গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ ক্লাব সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত। শ্রীমঙ্গলের সবুজ আঙ্গিনায় প্রায় ১৩.২ একর জমির ওপর পাঁচ তারকা মানের এই রিসোর্টটি গড়ে তোলা হয়েছে। আধুনিক সকল সুবিধাসহ এখানে সর্বমোট ১৩৫ টি কক্ষ রয়েছে।
ঢাকা থেকে শ্রীমঙ্গলে কিভাবে পৌছাবেন ইতিমধ্যেই উল্ল্যেখ করা হয়েছে। শ্রীমঙ্গল শহর থেকে মাত্র ৩৭ কিলোমিটার দূরে অবস্থিত এই রিসোর্টে আপনি সিএনজি অটোরিকশায় করে শ্রীমঙ্গল -ভানুগাছ সড়ক ধরে পৌঁছে যাবেন। এই রিসোর্টটি শ্রীমঙ্গল চা রিসোর্ট ও জাদুঘরের পাশেই অবস্থিত।
আপনি সড়কপথে এবং রেলপথে ঢাকা থেকে সরাসরি শ্রীমঙ্গলে যেতে পারবেন। তবে, আকাশপথে সিলেটে পৌঁছে সেখান থেকেও আপনি শ্রীমঙ্গলে আসতে পারেন।
ঢাকা থেকে শ্রীমঙ্গলের মধ্যে চলাচলকারি বাসগুলোর মধ্যে আছেঃ
১। শ্যামলী পরিবহনঃ
• প্রধান কার্যালয়ঃ ২৫/বি-১, খিলজি রোড, মোহাম্মাদপুর, শ্যামলী, ঢাকা, ফোনঃ ৯১২৪১৩৯;
• কলাবাগান কাউণ্টার, ঢাকা, ফোনঃ ৯১৪১০৪৭, ০১৭১-১১৩০৮৬২;
• উত্তরা কাউণ্টার, আব্দুল্লাহপুর ঢাকা, ফোনঃ ০১৭১২৮৩৯১১১;
• কল্যাণপুর কাউণ্টার, ঢাকা, ফোনঃ ৯০০৩৩৩১;
২। গ্রীনলাইন পরিবহনঃ
৯/২, আউটার সার্কুলার রোড (মমিনবাগ), রাজারবাগ, ঢাকা, ফোনঃ ৮৩৩১৩০২-৪, ৮৩৫৩০০৪-৫;
৩।হানিফ এণ্টারপ্রাইজঃ
২২/৩, ব্লক-বি, কলেজ গেইট, ঢাকা, ফোনঃ ৯০০৮৪৮০;
প্রতি সপ্তাহে ছাড়া শ্রীমঙ্গল থেকে তিনটি ট্রেন সকাল ৯:৫৬ মিনিটে, বিকাল ৫:০৫ মিনিটে এবং রাত ১২:৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং মঙ্গলবার ও বুধবার দুটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এসব ট্রেনে ঢাকায় পৌছাতে প্রায় সাড়ে ৫ ঘণ্টা সময় লাগবে। এসব ট্রেনের ভাড়া হলঃ প্রথম শ্রেণী-২০০/- টাকা, সূলভ-১১০/- টাকা। বিকালে চলাচলকারী ট্রেনে আপনি ৩০০/- টাকা ভাড়ায় তাপানুকুল বগিতে এবং সন্ধ্যার ট্রেনে ৫০০/- টাকা ভাড়ায় স্লিপারে ভ্রমন করতে পারবেন।
আপনি রিসোর্টের অভ্যন্তরের সুইমিং পুলে সাঁতার কাটতে পারেন। সতেজ হবার জন্য এখানে জাকুজিরও ব্যবস্থা রয়েছে। এছাড়া রিসোর্টের বাইরে ও ভেতরে সময় কাটানোর জন্য বিভিন্ন রকম মজাদার ও বিনোদনমূলক ব্যবস্থা রয়েছে। রিসোর্টের মুভি থিয়েটারে সিনেমা দেখতে পারেন এবং লাইব্রেরিতে বইও পড়তে পারেন।
রিসোর্টের অভ্যন্তরে খাওয়ার জন্য কয়েকটি চমৎকার রেস্টুরেন্ট রয়েছে। এগুলোর মধ্যে রয়েছেঃ
১। রেস্টুরেন্ট এন্ড ক্যাফে;
২। ফোয়ারা ডাইন (অল ডে ডাইনিং);
৩। শাহী ডাইন (ফাইন ডাইনিং);
৪। অরণ্য বিলাস (হিলটপ রেস্টুরেন্ট)
৫। ক্যাফে মঙ্গল;
৬। পুল ডেক ক্যাফে;
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!