পর্কে কিছু তথ্য আপনার সুবিধার্থে নিম্নে প্রদান করা হলঃ
১। হানিফ এন্টারপ্রাইজ
গাবতলি কাউণ্টার, ফোনঃ ৮০১১৭৯
২। ঈগলপরিবহন
গাবতলি কাউণ্টার, ফোনঃ ০৪৪৯৪৪১৩৬৭৩
ভাড়াঃ প্রায় ৩৫০/- টাকা
৩। সাদ সুপার ডিলাক্স পরিবহন
গাবতলি কাউণ্টার, ফোনঃ ০১৭২৭৫২১৪১৪
ভাড়াঃ প্রায় ৩১০/-টাকা
১। চিত্রা রিসোর্টের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন।
২। চিত্রা নদীতে নৌকা ভ্রমন করতে পারেন।
নড়াইল জেলায় আপনি খাঁটি উপকরনে তৈরি নানা পদের খাবারের স্বাদ নিতে পারবেন। আপনি ভোজন রসিক হয়ে থাকলে নড়াইল আপনার জন্য আদর্শ স্থান। তবে, আপনি যদি ভোজন রসিক নাও হয়ে থাকেন তবে এই জেলায় কিছুদিন অবস্থান করলেই আপনি ভোজন রসিক হয়ে উঠবেন।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!