Jhalakathi District
আকর্ষণ সমূহ
তথ্য
চমৎকার নদী, খাল এবং সবুজ মাঠের সৌন্দর্য পরিবেষ্টিত একটি ছোট জেলা হল ঝালকাঠি। এই জেলায় রয়েছে শতবর্ষের পুরানো ঐতিহ্য, সৃষ্টিশীলতা এবং শিল্পকর্মের চর্চা। তালগাছের পাতা থেকে তৈরি একধরনের চাদর “শীতলপাটি” এই জেলার শিল্পদক্ষতারই উদাহরন। ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় রয়েছে পান চাষের নিজস্ব ঐতিহ্য। একসময় এই জেলা বিখ্যাত ছিল মৃৎশিল্পের জন্য কিন্তু কালের বিবর্তনে মৃৎশিল্প আজ হারিয়ে যাওয়ার পথে। নিজস্ব ঐতিহ্য ছাড়াও এই জেলায় রয়েছে বেশকিছু মন্দির, প্রাচীন ভবন, প্রাসাদ যেগুলো এই জেলাকে পরিনত করেছে একটি পর্যটন কেন্দ্রে। এই জেলায় বেশকিছু নদী রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হলঃ সুগন্ধা নদী, বিষখালী নদী, ধানসিঁড়ি নদী, গাবখান নদী, জাংগালিয়া নদী এবং বামনদা নদী। সবুজে ঘেরা প্রকৃতি এবং শান্ত নদী পরিবেষ্টিত ঝালকাঠিতে এলে আপনি যান্ত্রিক জীবনে একটু হলেও প্রশান্তি খুঁজে পাবেন।
Where to stayঝালকাঠিতে থাকার জন্য বেশকিছু হোটেল রয়েছে। আপনার সুবিধার্থে কয়েকটি হোটেল সম্পর্কে নিম্নে তথ্য প্রদান করা হলঃ 1. ধানসিঁড়ি রেস্ট হাউজ- কালীবাড়ি রোড, ঝালকাঠি, ফোনঃ ০৪৯৮-৬২২১২ 2. হালিমা বোর্ডিং-এমডি আজিজ সদর রোড, চৌমাথা, ঝালকাঠি, ফোনঃ ০৪৯৮-৬২২৮৬ 3. আরাফাত বোর্ডিং, ফোনঃ ০৪৯৮-৬৩৫৮৯
How to goবাংলাদেশের দক্ষিন পশ্চিমাঞ্চলে অবস্থিত বরিশাল বিভাগের একটি জেলা হল ঝালকাঠি। ঝালকাঠির উত্তরে বরিশাল জেলা, দক্ষিনে বরগুনা জেলা, পূর্বে বরিশাল ও পটুয়াখালী জেলা এবং পশ্চিমে পিরোজপুর জেলা অবস্থিত।
ঢাকা ও ঝালকাঠির মধ্য চলাচলকারী বাসগুলোর মধ্যে আছেঃ
১। সুগন্ধা পরিবহন-ঝালকাঠি থেকে ছাড়ার সময়: সকাল ৭:৪৫ মিনিট, সকাল ৮:৪৫ মিনিট, সকাল ৯:৪৫ মিনিট এবং সকাল ১০:৩০ মিনিট। ফোনঃ-০১৭৩৯০২৫৮১৫ (ঝালকাঠি)
২। দ্রুতি পরিবহন- ঝালকাঠি থেকে ছাড়ার সময়: সকাল ৮টা, সকাল ৮:৩০ মিনিট, দুপুর ৩টা, রাত ৯টা, এবং রাত ১০টা,
ফোনঃ ০১৭১২৬১৭৪৩৫, ০১৬৭৪০০৫৭৯৯ (ঝালকাঠি)
৩। হানিফ পরিবহন – ঝালকাঠি থেকে ছাড়ার সময়: – সকাল ৭:৩০ মিনিট, সকাল ৮:৪৫ মিনিট, সকাল ১০টা, সকাল ১১:৪৫ মিনিট, এবং রাত ১০টা, ফোনঃ -০১৭১২১৫৪১১৫, ০১৭১৬৪২২৫৫০ (ঝালকাঠি), ০১৭১৩০১৪৯৫৭২, ০২-৮০৫৬৩৬৬ (ঢাকা)
ঢাকা থেকে ঝালকাঠিতে চলাচলকারী লঞ্চগুলোর মধ্যে আছেঃ
১। এমভি টিপু- ঢাকার সদরঘাট থেকে ছেড়ে যায় সন্ধ্যা ৭:৩০ মিনিটে, ঝালকাঠিতে পৌঁছে পরদিন ভোর ৫ টা থেকে সকাল ৭ টার মধ্যে, ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায় সন্ধ্যা ৬ টায় এবং ঢাকায় পৌঁছে পরদিন ভোর ৫ টা থেকে সকাল ৭ টার মধ্যে, ভাড়াঃ ডেকে-১৩০/- টাকা, সিঙ্গেল কেবিন ৮০০/- টাকা, ডবল কেবিন ১৫০০/- টাকা। ফোনঃ ০১৭২১৯৭৮৬৫২
২। সুন্দরবন- এমভি টিপু এবং এই লঞ্চটির ভাড়া এবং যাতায়াতের সময়সূচী এক। এই লঞ্চটি মাসের জোড় তারিখে ঝালকাঠি থেকে ছেড়ে আসে এবং মাসের বেজোড় তারিখে ঢাকা থেকে ঝালকাঠির উদ্দেশে ছেড়ে যায়। ফোনঃ ০১৭১২৮১১০৯২
ঢাকা থেকে ঝালকাঠিতে চলাচলকারী স্টিমারগুলোর মধ্যে আছেঃ
১। টি এস মাসুদঃ ঢাকার সদরঘাট থেকে প্রতি সোম এবং বৃহস্পতিবার ছেড়ে যায় সন্ধ্যা ৬ টায় এবং ঝালকাঠিতে পৌঁছে পরদিন ভোর ৫ টা থেকে সকাল ৮ টার মধ্যে, ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্য প্রতি মঙ্গলবার এবং শুক্রবার ছেড়ে যায় বিকাল ৪টায় এবং ঢাকায় পৌঁছে পরদিন ভোর ৫ টা থেকে সকাল ৮ টার মধ্যে, ভাড়াঃ ডেকে-১০০/- টাকা, সিঙ্গেল কেবিন (প্রথম শ্রেণী)-৬৫৫/- টাকা, ডবল কেবিন (প্রথম শ্রেণী)-১৩১০/- টাকা, সিঙ্গেল কেবিন (দ্বিতীয় শ্রেণী)- ৩৯৫/- টাকা, ডবল কেবিন (দ্বিতীয় শ্রেণী)-৭৯০/- টাকা।
২। টি এস অস্ত্রিচঃ টিএস মাসুদ এবং এই স্টিমারটির ভাড়া এবং যাতায়াতের সময়সূচী এক। শুধুমাত্র টিএস অস্ত্রিচ প্রতি বুধবার এবং শনিবার ঝালকাঠি থেকে ছেড়ে আসে এবং প্রতি মঙ্গলবার এবং শুক্রবার ঢাকা থেকে ছেড়ে যায়।
৩। টি এস লেপচা – এই স্টিমারটির ভাড়া এবং যাতায়াতের সময়সূচী টিএস মাসুদ এবং টিএস অস্ত্রিচের মতই। শুধুমাত্র টিএস লেপচা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার ঝালকাঠি থেকে ছেড়ে আসে এবং প্রতি রবিবার এবং বুধবার ঢাকা থেকে ছেড়ে যায়।
ঝালকাঠিতে থাকার জন্য বেশকিছু হোটেল রয়েছে। আপনার সুবিধার্থে কয়েকটি হোটেল সম্পর্কে নিম্নে তথ্য প্রদান করা হলঃ
ধানসিঁড়ি রেস্ট হাউজ- কালীবাড়ি রোড, ঝালকাঠি, ফোনঃ ০৪৯৮-৬২২১২
হালিমা বোর্ডিং-এমডি আজিজ সদর রোড, চৌমাথা, ঝালকাঠি, ফোনঃ ০৪৯৮-৬২২৮৬
আরাফাত বোর্ডিং, ফোনঃ ০৪৯৮-৬৩৫৮৯