নাজিমগড় গার্ডেন রিসোর্ট সিলেট সদর উপজেলার খাদিমনগরে অবস্থিত। প্রায় ছয় একর জমির উপর অবস্থিত নাজিমগড় গার্ডেন রিসোর্টকে পাহাড়ের কোলে অবস্থিত একটি ছবির মত সুন্দর দ্বীপ হিসেবে বললে মোটেও ভুল হবে না। এখানকার ভিলা এবং বাংলোগুলোতে রয়েছে পৃথক বারান্দাসহ দুজনের থাকার মত বিশ্বমানের পঞ্চাশটি কক্ষ। এখানকার ‘হিলটপ স্পা কমপ্লেক্সে’ বড়দের সুইমিংপুল, বাচ্চাদের সুইমিংপুলের পাশাপাশি রয়েছে সোয়ানা এবং মাসাজের সুব্যবস্থা। এখানকার ক্যাফে এবং রেস্টুরেন্টগুলোতে অভিজ্ঞ বাবুর্চিদের দিয়ে রান্না করানো হয়। এছাড়াও মিটিং ও কনফারেন্সের জন্য এখানে রয়েছে পৃথক কক্ষ।
Nazimgarh Garden Resort
এই রিসোর্টে যাওয়ার জন্য আপনাকে আগে সিলেটে আসতে হবে। সিলেট শহর থেকে ৮.৬ কিলোমিটার দূরে অবস্থিত এই রিসোর্টে আপনি সিএনজি অটোরিকশা, বাস অথবা প্রাইভেট কারে যেতে পারেবেন। যেহেতু এই রিসোর্টটি বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষন ইন্সটিটিউটের সামনে অবস্থিত তাই বাসে করে যেতে হলে আপনাকে তামাবিল অভিমুখী বাসে চড়তে হবে।
ঢাকা থেকে সিলেটে আপনি সড়কপথে, রেলপথে এবং আকাশপথে পৌছাতে পারেন।
ঢাকা থেকে সিলেটের মধ্যে চলাচলকারি বাসগুলোর মধ্যে আছেঃ
১। গ্রীনলাইন পরিবহনঃ
ঢাকা থেকে ছেড়ে যায়ঃ সকাল ৮:৩০ মিনিটে, সকাল ১০ টায়, বিকাল ৪:১৫ মিনিটে, বিকাল ৫:৩০ মিনিটে এবং রাত ১২:৩০ মিনিটে; ভাড়াঃ ৮৫০/- টাকা (ভলভো), ১১০০/- টাকা (স্কেনিয়া);
২। শ্যামলী পরিবহনঃ
আরামবাগ কাউণ্টার, ঢাকা, ফোনঃ ৭১০২২৯১, ০১৯৩৬২৬০২৩;
সায়েদাবাদ কাউণ্টার, ঢাকা, ফোনঃ ০১৭১৮০৭৫৫৪১, ৭৫১১০১৯, ৭৫৫০০৭১;
৩। হানিফ পরিবহনঃ
পান্থপথকাউণ্টার, ঢাকা, ফোনঃ০১৭৩৪০২৬৭০
আরামবাগ কাউণ্টার, ঢাকা, ফোনঃ ০১৭১৩৪০২৬৭১
সায়েদাবাদ কাউণ্টার, ঢাকা, ফোনঃ ০১৭১৩৪০২৬৭৩
৪। টি আর ট্র্যাভেলস
৫। সোহাগ পরিবহন
উপরে উল্ল্যেখিত বাসগুলো প্রতিদিন ভোর ৬:৩০ মিনিট থেকে রাত ১১:৩০ মিনিট পর্যন্ত ঢাকার মালিবাগ রেলগেট, রাজারবাগ এবং সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে সিলেটের পথে ছেড়ে যায়। নন এসি এসব বাসের ভাড়া প্রায় ৫০০/- টাকা এবং এসি বাসের ভাড়া প্রায় ৮০০/- টাকা থেকে ১০০০/- টাকা।
ঢাকা থেকে সিলেটে বাংলাদেশ বিমান, নভো এয়ার, ইউনাইটেড এয়ারওয়েজ এবং রিজেণ্ট এয়ারওয়েজ দ্বিমুখী ফ্লাইট পরিচালনা করে থাকে। এসব বিমান সংস্থার একমুখি পথের ভাড়া পড়বে ৩০০০/- টাকা থেকে ৮০০০/- টাকা পর্যন্ত। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ১০টির অধিক ফ্লাইট ঢাকা থেকে সিলেটে আসা যাওয়া করে।
ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে জয়ন্তিকা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস এবং উপবন এক্সপ্রেস যথাক্রমে সকাল, দুপুর ও সন্ধ্যায় ছেড়ে যায়। এছাড়া বিকালবেলা নয়া সংযোজিত কালিনী এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। রেলপথে সিলেটে পৌছাতে ৭ ঘণ্টা থেকে ৮ ঘণ্টা সময় লাগবে। এসব ট্রেনের ভাড়া পরবে শোভন শ্রেণীর আসনের জন্য ২৯৫/- টাকা এবং তাপানুকুল প্রথম শ্রেণীর আসনের জন্য ৬৭৯/- টাকা।
ট্রেনের যাত্রার সময়সূচী:
১।কালিনী এক্সপ্রেসঃ ঢাকা থেকে ছেড়ে যায় বিকাল ৪ টায়; সিলেটে পৌঁছে রাত ১০:৩০ মিনিটে; বন্ধের দিনঃ শুক্রবার;
২। পারাবত এক্সপ্রেসঃ ঢাকা থেকে ছেড়ে যায় সকাল ৬:৪০ মিনিটে; সিলেটে পৌঁছে দুপুর ১:৩৫ মিনিটে; সিলেট থেকে ছেড়ে যায় দুপুর ৩ টায়; ঢাকায় পৌঁছে রাত ১০:৩০ মিনিটে; বন্ধের দিনঃ মঙ্গলবার;
৩। উপবন এক্সপ্রেসঃ ঢাকা থেকে ছেড়ে যায় রাত৯:৫০ মিনিটে; সিলেটে পৌঁছে ভোর ৫:৩০ মিনিটে; সিলেট থেকে ছেড়ে যায় রাত ১০ টায়; ঢাকায় পৌঁছে ভোর ৫:৩০ মিনিটে; সিলেটে বন্ধের দিন নেই তবে ঢাকায় বন্ধের দিনঃ বুধবার;
৪। জয়ন্তিকা এক্সপ্রেসঃ ঢাকা থেকে ছেড়ে যায় দুপুর ১২ টায়; সিলেটে পৌঁছে রাত ৭:৫০ মিনিটে; সিলেট থেকে ছেড়ে যায় সকাল ৮:২০ মিনিটে; ঢাকায় পৌঁছে বিকাল ৪ টায়; সিলেট ও ঢাকায় ট্রেনটির কোন বন্ধের দিন নেই;
শ্রেণীভেদে এই ট্রেনগুলোর ভাড়া ৭৫/- টাকা থেকে ১০১৮/- টাকা পর্যন্ত।
এখানে ঘুরে বেড়ানোর জন্য এবং দেখার জন্য রয়েছে একাধিক স্থান। নাজিমগড় গার্ডেন রিসোর্ট থেকে ৩০ কিলোমিটার দূরে সারি নদীতে রয়েছে রিসোর্টের নিজস্ব বোট স্টেশন। রিসোর্টের তত্ত্বাবধানে পর্যটকদের গ্রীষ্মকালে স্পীডবোটে এবং পানির স্তর কমে গেলে ছোট নৌকায় লালাখালে বেড়াতে নিয়ে যাওয়া হয়। এছাড়া এখান থেকে আপনি লালাখাল, জাফলং, পান্থামুই গ্রাম, মাধবকুণ্ডের চা বাগান ও রেইন ফরেস্টসহ বিভিন্ন স্থানে বেড়াতে যেতে পারেন।
খাওয়ার জন্য এই রিসোর্টে রয়েছে বেশকিছু রেস্টুরেন্ট যেমনঃ গার্ডেন বিসট্র, হিলটপ, মাচাং, মেঘালয় লাউঞ্জ এবং পুল ক্যাফে।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!