ধামরাই উপজেলা

তথ্য

Description

ইতিহাসের প্রাচীন ও সমৃদ্ধশালী এলাকা ধামরাই বিদ্যা, বুদ্ধি, টাকা এই তিনে ঢাকা। আজকের এ ধামরাই কোন একদিন আয়তনে ও অবস্থানে এমন ছিলনা। কালের বিবর্তনে একটি সুন্দর সমৃদ্ধ গ্রাম শহরের আদল পেয়েছে। তখনও আর্যগণ এদেশে আসেনি। এ জনপদটি ছিল সমতল ও উর্বর। মাটির এই টানে দ্রাবিড়গণ এখানে আসে এবং বসতি স্থাপন করে। গড়ে তাদের সভ্যতা, বৌদ্ধ যুগে এই সভ্যতার আরও অগ্রগতি হয়। কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক ছুড়ে ফেলেন তার রক্ত বসন। পরলেন পীতবাস শরণ নিলেন বুদ্ধের দীক্ষিত হলেন অহিংস ধর্মে। অতঃপর তিনি বুদ্ধ ধর্ম প্রচারের জন্য বেছে নিলেন ৮৪ হাজার গ্রাম। এই প্রচার কেন্দ্রগুলোকে বলা হত ধর্ম রাজিকা/ধর্ম রাজিয়া। ধামরাই ছিল তন্মধ্যে অন্যতম প্রধান ধর্ম রাজিয়া বা প্রচারকেন্দ্র। ধর্ম রাজিয়া শব্দের অর্থ ধর্মরথ। এই ধর্ম রাজিয়া হতে ধর্মরাজি বা ধর্মপুর এবং এ থেকেই ধামরাই নামের উৎপত্তি। ধামরাই একটি ঐতিহ্যবাহী পুরুনো জনপদ। এই নগরীর প্রায় বিলুপ্ত অট্টালিকারাজীর কারুকাজ মৃত্তিকা। এখানে উদগত পোড়া মাটির মন্ডাংশ এবং মাটির স্তর সে কথারই সাক্ষ্য দেয়। ৯০০ হিজরীর কোন একসময়ে ৫ জন সুফী দরবেশ আগমন করেন। আজও তাদের নামানুসারে ধামরাই পাঠানটোলায় অবস্থিত হযরত পাঁচপীর শাহ মাজার। ধামরাই এর অন্যতম ঐতিহ্য তার সুপ্রসিদ্ধ রথ ও কাসা পিতলের বাসন কোসন। ধামরাই রথ ছিল জগৎ বিখ্যাত। এই ধামরাই রথ মাধব অঙ্গন অঙ্গীয় দেবতা শ্রী যশোমাধব জিউর ব্যক্তিগত যান। এই যানে চড়ে মাধব তার শ্বশুর বাড়ী গমন করেন আবার নিজ বাড়ী মাধব অঙ্গনে প্রত্যাবর্তন করেন।

Where to stay

১। ধামরাই ডাকবাংলো পরিচালনাকারী/মালিকের নাম: উপজেলা প্রশাসন উপজেলা/থানা/স্থানের নাম: ধামরাই ঠিকানা: উপজেলা পরিষদ চত্ত্বর, ধামরাই, ঢাকা। যোগাযোগ: উপজেলা নির্বাহী অফিসার, ধামরাই, ঢাকা। মোবাইল-০১৭১৪২৫৬৮৯৮ ফোন-০২৭৭৩০০৩৪

How to go

ঢাকা (০) জিরো পয়েন্ট থেকে ঢাকা-আরিচা জাতীয় মহাসড়ক পথে ধামরাই উপজেলা পরিষদের দূরত্ব (প্রায় ৩৮কিঃমিঃ)
আরিচা থেকে ঢাকা আরিচা জাতীয় মহাসড়ক পথে ধামরাই উপজেলা পরিষদের দূরত্ব (প্রায় ৫০কিঃমিঃ)
নবীনগর হতে ঢুলিভিটা বাস স্ট্যান্ডে আসতে বাস ভাড়া ৫ টাকা
মানিকগঞ্জ হতে ঢুলিভিটা বাস স্ট্যান্ডে আসতে বাস ভাড়া ২০ টাকা
ঢুলিভিটা স্ট্যান্ডে নেমে রিক্সা যোগে উপজেলা পরিষদে আসতে ভাড়া লাগবে ১০ টাকা।
ঢুলিভিটা স্ট্যান্ডে নেমে অটোরিক্সা যোগে উপজেলা পরিষদে আসতে ভাড়া লাগবে ০৫ টাকা।

ভ্রমন প্যাকেজ

কথা বলুন

এই মুহূর্তে অনলাইনে না থাকায় আমরা দুঃখিত! কিন্তু আপনি আমাদের ই-মেইল পাঠাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেব।

আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!

ENTER ক্লিক করুন