নেত্রকোনা জেলার কুলাগরা উপজেলার দুর্গাপুর থানার বাংলাদেশ-ভারত সীমান্তের কাছে শান্ত নদী সোমেশ্বরীর পাশে বিজয়পুর বিজিবি ক্যাম্প অবস্থিত। এখানকার পারিপার্শ্বিক পরিবেশ এক কথায় মনোমুগ্ধকর। এখান থেকে আপনি ভারতীয় অংশে অবস্থিত পাহাড়গুলোকে দেখতে পাবেন এবং ভাগ্য সুপ্রসন্ন হলে পাহাড়ের উপর ভাসমান মেঘও চোখে পড়তে পারে। বর্ষাকাল এখানে বেড়াতে আসার সর্বশ্রেষ্ঠ সময়।
ক্যাম্পে অবস্থানরত বিজিবি সদস্যরা আপনাকে ক্যাম্পের নির্ধারিত সীমানার বাইরে যেতে দেবে না তবে ক্যাম্পটিকে এড়িয়ে আরও পথ ঘুরে আপনি সীমান্তের কাছাকাছি যেতে পারবেন।
ক্যাম্পের পাশেই অবস্থিত নদীতে নৌকা ভ্রমন করার অভিজ্ঞতা অর্জন করতে পারেন। নৌকা ভ্রমনের জন্য আলাদা কোন নৌকা না থাকলেও নদী থেকে কয়লা সংগ্রহকারী নৌকায় আপনি ভ্রমন করতে পারেন। অবশ্য এজন্য আপনাকে নৌকার মাঝিকে সন্তুষ্ট করতে হবে। বিজয়পুর বিজিবি ক্যাম্পের জিপিএস অবস্থান (২৫°১০’৪২.৫৮”উ, ৯০°৩৯’২৩.৭৮”পু).
ঢাকা থেকে নেত্রকোনা কিভাবে পৌছাবেন জানতে এখানে ক্লিক করুন নেত্রকোনা থেকে প্রায় ৩০০/- টাকায় আপনি রিকশা ভাড়া করে অথবা মোটর সাইকেলে চড়ে এখানে আসতে পারবেন। তবে রিকশায় করে যাওয়াই শ্রেয় কেননা মোটরসাইকেলে সময় কম লাগলেও আপনি গ্রামের পরিবেশ উপভোগের সুযোগ পাবেন না। রিকশাচালককে ভ্রমনের সময় আপনি গাইড হিসেবে ব্যবহার করতে পারেন।
দেশের বিভিন্ন স্থান থেকে নেত্রকোনায় সরাসরি সড়ক যোগাযোগ রয়েছে। ঢাকা থেকে সড়কপথে নেত্রকোনার দূরত্ব প্রায় ১৭৮ কিলোমিটার (ঢাকা-ময়মনসিংহ ১২০ কিলোমিটার, ময়মনসিংহ-নেত্রকোনাঃ ৬৮ কিলোমিটার)।
ঢাকা থেকে নেত্রকোনায় চলাচলকারী ট্রেনগুলোর মধ্যে রয়েছেঃ
১। ট্রেন নং ৭৭৭ (আন্তঃনগর হাওড় এক্সপ্রেস)
ঢাকা থেকে মোহনগঞ্জে চলাচল করে
যাত্রার সময়ঃ রাত ১১:৫০ মিনিট
২। ট্রেন নং ৪৩ (মহুয়া এক্সপ্রেস)
ঢাকা থেকে মোহনগঞ্জে চলাচল করে
যাত্রার সময়ঃ দুপর ১২: ২০ মিনিট
নেত্রকোনায় থাকার জন্য বিভিন্ন হোটেল ও রেস্টহাউজগুলোর মধ্যে রয়েছেঃ
১। ওয়াই এম সি এ রেস্টহাউজ
যোগাযোগঃ বিপ্লব রাংসা
বিরিসিরি, দুর্গাপুর
ফোনঃ ০১৭৪৩৩০৬২৩০
২। স্বর্ণা গেস্টহাউজ
যোগাযোগঃ মিসেস বিনিতা দাওয়া
বিরিসিরি, দুর্গাপুর
ফোনঃ ০১৭১২২৮৪৬৯৮
৩। সুশং রেসিডেণ্ট হোটেল
যোগাযোগঃ মোঃ আব্দুল গনি
দুর্গাপুর, নেত্রকোনা
ফোনঃ ০১৯১৪৭৯১২৫৪
৪। হোটেল মদিনা
যোগাযোগঃ সোরওয়ারদি সুরুজ
দুর্গাপুর, নেত্রকোনা
ফোনঃ ০১৯২৪১৮১৪৫৫
ছবি তোলার পাশাপাশি সোমেশ্বরী নদী এবং আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন।
আপনাকে খাওয়ার জন্য আশেপাশে রেস্টুরেন্ট খুঁজে নিতে হবে। এছাড়া নেত্রকোনায় থাকার ব্যবস্থা সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!