ধামরাই মসজিদ (ধামরাই বাজার জামে মসজিদ) ঢাকা জেলার ধামরাই উপজেলায় অবস্থিত। ধামরাই বাজারে আসলে আপনি চমৎকার কারুকাজ সম্পন্ন এই মসজিদটি দেখতে পাবেন। ধামরাই মসজিদের স্থাপত্যশৈলী কিছুটা পুরাতন হলেও মসজিদের মিনারে সাদা মার্বেল পাথরের জাকজমকপূর্ণ কারুকাজ রয়েছে। মসজিদের উপরে সাদা রঙের প্রায় ছয়টি গম্বুজ রয়েছে।
আপনি ঢাকার গুলিস্তান, সায়েদাবাদ ও মহাখালী বাসস্ট্যান্ড থেকে বাসে করে ধামরাইয়ে পৌছাতে পারবেন।
ঢাকা (০) জিরো পয়েন্ট থেকে ঢাকা-আরিচা জাতীয় মহাসড়ক পথে ধামরাই উপজেলা পরিষদের দূরত্ব (প্রায় ৩৮কিঃমিঃ)
আরিচা থেকে ঢাকা আরিচা জাতীয় মহাসড়ক পথে ধামরাই উপজেলা পরিষদের দূরত্ব (প্রায় ৫০কিঃমিঃ)
নবীনগর হতে ঢুলিভিটা বাস স্ট্যান্ডে আসতে বাস ভাড়া ৫ টাকা
মানিকগঞ্জ হতে ঢুলিভিটা বাস স্ট্যান্ডে আসতে বাস ভাড়া ২০ টাকা
ঢুলিভিটা স্ট্যান্ডে নেমে রিক্সা যোগে উপজেলা পরিষদে আসতে ভাড়া লাগবে ১০ টাকা।
ঢুলিভিটা স্ট্যান্ডে নেমে অটোরিক্সা যোগে উপজেলা পরিষদে আসতে ভাড়া লাগবে ০৫ টাকা।
১। ধামরাই ডাকবাংলো
পরিচালনাকারী/মালিকের নাম: উপজেলা প্রশাসন
উপজেলা/থানা/স্থানের নাম: ধামরাই
ঠিকানা: উপজেলা পরিষদ চত্ত্বর, ধামরাই, ঢাকা।
যোগাযোগ: উপজেলা নির্বাহী অফিসার, ধামরাই, ঢাকা।
মোবাইল-০১৭১৪২৫৬৮৯৮
ফোন-০২৭৭৩০০৩৪
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!