রাজশাহী বিভাগ
আকর্ষণ সমূহ
তথ্য
বাংলাদশের সাতটি প্রশাসনিক বিভাগের একটি হল রাজশাহী বিভাগ। এটির আয়তন ১৮,১৭৪.৪ কিলোমিটার এবং জনসংখ্যা ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আনুমানিক ১৮,৩২৯,০০০জন।রাজশাহী বিভাগে আছে ৮টি জেলা, ৭০টি উপজেলা (পরবর্তী নিম্নমুখী প্রশাসনিক স্তর), এবং ১,০৯২টি ইউনিয়ন (নিম্নতর প্রশাসনিক স্তর। এই বিভাগে শ্রমিকের মজুরি অনেক কম। এই বিভাগের রেল এবং সড়ক যোগাযোগ ব্যাবস্থা খুবই ভাল।রাজধানী ঢাকা থেকে রাজশাহী বিভাগীয় শহরে যেতে সড়কপথে মাত্র ৬-৭ ঘণ্টা সময় লাগে। ২০১০ সাল পর্যন্ত এই বিভাগে ১৬টি জেলা ছিল কিন্তু সে বছর এই বিভাগের ৮ টি জেলা নিয়ে নতুন একটি বিভাগ (রংপুর বিভাগ) গঠিত হয়। বিভিন্ন রাজা, মহারাজা, এবং জমিদাররা রাজশাহী শাসন করেছেন। বাংলাদেশের মধ্য পশ্চিম কোণে এই বিভাগ অবস্থিত।রাজশাহীর দক্ষিনে পদ্মা নদী এবং পূর্বে যমুনা নদী বয়ে গিয়েছে। রাজশাহীর পশ্চিমে আছে ভারতের সাথে সীমান্ত। রাজশাহী, বগুড়া এবং পাবনা হল এই বিভাগের প্রধান শহর। এখানে একটি বিমানবন্দর আছে যেখানে ঢাকা থেকে প্রতিদিন ফ্লাইট পরিচালিত হয় যদিও বর্তমানে সরকার রাজশাহী ও ঢাকার মধ্যে ফ্লাইট পরিচালনা স্থগিত রেখেছে।
Where to stay How to go