বাগাতিপাড়া উপজেলায় প্রায় ৩৯৭ টি পরিবারে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে রান্না-বান্নার কাজে গ্যাস ব্যবহার করে চাহিদা মিটিয়ে যাচ্ছে।
ইমপ্যাক্ট প্রকল্পের মুল উদ্দেশ্যে:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ইমপ্যাক্ট প্রকল্প বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গবাদি পশু-মুরগীর খামার সম্প্রসারণ,খামার বর্জ যথাযথ ব্যবস্থাপনার দ্বারা বিকল্প জ্বালানী হিসাবে গ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে।
ইমপ্যাক্ট প্রকল্পের লক্ষ্য:
১। গ্রামের বেকার যুব ও দুঃস্থ মহিলাদেরকে উদ্ভাবনীমূলক ব্যবস্থাপনা ও সমন্বিত কারিগরি সহায়তা প্রদানের মাধ্যমে স্থানীয় সম্পদ ব্যবহার নিশ্চিত করা ;
২। গ্রামীণ যুব ও পরিবারের অন্যান্য সদস্যদেরকে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যম্যে পারিবারিক ও বাণিজ্যিক হাঁস-মুরগী-গরু-ছাগলের খামার স্থাপন,ফলজ-শাক সবজি চাষের মাধ্যমে দেশের খাদ্য চাহিদা যথা মাংস,ডিম,দুধ,ফল-শাক সবজি ইত্যাদির উৎপাদন বৃদ্ধি করা ;
৩। দেশজ ব্যবহারযোগ্য কাঁচা মাল চিহ্নিত করে তা কারিগরি প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে অর্থ সম্পদে রুপান্তর করা ;
৪। গ্রামীণ পরিসরে বিশেষ করে যুব মহিলাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা;
৫। সংসারের দৈনন্দিন কাজের উচ্ছিষ্ট,গরুর গবর,মুরগীর বিষ্ঠা,ইত্যাদি বায়োগ্যাস প্লান্টে ব্যবহার করে,বিকল্প জ্বালানী হিসাবে গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করা ;
নাটোর সদরে নেমে সিএনজি বা অটো রিক্সা নিয়ে বাগাতিপাড়ায় এই প্লান্টে ঘুরে আসতে পারেন
ঢাকা হতে ঢাকা – রাজশাহী পথে সড়ক পথে নাটোর জেলায় নামতে হবে , আবার নাটোর হতে সড়ক পথে বাগাতিপাড়া উপজেলা হেড কোয়ার্টার । অন্যভাবেও পৌছাঁ যায় , যেমন – ঢাকা হতে রাজশাহী সড়ক পথে নাটোর জেলার বনপাড়া তিন রাস্তা মোড়ে নেমে সড়ক পথে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট হয়ে বাগাতিপাড়া উপজেলা হেড কোয়ার্টার।
ঢাকা কমলাপুর রেল স্টেশন অথবা বিমান বন্দর স্টেশন হতে নাটোর জেলার লালপুর উপজেলার আব্দুলপুর রেল স্টেশনে নেমে সরক পথে বাগাতিপাড়া উপজেলায় পৌছাঁ যায়। স্থানীয়ভাবে নাটোর রেলস্টেশন হয়ে মালঞ্চি রেলস্টেশনে নেমে উপজেলা হেড কোয়ার্টারে পৌঁছা যায় । আবার রাজশাহী রেলস্তেশন হয়ে লোকমানপুর রেল স্টেশন অথবা আব্দুলপুর স্টেশন হয়েও বাগাতিপাড়া উপজেলা হেড কোয়ার্টারে পৌঁছা যায়।
১। জেলা পরিষদ ডাক বাংলো
ঠিকানাঃ বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যানের বাস ভবন ও উপজেলা পরিষদ মসজিদ সংলগ্ন
নাটোরে কোথায় খাবেন জানতে এখানে ক্লিক করুন
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!