ফেনী জেলা
আকর্ষণ সমূহ
তথ্য
এই অঞ্চলে অবস্থিত ফেনী নদীর নামে এই জেলার নামকরণ করা হয়েছ। ফেনী নামে পরিচিত হবার আগ পর্যন্ত মধ্যযুগীয় লেখক ও কবিদের লেখনীতে ‘ফানি’ শব্দটির মাধ্যমে নদীটিকে উল্ল্যেখ করা হয়েছে। তবে প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে ১৯৮৪ সালে ফেনীকে জেলা হিসেবে স্বীকৃতি দেয়া হয়। ৯৮.৩৪ বর্গ কিলোমিটার আয়তনের এই জেলাটির আবহাওয়া সহনশীল এবং এই জেলায় ছয়টি উপজেলা রয়েছে। ফেনী জেলার ইতিহাস প্রায় ৩০০০ বছর পুরান। ফেনীর পূর্বাঞ্চলে দৈত্য আকারের পাথরের অবশিষ্ট দেখে অনুমান করা যায় যে প্রাচীনকালে এই অঞ্চলে বৌদ্ধধর্ম ও সংস্কৃতির প্রচলন ছিল। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ফেনীতে রয়েছে ত্রিপুরা উপত্যকা, ফেনী নদী এবং সবুজ ধানক্ষেতের সমন্বয়ে এক অপরূপ ভৌগলিক চরিত্র। ফেনীতে এসে আপনি নগর জীবনের ক্লান্তি ঝেড়ে ফেলতে পারবেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, প্রসিদ্ধ সংস্কৃতি এবং অতিথিপরায়ন মানুষগুলোর কারনে ফেনী জেলা ছুটি কাটানোর জন্য আদর্শ স্থান।
Where to stayফেনী জেলায় থাকার ব্যবস্থা মাঝারি মানের তাই থাকার ব্যবস্থার উন্নতি করার যথেষ্ট প্রয়োজন রয়েছে এখানে। আপনার সুবিধার্থে ফেনীতে থাকার জন্য কিছু হোটেল ও গেস্টহাউজ সম্পর্কে নিম্নে তথ্য প্রদান করা হলোঃ ১। ইদ্রিসিয়া হোটেল ঠিকানাঃ স্টেশন রোড, ফেনী, ফোনঃ ০১৭১৪২৬৮৬৫৯ ২। ফেনী সার্কিট হাউজ ঠিকানাঃ বিজাসিংহদীঘিরপাড়, মহীপাল, ফেনী, ফোনঃ ০১৭১৩১৮৭৩০৪ ৩। জেলা পরিষদ ডাকবাংলো ঠিকানাঃ জেলা পরিষদ ডাকবাংলো, ফেনী ফোনঃ ০৩৩১-৭৩১৮৪
How to goবাংলাদেশের দক্ষিন অংশে অবস্থিত একটি ছোট জেলার নাম ফেনী। ফেনী জেলার উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে চট্রগ্রাম জেলা, দক্ষিনে বঙ্গোপসাগর এবং পশ্চিমে নোয়াখালী জেলা ও কুমিল্লা জেলা অবস্থিত।
ঢাকার সাথে ফেনীর সড়কপথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। আপনি ঢাকা থেকে বাসে করে ফেনীতে পৌছাতে পারবেন। ঢাকা ও ফেনীর মধ্যে চলাচলকারী কয়েকটি বাস সম্পর্কে তথ্য আপনার সুবিধার্থে নিম্নে প্রদান করা হলোঃ
১। স্টারলাইন পরিবহন
সায়েদাবাদ কাউণ্টার, যোগাযোগঃ ০১৯৭৩২৫৯৬৫৩, ০১৯৭৩২৫৯৬২১, ০১৯৭৩২৫৯৭২৪
২। এস আলম পরিবহন
যোগাযোগঃ ০১৮২২৯১৫৫৯৫
ঢাকা ও ফেনীর মধ্যে রেলযোগাযোগও রয়েছে। ঢাকা থেকে চট্রগ্রামে চলাচলকারী ট্রেনে চড়ে ফেনীতে নেমে যেতে পারবেন। আপনার সুবিধার্থে ঢাকা ও ফেনীর মধ্যে চলাচলকারী ট্রেনগুলো সম্পর্কে নিম্নে তথ্য প্রদান করা হলোঃ
১। মহানগর গোধূলি
ঢাকা থেকে ছেড়ে যায়ঃ দুপুর ৩টায়
চট্রগ্রামে পৌছায়ঃ রাত ৯:৩৫ মিনিটে
২। মহানগর প্রভাতি
ঢাকা থেকে ছেড়ে যায়ঃ সকাল ৭:৪০ মিনিটে
চট্রগ্রামে পৌছায়ঃ দুপর ২:৩০ মিনিটে