হরিপুর জমিদারবাড়ি

ধরন: প্রাসাদ
সহযোগিতায়: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

বিস্তারিত

দানকৃত সম্পত্তি এই হরিপুর জমিদারবাড়ি কেউ কেউ রাজবাড়ি হিসেবেও বলে থাকে। দেশের বিভিন্ন অংশ থেকে অনেকে এই জমিদারবাড়িটি দেখতে আসেন। হরিপুর গ্রামের পশ্চিমদিকে তিতাস নদীর পাড়ে অবস্থিত তিনতলা জমিদারবাড়িটিকে বাইরে থেকে দেখে আপনি কিছুই বুঝতে পারবেন না। একটি বিশাল বারান্দা অতিক্রম করে মূল ভবনটি আপনার চোখে পরবে। জমিদারবাড়িটির স্থাপত্যশৈলী যতটা না চমৎকার তার চাইতে নয়নাভিরাম জমিদারবাড়িটির দেয়ালের কারুকাজ। জমিদারবাড়ির প্রকৃত দরজাগুলো এখন আর নেই। বর্তমানে এখানে প্রায় ৩০টি পরিবার বাস করে। বলা হয়ে থাকে প্রায় ১৭৫ বছর পূর্বে ইংরেজ শাসনামলে জমিদার গৌরি প্রসাদ রায় চৌধুরী এবং কৃষ্ণ প্রসাদ রায় চৌধুরী এই জমিদারবাড়িটি নির্মাণ করেছিলেন। কৃষ্ণ প্রসাদ রায় চৌধুরীর মৃত্যুর পর হরিপদ রায় চৌধুরী এবং শান্তি রায় চৌধুরী এই জমিদারবাড়িটির উত্তরাধিকার প্রাপ্ত হন। অতঃপর তাঁদের কাছ থেকে জমিদার বাড়িটির উত্তরাধিকার চলে যায় উপেন্দ্র রায় চৌধুরী এবং হরেন্দ্র রায় চৌধুরীর কাছে। জমিদারবাড়িটি কখনোই মেরামত না করায় দিন দিন এটি তার জৌলুস ও আবেদন হারাচ্ছে।


কিভাবে যাবেন

ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় বাসে অথবা ট্রেনে করে পৌছাতে পারবেন। ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছে আপনাকে নাসিরনগর জেলা সদর থেকে ১৪-১৫ কিলোমিটার দূরে হরিপুর ইউনিয়নে যেতে হবে।

কিভাবে পৌঁছাবেন: ব্রাহ্মণবাড়িয়া জেলা

বাংলাদেশের পূর্ব মধ্যাঞ্চলে চট্রগ্রাম বিভাগের অধীনের একটি জেলার নাম ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলার উত্তরে কিশোরগঞ্জ জেলা ও হবিগঞ্জ জেলা, দক্ষিনে কুমিল্লা জেলা, পূর্বে হবিগঞ্জ জেলা ও ভারতের রাজ্য এবং পশ্চিমে মেঘনা নদী, কিশোরগঞ্জ জেলা, নরসিংদী জেলা এবং নারায়ণগঞ্জ জেলা অবস্থিত।

ঢাকার সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাসরি সড়ক যোগাযোগ থাকায় আপনি বাসে করে সরাসরি এই জেলায় পৌছাতে পারবেন। ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে চলাচলকারী বাসগুলোর মধ্যে রয়েছেঃ
১। সোহাগ পরিবহন, যোগাযোগঃ ০৪৪৭-৬০০০৫৬১
২। তিশা পরিবহন, যোগাযোগঃ ০১৯১৫৭২৮৭৪৫
৩। তিতাস পরিবহন, যোগাযোগঃ ০১৬৭৫৩৮৯৭৭৬

কোথায় থাকবেন

ব্রাহ্মণবাড়িয়ায় থাকার জন্য হোটেল ও রেস্টুরেন্টগুলোর মধ্যে রয়েছেঃ
১। নাসিরনগর ডাকবাংলো
ঠিকানাঃ ডাকবাংলো ঘাট, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া
যোগাযোগঃ ০১৭৪৩৯৩০৬৬৩
২। জেলা পরিষদ ডাকবাংলো
ঠিকানাঃ উপজেলা পরিষদ চত্বর, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
যোগাযোগঃ ০১৭৮১৭৮৩৯৪
৩। হোটেল উজানভাটি এন্ড রিসোর্ট
ঠিকানাঃ আশুগঞ্জ সোনারামপুর, আশুগঞ্জ থানার নিকটে
যোগাযোগঃ ০১৭১১৫৬১১৫৮
৪। হোটেল চন্দ্রিমা
ঠিকানাঃ স্টেশন রোড, ব্রাহ্মণবাড়িয়া
যোগাযোগঃ ০১৭২০৬৫৫৮৪২
৫। হোটেল ইউনিসিয়া
ঠিকানাঃ স্টেশন রোড, ব্রাহ্মণবাড়িয়া
যোগাযোগঃ ০১৭১২৫২৯৯৮৩
৬। হোটেল রহমান
ঠিকানাঃ দক্ষিন কালীবাড়ি জংশন, ঘরকোন সড়ক, ব্রাহ্মণবাড়িয়া
যোগাযোগঃ ০১৬৭০৯০৬১১৩

কি করবেন

১। জমিদারবাড়ি থেকে তিতাস নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন।
২। জমিদার বাড়িতে রক্ষিত বিভিন্ন ব্যবহার্য সামগ্রী দেখতে পারেন।
৩। ছবি তুলতে পারেন।

খাবার সুবিধা

আপনাকে আশেপাশে খাওয়ার হোটেল অথবা রেস্টুরেন্ট খুঁজে নিতে হবে। এছাড়া আপনি সাথে করে খাবার নিয়েও যেতে পারেন।

মানচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কথা বলুন

এই মুহূর্তে অনলাইনে না থাকায় আমরা দুঃখিত! কিন্তু আপনি আমাদের ই-মেইল পাঠাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেব।

আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!

ENTER ক্লিক করুন