পাগলা মিয়ার মাজার

ধরন: মাজার
সহযোগিতায়: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

বিস্তারিত

বাংলাদেশের একটি অত্যন্ত ছোট জেলা ফেনীতে দেখার মত তেমন কিছু নেই। ফেনীতে অবস্থানকালে আপনার হাতে সময় থাকলে পাগলা মিয়ার মাজারে ঘুরে আসতে পারেন। পাগলা মিয়ার মাজার নাম হলেও যিনি এটি নির্মাণ করেছিলেন তাঁর নাম হল সৈয়দ আমির উদ্দিন। তিনি ১৮২৩ সালে ফাজিলপুরের চৌলা গ্রামে জন্মগ্রহন করেন এবং ১৮৮৭ সালে মৃত্যুবরন করেন।


কিভাবে যাবেন

ফেনী জিরো পয়েন্ট থেকে খুব কাছে শহরের টাকিয়া পয়েন্টে এই মাজারটি অবস্থিত। আপনি এখানে পায়ে হেঁটে চারপাশ দেখতে দেখতে আসতে পারেন অথবা রিকশায় করেও মাজারের কাছাকাছি আসতে পারেন। স্থানীয়রা এই জায়গাটিকে টাকিয়া মসজিদ নামে চেনে। এই মাজারের প্রধান আকর্ষণ হলো এটির নকশার কারুকাজ সম্পন্ন গম্বুজ।

কিভাবে পৌঁছাবেন: ফেনী জেলা

বাংলাদেশের দক্ষিন অংশে অবস্থিত একটি ছোট জেলার নাম ফেনী। ফেনী জেলার উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে চট্রগ্রাম জেলা, দক্ষিনে বঙ্গোপসাগর এবং পশ্চিমে নোয়াখালী জেলা ও কুমিল্লা জেলা অবস্থিত।

ঢাকার সাথে ফেনীর সড়কপথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। আপনি ঢাকা থেকে বাসে করে ফেনীতে পৌছাতে পারবেন। ঢাকা ও ফেনীর মধ্যে চলাচলকারী কয়েকটি বাস সম্পর্কে তথ্য আপনার সুবিধার্থে নিম্নে প্রদান করা হলোঃ
১। স্টারলাইন পরিবহন
সায়েদাবাদ কাউণ্টার, যোগাযোগঃ ০১৯৭৩২৫৯৬৫৩, ০১৯৭৩২৫৯৬২১, ০১৯৭৩২৫৯৭২৪
২। এস আলম পরিবহন
যোগাযোগঃ ০১৮২২৯১৫৫৯৫

ঢাকা ও ফেনীর মধ্যে রেলযোগাযোগও রয়েছে। ঢাকা থেকে চট্রগ্রামে চলাচলকারী ট্রেনে চড়ে ফেনীতে নেমে যেতে পারবেন। আপনার সুবিধার্থে ঢাকা ও ফেনীর মধ্যে চলাচলকারী ট্রেনগুলো সম্পর্কে নিম্নে তথ্য প্রদান করা হলোঃ
১। মহানগর গোধূলি
ঢাকা থেকে ছেড়ে যায়ঃ দুপুর ৩টায়
চট্রগ্রামে পৌছায়ঃ রাত ৯:৩৫ মিনিটে
২। মহানগর প্রভাতি
ঢাকা থেকে ছেড়ে যায়ঃ সকাল ৭:৪০ মিনিটে
চট্রগ্রামে পৌছায়ঃ দুপর ২:৩০ মিনিটে

কোথায় থাকবেন

ফেনী জেলায় থাকার ব্যবস্থা মাঝারি মানের তাই থাকার ব্যবস্থার উন্নতি করার যথেষ্ট প্রয়োজন রয়েছে এখানে। আপনার সুবিধার্থে ফেনীতে থাকার জন্য কিছু হোটেল ও গেস্টহাউজ সম্পর্কে নিম্নে তথ্য প্রদান করা হলোঃ
১। ইদ্রিসিয়া হোটেল
ঠিকানাঃ স্টেশন রোড, ফেনী, ফোনঃ ০১৭১৪২৬৮৬৫৯
২। ফেনী সার্কিট হাউজ
ঠিকানাঃ বিজাসিংহদীঘিরপাড়, মহীপাল, ফেনী, ফোনঃ ০১৭১৩১৮৭৩০৪
৩। জেলা পরিষদ ডাকবাংলো
ঠিকানাঃ জেলা পরিষদ ডাকবাংলো, ফেনী
ফোনঃ ০৩৩১-৭৩১৮৪

কি করবেন

১। মাজারে প্রার্থনা করতে পারেন।
২। ছবি তুলতে পারেন।

খাবার সুবিধা

ফেনীতে খাওয়ার জন্য বেশকিছু ভালো মানের হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। ফেনীতে কোথায় খাবেন জানতে এখানে ক্লিক করুন

ভ্রমণ টিপস

আপনি এই মাজার বেড়ানোর পাশাপাশি বিজয় সিংহ দিঘীও দেখে আসতে পারেন।

মানচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কথা বলুন

এই মুহূর্তে অনলাইনে না থাকায় আমরা দুঃখিত! কিন্তু আপনি আমাদের ই-মেইল পাঠাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেব।

আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!

ENTER ক্লিক করুন