পিরোজপুর জেলা

তথ্য

Description

১০৩৮ কিলোমিটার আয়তনের পিরোজপুর, জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় ১৯৮৪ সালের ১লা মার্চ। প্রকৃতির সবুজে ঘেরা এই জেলায় রয়েছে দেখার মত অনেক আকর্ষণীয় জায়গা। এই জেলায় আছে বেশ কিছু প্রাচীন ভবন যেমন জমিদারবাড়ি, কুঠিরাবাড়ি, বেশ কিছু মসজিদ ইত্যাদি। পিরোজপুর জেলা তাজা ফলের ও সবজির জন্য বিখ্যাত যেমনঃ নারিকেল, পেয়ারা, পান, বাদাম, মিষ্টি কুমড়া ইত্যাদি। এই জেলার মানুষগুলো বেশ বন্ধুভাবাপন্ন, আন্তরিক এবং উপকারি। এই জেলার নিজস্ব কোন ভাষা না থাকলেও এখানে পার্শ্ববর্তী বরিশাল এবং খুলনা অঞ্চলের ভাষার চলন রয়েছে। অনেক বিখ্যাত কবি যেমনঃ আহসান হাবিব, আবুল হাসান, বিশ্বজিৎ ঘোষ, মোহাম্মদ হাবিবুর রহমান এই জেলারই কৃতী সন্তান।বর্তমানে বেশ কিছু নাট্যগোষ্ঠী, সংস্কৃতিক সংগঠন এই জেলার ঐতিহ্য ধরে রাখতে কাজ করে যাচ্ছে।

Where to stay

পিরোজপুরে থাকার জন্য বেশ কিছু হোটেল আছে যেমনঃ ১। হোটেল রজনী, ফোনঃ ০১৭১২৫৬২২৪১ ২। হোটেল রিল্যাক্স, ফোনঃ ০৪৬১-৬২৮০৭ ৩। হোটেল ডালাস, ফোনঃ ০৪৬১-৬২৮৫৫ ৪। হোটেল বলাকা, ফোনঃ ০৪৬১-৬২৭১০ ৫। হোটেল রয়্যাল, ফোনঃ ০১৭১২৯৪৪৩৩৫

How to go

বলেশ্বর নদীর পাশে বরিশাল বিভাগের একটি জেলা হল পিরোজপুর। এই জেলার উত্তরে গোপালগঞ্জ জেলা, দক্ষিনে বরিশাল জেলা ও বরগুনা জেলা, পূর্বে ঝালকাঠি জেলা এবং পশ্চিমে বাগেরহাট জেলা অবস্থিত।

ঢাকা থেকে পিরোজপুরে যেসব বাস সরাসরি চলাচল করে সেসবের মধ্যে আছেঃ
1. দোলা পরিবহন, ফোনঃ ০১৭৩৯৬১২২৯৯, ভাড়াঃ প্রায় ৪৫০ টাকা।
2. শাকুরা পরিবহন, ফোনঃ০১৭১১৯৬৫১৮১, ভাড়াঃ প্রায় ৭৫০ টাকা।
3. হামিম পরিবহন, ফোনঃ০১৯২৬৮৭৬৯২৮, ভাড়াঃ প্রায় ৪৫০ টাকা।

ঢাকা থেকে পিরোজপুরে চলাচলকারি লঞ্চগুলোর মধ্যে আছেঃ
1. রাজদূত, ফোনঃ ০১৭১১৮৪৭১১০
2. আঁচল এবং হিমালয়, ফোনঃ ০১৭১৪০৩২৭৩০
3. টিপু এবং ফারহান, ফোনঃ ০১৭১১৮৩০৫৭০
ঢাকা থেকে পিরোজপুরে চলাচলকারি স্টিমারগুলোর মধ্যে আছেঃ
1. পিএস মাসুদঃ সোমবার এবং বৃহস্পতিবার চলাচল করে।
2. পিএস অস্ত্রিচঃ রবিবার এবং সোমবার চলাচল করে।
3. পিস লেপচা/ টার্ন: শনিবার এবং মঙ্গলবার চলাচল করে।
4. সাধারণ আসনের ভাড়াঃ ২০৫ টাকা
5. উন্নত আসনের ভাড়াঃ ৮৪০ টাকা
6. ডিলাক্স আসনের ভাড়াঃ ১৩৬০ টাকা
*উপরে বর্ণিত ভাড়া পরিবর্তনশীল

ভ্রমন প্যাকেজ

কথা বলুন

এই মুহূর্তে অনলাইনে না থাকায় আমরা দুঃখিত! কিন্তু আপনি আমাদের ই-মেইল পাঠাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেব।

আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!

ENTER ক্লিক করুন