কুষ্টিয়া জেলা
আকর্ষণ সমূহ
তথ্য
দেশের বেশ কয়েকজন প্রখ্যাত কবি এবং লেখক কুষ্টিয়া জেলারই সন্তান। বহু বছর পূর্বে বাংলাদেশের শিল্প এবং সঙ্গীতের কেন্দ্র হিসেবে বিবেচিত হত কুষ্টিয়া তাই এই জেলার রয়েছে প্রসিদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। কুষ্টিয়া শহরটি ছোট হলেও এখানে বেশ কিছু থিয়েটার গ্রুপ, সঙ্গীত সংগঠন, এবং সাংস্কৃতিক চর্চা কেন্দ্র রয়েছে। শিয়ালদহ কুঠিবাড়ি এবং লালনের আখড়ার জন্য কুষ্টিয়ার রয়েছে বিশেষ খ্যাতি। কুমারখালি উপজেলায় অবস্থিত শিয়ালদহ কুঠিবাড়ি এই জেলার সবচেয়ে জনপ্রিয় স্থান। শিয়ালদহ কুঠিবাড়িতে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সুস্মৃতি কারন এখানে তিনি তাঁর জীবনের কিছু সময় অতিবাহিত করেন। কবি ছিলেন একজন জমিদার এবং কুঠিবাড়ি কবির বাসা/দফতর হিসেবে ব্যবহার করা হত এবং এখান থেকেই তিনি স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে খাজনা আদায় করতেন। বর্তমানে কুঠিবাড়িতে একটি জাদুঘর রয়েছে যেখানে পর্যটকেরা রবীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর কবিতার স্মৃতি রোমান্থন করতে আসেন। কুষ্টিয়া জেলার প্রধান নদীগুলোর মধ্যে রয়েছেঃ গঙ্গা নদী, গড়াই নদী, মাথাভাঙ্গা নদী, কালিগঙ্গা নদী এবং কুমার নদী। আপনার উপভোগের জন্য এই জেলায় রয়েছে বেশকিছু আকর্ষণীয় এবং উল্লেখযোগ্য স্থান। ঐতিহাসিক বিস্ময় ছাড়াও চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্য এই জেলাকে করেছে আরো তাৎপর্যপূর্ণ। কুষ্টিয়া শুধুমাত্র আমাদের দেশের অন্যতম প্রধান জনপ্রিয় গন্তব্যই নয় বরং নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতির কারনে এই জেলায় আপনাকে আসতেই হবে।
Where to stayআপনার সুবিধার্থে কুষ্টিয়ায় থাকার জন্য কিছু হোটেল ও গেস্টহাউজ সম্পর্কে নিম্নে তথ্য প্রদান করা হলঃ • আজমিরী হোটেল, ফোনঃ ৫৩০১২ • দেশা গেস্ট হাউজ, ফোনঃ ০১৭২০৫১০২১২ • হোটেল আল আমিন, ফোনঃ ৫৪১৯৩ • হোটেল গোল্ড স্টার, ফোনঃ ০৭১৬১৬৭৫ • হোটেল রিভার ভিউ, ফোনঃ ০৭১৭১৬৬০
How to goআপনার সুবিধার্থে ঢাকা থেকে কুষ্টিয়ায় চলাচলকারী বাসগুলো সম্পর্কে কিছু তথ্য নিম্নে প্রদান করা হলঃ
১। এসবি সুপার ডিলাক্স
গাবতলি কাউণ্টার, ফোনঃ ০২-৯০০০৬২৭
ভাড়াঃ ৬০০/- টাকা (শীতাতপ নিয়ন্ত্রিত), ৪৫০/- টাকা নন এসি
২। শ্যামলী পরিবহন
গাবতলি কাউণ্টার, ফোনঃ ০১৭১১-৯৮৭০২৮