নেত্রকোনা জেলা

তথ্য

Description

ইতিহাস থেকে জানা যায় যে এক সময় নেত্রকোনা অঞ্চলে সমুদ্র ছিল এবং পরবর্তীতে এখানে বাসযোগ্য ভূমি জেগে উঠে। ৪ শতকে এই অঞ্চল ছিল গুপ্ত পরিবারের শাসনাধীন। সেসময় এই অঞ্চল এবং পশ্চিম ময়মনসিংহ ছিল কাম্রুপা রাজ্যের অধীনে এবং সমুদ্র গুপ্ত ছিলেন এখানকার শাসক। ১৫শ শতকের শেষার্ধে আলাউদ্দিন হোসেন খাঁর শাসনামলে (১৪৯৩-১৫১৯) বৃহত্তম ময়মনসিংহ অঞ্চল (এই অঞ্চলসহ) মুসলিম শাসকদের অধীনে চলে আসে। পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীরের শাসনকালে (১৬০৫-১৬২৭) এই অঞ্চলটি মুঘল সাম্রাজ্যের অন্তর্গত হয়। ১৮৮২ সালের ৩রা জানুয়ারি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে নেত্রকোনা সাব-ডিভিশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। পাকিস্তান আমলে নেত্রকোনাকে জেলায় রুপান্তর করার আন্দোলন শুরু হয়েছিল এবং তৎকালীন সরকার ১৯৬২ সালে জেলা সদর স্থাপনের উদ্দেশ্যে কেন্দুয়াতে জমি অধিগ্রহন করে। তবে, নেত্রকোনাকে জেলায় রুপান্তরের প্রচেষ্টা সে যাত্রায় সফল হয়নি। স্বাধীনতার পর ১৯৮৪ সালের ১৭ই জানুয়ারি নেত্রকোনা সাব-ডিভিশনকে জেলা হিসেবে ঘোষণা করা হয় এবং ১৯৮৪ সালের ১লা ফেব্রুয়ারি নেত্রকোনা জেলা হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। নেত্রকোনা জেলার আয়তন হল ২৭৯৪.২৮ বর্গ কিলোমিটার।

Where to stay

নেত্রকোনায় থাকার জন্য বিভিন্ন হোটেল ও রেস্টহাউজগুলোর মধ্যে রয়েছেঃ ১। ওয়াই এম সি এ রেস্টহাউজ যোগাযোগঃ বিপ্লব রাংসা বিরিসিরি, দুর্গাপুর ফোনঃ ০১৭৪৩৩০৬২৩০ ২। স্বর্ণা গেস্টহাউজ যোগাযোগঃ মিসেস বিনিতা দাওয়া বিরিসিরি, দুর্গাপুর ফোনঃ ০১৭১২২৮৪৬৯৮ ৩। সুশং রেসিডেণ্ট হোটেল যোগাযোগঃ মোঃ আব্দুল গনি দুর্গাপুর, নেত্রকোনা ফোনঃ ০১৯১৪৭৯১২৫৪ ৪। হোটেল মদিনা যোগাযোগঃ সোরওয়ারদি সুরুজ দুর্গাপুর, নেত্রকোনা ফোনঃ ০১৯২৪১৮১৪৫৫

How to go

দেশের বিভিন্ন স্থান থেকে নেত্রকোনায় সরাসরি সড়ক যোগাযোগ রয়েছে। ঢাকা থেকে সড়কপথে নেত্রকোনার দূরত্ব প্রায় ১৭৮ কিলোমিটার (ঢাকা-ময়মনসিংহ ১২০ কিলোমিটার, ময়মনসিংহ-নেত্রকোনাঃ ৬৮ কিলোমিটার)।

ঢাকা থেকে নেত্রকোনায় চলাচলকারী ট্রেনগুলোর মধ্যে রয়েছেঃ
১। ট্রেন নং ৭৭৭ (আন্তঃনগর হাওড় এক্সপ্রেস)
ঢাকা থেকে মোহনগঞ্জে চলাচল করে
যাত্রার সময়ঃ রাত ১১:৫০ মিনিট

২। ট্রেন নং ৪৩ (মহুয়া এক্সপ্রেস)
ঢাকা থেকে মোহনগঞ্জে চলাচল করে
যাত্রার সময়ঃ দুপর ১২: ২০ মিনিট

ভ্রমন প্যাকেজ

কথা বলুন

এই মুহূর্তে অনলাইনে না থাকায় আমরা দুঃখিত! কিন্তু আপনি আমাদের ই-মেইল পাঠাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেব।

আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!

ENTER ক্লিক করুন