বংশীপাড়া স্মৃতিসৌধ পাবনা জেলার আটঘড়িয়া উপজেলার বংশীপাড়া গ্রামে অবস্থিত। ১৯৭১ সালে পাকিস্তানী সেনাদের হাতে অনেক মুক্তিযোদ্ধা জীবন উৎসর্গ করেন। এমনকি পাকিস্তানী বাহিনীরও ক্ষতিসাধিত হয়। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের স্মৃতিকে সমুন্নত রাখতে এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়।
আটঘড়িয়া উপজেলার দিক নির্দেশনা পেতে ক্লিক করুন http://bit.ly/POmnrQ
পাবনায় ঢাকা, চট্রগ্রাম ও সিলেট বিভাগের সকল জেলা ও শহর থেকে যমুনা সেতুর মাধ্যমে সড়কপথে সরাসরি যাওয়া যায়। খুলনা ও বরিশাল বিভাগের সকল জেলা থেকে পাবনায় সরাসরি লালন শাহ সেতুর মাধ্যমে সড়ক পথে যাওয়া যায়। পূর্বে ঢাকা ও দেশের পূর্বাঞ্চলে যাতায়াত করতে পাবনার নগরবাড়ি ঘাট থেকে যমুনা নদী পাড়ি দিয়ে মানিকগঞ্জ জেলার আরিচা ঘাটে পৌছাতে হত যাতে প্রায় তিন থেকে চার ঘণ্টা সময় লাগতো। এছাড়া, পদ্মা নদীর নাজিরগঞ্জ ফেরী ঘাট পাবনাকে রাজবাড়ি, ফরিদপুর, শরিয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা ও বরিশাল বিভাগের সাথে সংযুক্ত করেছে।
ঢাকা থেকে যমুনা সেতু হয়ে পাবনা যেতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগবে। রাজশাহী বিভাগের সকল জেলা ও শহরের সাথে পাবনার রয়েছে সড়ক যোগাযোগ। বিভিন্ন বাস সার্ভিস যেমনঃ পাবনা এক্সপ্রেস, শ্যামলী পরিবহন, সরকার ট্রাভেল, রাজা বাদশা,বাদল, মহানগর, সরকার ট্রাভেল, ঈশ্বরদী এক্সপ্রেস, নাইট স্টার, কিংস, এশা, ক্যাপিটাল সার্ভিস পাবনা থেকে বিভিন্ন গন্তব্য যাতায়াত করে। এছাড়াও রাষ্ট্রীয় মালিকানাধীন বিআরটিসি রাজশাহী ও বগুড়ায় যাতায়াত করে।
পাবনা জেলায় আছে পদ্মা, অন্যান্য নদী এবং চলনবিল। তাই পণ্য পরিবহনে নদী এখনও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে।
পাবনার সবচেয়ে কাছের বিমানবন্দর ঈশ্বরদী উপজেলায় অবস্থিত। একসময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঈশ্বরদীতে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করলেও বর্তমানে ঈশ্বরদীতে কোন বিমান সংস্থা ফ্লাইট পরিচালনা করেছে না।
পাবনায় কোন রেল নেটওয়ার্ক নেই তবে ঈশ্বরদী এবং চাটমোহর উপজেলায় রেল স্টেশন আছে।
১। হোটেল প্রবাসী ইন্টার ন্যাশনাল
ঠিকানা: রুপকথা রোড, পাবনা ৬৬০০, বাংলাদেশ।
ফোন: +৮৮ ০১৭৪৯১৪৮৬৮৫
২। হোটেল পার্ক
সুবিধাসমূহঃ এটি শীতাতপ নিয়ন্ত্রিত একটি আবাসিক হোটেল।
ঠিকানা: আব্দুল হামিদ রোড
ফোন: ০৭৩১-৬৪০৯৬
৩। হোটেল শিলটন
ঠিকানা: আব্দুল হামিদ রোড, পাবনা
ফোন: ০৭৩১-৬২০০৬,০১৭১২-৪৩৩২৪৯
৪। ছায়ানীড় হোটেল
ঠিকানা: রুপকথা রোড, পাবনা
ফোন: ০৭৩১-৬৬১০০, ৬৫৩৯০
৫। প্রাইম গেস্ট হাউস
সুবিধাসমূহঃ গাড়ি পারকিং এর ব্যাবস্থা আছে, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ আছে।
ঠিকানা: আব্দুল হামিদ রোড, পাবনা
ফোন: ০৭৩১ -৬৫৭০১, ০৭৩১-৬৬৯০১
৬। মিড নাইট মুন চাইনিজ রেস্টুরেন্ট
সুবিধাসমূহঃ এটি একটি আবাসিক হোটেল, গাড়ি পারকিং এর ব্যাবস্থা আছে, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ আছে।
ঠিকানা: আব্দুল হামিদ রোড, পাবনা
ফোন: ০৭৩১ -৬৫৭৮৭
৭। স্বাগতম হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্ট
সুবিধাসমূহঃ এটি একটি আবাসিক হোটেল, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ আছে।
ঠিকানা: রুপকথা রোড, পাবনা
ফোন: ০৭৩১ -৬৪০২৯,০৭৩১-৬৫৮৬১
1. ১৯৭১ সালের যুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারেন।
2. ছবি তুলতে পারেন।
3. আশে পাশে ঘুরে দেখতে পারেন।
Referred to where to eat in Pabna, click here
পাবনায় কোথায় খাবেন জানতে এখানে ক্লিক করুন
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!