আড়পাড়া মুন্সীবাড়ি গোপালগঞ্জ জেলার আড়পাড়ায় ‘বিল রুট ক্যানেল’ নামক খালের পাশে অবস্থিত। আড়পাড়া মুন্সীবাড়ি মূলত একটি দোতলা বাড়ি যেটি যত্নের অভাবে (বাড়িটির মালিকও অন্যত্র বাস করছে) বর্তমানে অনেকই জরাজীর্ণ অবস্থায় রয়েছে।
বাড়িটির দরজা জানালা খোয়া যাওয়ার পাশাপাশি এটির গায়ে গাছ গজিয়ে বর্তমানে বাড়িটিকে আবৃত করে ফেলছে। বাড়িটির অভ্যন্তরে কিচিরমিচির আওয়াজ শুনে পাখির উপস্থিতির কথা মনে হলেও প্রকৃতপক্ষে এটি বাদুড়দের সৃষ্ট আওয়াজ। হাজার হাজার বাদুড়ের বাড়িটির ছাদ থেকে ঝুলে থাকা এবং দ্রুতগতিতে ওড়ার সময় এসব বাদুড়ের সৃষ্ট আওয়াজ কিছুটা ভীতিকর হলেও আজকালকার দিনে এমন দৃশ্য চোখে পড়াও দুর্লভ বৈকি।
এই বাড়িটি প্রায় ৫০ বছর থেকে ৬০ বছর পুরাতন যেটি মুন্সী পরিবার নির্মাণ করেছিল। এই পরিবারটি স্থানীয়ভাবে এখনও মর্যাদাসম্পন্ন, বিত্তবান এবং প্রভাবশালি। এই ভবনে মুন্সী পরিবার আর বসবাস না করলেও আশেপাশের কিছু পুরাতন বাসাবাড়িতে এখনও মানুষজন বসবাস করে।
আড়পাড়া গ্রামটি গোপালগঞ্জ শহর থেকে একটু দূরে অবস্থিত। আপনি নিমতলী মোড় (২৩°২’৫.৩৭”উ, ৮৯°৪৮’২৪.১২”পু) অতিক্রম করে এখানে পৌছাতে পারেন এবং অন্যপথ দিয়ে ফিরতে পারেন।
১। আপনাকে ঢাকা-গোপালগঞ্জ মহাসড়ক অথবা টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কে আড়পাড়ার কাছে বাস থেকে নামতে হবে এবং এ স্থানের জিপিএস অবস্থান হলঃ (২৩° ৩’৩.১৬”উ, ৮৯°৪৯’১.০৪”পু)
২। দুই টাকা খরচায় খাল পাড় হতে হবে। তবে, নৌকার মাঝি একজন প্রতিবন্ধী হতে পারে সেক্ষেত্রে আপনি চাইলে বেশি ভাড়াও দিতে পারেন।
৩। খালের অপর পাড়েই আড়পাড়া মুন্সীবাড়ি অবস্থিত। আড়পাড়া মুন্সীবাড়ির জিপিএস অবস্থান হল (২৩° ৩’৩.১৩”উ, ৮৯°৪৮’৫০.৮১”পু)
ঢাকা থেকে ১৪০ কিলোমিটার দূরে অবস্থিত গোপালগঞ্জে সড়কপথে মাওয়া ফেরী ঘাট হয়ে যেতে হবে।
ঢাকা থেকে গোপালগঞ্জে চলাচলকারী বাসগুলোর মধ্যে উল্ল্যেখযোগ্য হলঃ
১। মধুমতি পরিবহন
গোপালগঞ্জ থেকে সায়েদাবাদ/গুলিস্তান ভায়া মাওয়া ফেরীঘাট
মোবাইলঃ ০১৭১৬০১৯৯৩৭ ( গোপালগঞ্জ)
০১৭১১৯০০৬১৯ (ঢাকা)
২। টুঙ্গিপাড়া এক্সপ্রেস
গোপালগঞ্জ থেকে সায়েদাবাদ/গুলিস্তান ভায়া মাওয়া ফেরীঘাট
মোবাইলঃ ০১৭১৬৪৭৯৬৩১ ( গোপালগঞ্জ)
০১৭১৬২১১৬৪২(ঢাকা)
৩। দোলা পরিবহন
গোপালগঞ্জ থেকে সায়েদাবাদ/গুলিস্তান ভায়া মাওয়া ফেরীঘাট
মোবাইলঃ ০১৭১১৩১১৭৫৬ ( গোপালগঞ্জ)
০১৯৯০৩০১৮১(ঢাকা)
৪। কমফোরট লাইন
গোপালগঞ্জ থেকে সায়েদাবাদ/গুলিস্তান ভায়া পাটুরিয়া ফেরীঘাট
মোবাইলঃ ০১৭১৬৪৫৩০৬১
গোপালগঞ্জে থাকার জন্য বিভিন্ন হোটেল ও রেস্ট হাউজগুলোর মধ্যে আছেঃ
১। গোপালগঞ্জ সার্কিট হাউজ
যোগাযোগঃ ( নেজারত ) ডেপুটি কালেক্টর
ফোনঃ ০২-৬৬৮৫২৩৪, ০২-৬৬৮৫৫৬৫
২। জেলা পরিষদ কটেজ, গোপালগঞ্জ
যোগাযোগঃ প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ
ফোনঃ ০৬৬৮-৬১২০৪
৩। হোটেল মধুমতি, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ
যোগাযোগঃ জনাব শেখ আহমেদ হোসেন মির্জা
ফোনঃ ০২-৬৬৫৬৩৪৯
মোবাইলঃ ০১৭১২-৫৬৩২২৭
৪। হোটেল রানা, চৌরঙ্গী, গোপালগঞ্জ
যোগাযোগঃ জনাব সিরাজ উদ্দিন আহমেদ
ফোনঃ ০২-৬৬৮৫১৭২
৫। হোটেল সোহাগ, পোস্ট অফিস সড়ক, গোপালগঞ্জ
যোগাযোগঃ জনাব সোহরাব হোসাইন
ফোনঃ ০৬৬৮-৬১৭৪০
এখানকার আশেপাশে খাওয়ার জন্য হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!