বাংলাদেশের দক্ষিন ভাগের একটি অন্যতম বড় নদীর নাম কচা নদী। হুলারহাটের কাছে জনপ্রিয় দুটি নদী মধুমতি নদী এবং সন্ধ্যা নদীর মিলনের ফলে এই নদীটির সৃষ্টি হয়। বঙ্গোপসাগরে মিলে যাওয়া পর্যন্ত এই নদীটি কচা নদী হিসেবেই বয়ে গিয়েছে।
যোগাযোগ ব্যবস্থার সুবিধার্থে দক্ষিন বাংলাদেশে অবস্থিত বেশীরভাগ প্রধান নদীর উপরেই সেতু রয়েছে। তবে, অজ্ঞাত কারনে কচা নদীর উপর কোন সেতু নেই যদিও বাগেরহাট অথবা পিরোজপুরের সাথে বরিশালের যোগাযোগ রক্ষার ক্ষেত্রে এই নদীটির ভুমিকা অপরিসীম। এই নদীটি অতিক্রমের জন্য কখনো কখনো আধ ঘণ্টা থেকে দুই ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। অথচ একটি সেতু থাকলে নদীটি অতিক্রম করতে মাত্র কয়েক মিনিট সময়ের প্রয়োজন হতো।
একটি মাত্র ফেরির মাধ্যমে কচা নদীতে সবধরনের পণ্য ও যাত্রী পরিবহন করা হয়ে থাকে। ফেরীতে করে এই নদী অতিক্রম করতে সময় লাগে ১৫ মিনিট থেকে ২০ মিনিট। কচা নদী এবং ফেরি ঘাটের জিপিএস অবস্থান হলো (২২°৩৪’৩৫.৫১”উ, ৯০°১’৫৫.৪৯”পু)।
পিরোজপুর শহরে পৌছে যেকোনো লোকাল পরিবহনে করে আপনি কচা নদীতে পৌছে যেতে পারবেন।
বলেশ্বর নদীর পাশে বরিশাল বিভাগের একটি জেলা হল পিরোজপুর। এই জেলার উত্তরে গোপালগঞ্জ জেলা, দক্ষিনে বরিশাল জেলা ও বরগুনা জেলা, পূর্বে ঝালকাঠি জেলা এবং পশ্চিমে বাগেরহাট জেলা অবস্থিত।
ঢাকা থেকে পিরোজপুরে যেসব বাস সরাসরি চলাচল করে সেসবের মধ্যে আছেঃ
1. দোলা পরিবহন, ফোনঃ ০১৭৩৯৬১২২৯৯, ভাড়াঃ প্রায় ৪৫০ টাকা।
2. শাকুরা পরিবহন, ফোনঃ০১৭১১৯৬৫১৮১, ভাড়াঃ প্রায় ৭৫০ টাকা।
3. হামিম পরিবহন, ফোনঃ০১৯২৬৮৭৬৯২৮, ভাড়াঃ প্রায় ৪৫০ টাকা।
ঢাকা থেকে পিরোজপুরে চলাচলকারি লঞ্চগুলোর মধ্যে আছেঃ
1. রাজদূত, ফোনঃ ০১৭১১৮৪৭১১০
2. আঁচল এবং হিমালয়, ফোনঃ ০১৭১৪০৩২৭৩০
3. টিপু এবং ফারহান, ফোনঃ ০১৭১১৮৩০৫৭০
ঢাকা থেকে পিরোজপুরে চলাচলকারি স্টিমারগুলোর মধ্যে আছেঃ
1. পিএস মাসুদঃ সোমবার এবং বৃহস্পতিবার চলাচল করে।
2. পিএস অস্ত্রিচঃ রবিবার এবং সোমবার চলাচল করে।
3. পিস লেপচা/ টার্ন: শনিবার এবং মঙ্গলবার চলাচল করে।
4. সাধারণ আসনের ভাড়াঃ ২০৫ টাকা
5. উন্নত আসনের ভাড়াঃ ৮৪০ টাকা
6. ডিলাক্স আসনের ভাড়াঃ ১৩৬০ টাকা
*উপরে বর্ণিত ভাড়া পরিবর্তনশীল
পিরোজপুরে থাকার জন্য বেশ কিছু হোটেল আছে যেমনঃ
১। হোটেল রজনী, ফোনঃ ০১৭১২৫৬২২৪১
২। হোটেল রিল্যাক্স, ফোনঃ ০৪৬১-৬২৮০৭
৩। হোটেল ডালাস, ফোনঃ ০৪৬১-৬২৮৫৫
৪। হোটেল বলাকা, ফোনঃ ০৪৬১-৬২৭১০
৫। হোটেল রয়্যাল, ফোনঃ ০১৭১২৯৪৪৩৩৫
পিরোজপুরের লোকাল রেস্টুরেন্টগুলো খোঁজ করতে পারেন অথবা নিজেও সাথে কিছু খাবার রাখতে পারেন।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!