সুরমা অববাহিকার ওপর অবস্থিত মৌলভীবাজার গ্যাসক্ষেত্রের আওতাধীন হাইড্রকার্বনের মজুদ সমৃদ্ধ একটি জনপদের নাম মাগুরছড়া। মাগুরছড়ার ক্ষতিগ্রস্ত গ্যাসক্ষেত্রটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের পরেই অবস্থিত। ১৯৯৭ সালের ১৪ই জুন মাগুরছড়া গ্যাসক্ষেত্রে একটি কূপ খননের সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে এবং এর ফলে মাটির ৮৪০ মিটার গভীরে ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি হয়। মানুষের অসাবধানতা এবং অবহেলার কারনে ঘটে যাওয়া দুর্ঘটনার দরুন পরিবেশকে দিতে হয়েছিল চরম মূল্য। এই দুর্ঘটনার কারনে সৃষ্ট অগ্নিকাণ্ডের ফলে প্রায় ৭০০ একর বন, ১০ টি চা বাগান শুধু পুড়ে গেছে তাই নয় পাশাপাশি এসব বনজ সম্পদের উপর নির্ভরশীল অসংখ্য মানুষ, আদিবাসী সম্প্রদায় এবং বনে বসবাসকারি প্রাণীকুলের জীবনেও নেমে এসেছিল চরম বিপর্যয়। দুর্ঘটনার ফলে সৃষ্ট পরিস্থিতির উন্নতির জন্য পদক্ষেপ নেওয়া হলেও আজও এই স্থানটিতে সেই ভয়াবহ দুর্ঘটনার চিহ্ন লক্ষ্য করা যায়।
ঢাকা থেকে শ্রীমঙ্গলে কিভাবে যাবেন ইতিমধ্যেই উল্লেখ করা হয়েছে। এছাড়াও, সিলেট থেকে মাত্র ৮৮.৯ কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় আপনি সিলেট থেকেও মাগুরছড়ায় যেতে পারেন।
আপনি সড়কপথে এবং রেলপথে ঢাকা থেকে সরাসরি শ্রীমঙ্গলে যেতে পারবেন। তবে, আকাশপথে সিলেটে পৌঁছে সেখান থেকেও আপনি শ্রীমঙ্গলে আসতে পারেন।
ঢাকা থেকে শ্রীমঙ্গলের মধ্যে চলাচলকারি বাসগুলোর মধ্যে আছেঃ
১। শ্যামলী পরিবহনঃ
• প্রধান কার্যালয়ঃ ২৫/বি-১, খিলজি রোড, মোহাম্মাদপুর, শ্যামলী, ঢাকা, ফোনঃ ৯১২৪১৩৯;
• কলাবাগান কাউণ্টার, ঢাকা, ফোনঃ ৯১৪১০৪৭, ০১৭১-১১৩০৮৬২;
• উত্তরা কাউণ্টার, আব্দুল্লাহপুর ঢাকা, ফোনঃ ০১৭১২৮৩৯১১১;
• কল্যাণপুর কাউণ্টার, ঢাকা, ফোনঃ ৯০০৩৩৩১;
২। গ্রীনলাইন পরিবহনঃ
৯/২, আউটার সার্কুলার রোড (মমিনবাগ), রাজারবাগ, ঢাকা, ফোনঃ ৮৩৩১৩০২-৪, ৮৩৫৩০০৪-৫;
৩।হানিফ এণ্টারপ্রাইজঃ
২২/৩, ব্লক-বি, কলেজ গেইট, ঢাকা, ফোনঃ ৯০০৮৪৮০;
প্রতি সপ্তাহে ছাড়া শ্রীমঙ্গল থেকে তিনটি ট্রেন সকাল ৯:৫৬ মিনিটে, বিকাল ৫:০৫ মিনিটে এবং রাত ১২:৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং মঙ্গলবার ও বুধবার দুটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এসব ট্রেনে ঢাকায় পৌছাতে প্রায় সাড়ে ৫ ঘণ্টা সময় লাগবে। এসব ট্রেনের ভাড়া হলঃ প্রথম শ্রেণী-২০০/- টাকা, সূলভ-১১০/- টাকা। বিকালে চলাচলকারী ট্রেনে আপনি ৩০০/- টাকা ভাড়ায় তাপানুকুল বগিতে এবং সন্ধ্যার ট্রেনে ৫০০/- টাকা ভাড়ায় স্লিপারে ভ্রমন করতে পারবেন।
১। শ্রীমঙ্গল টি রিসোর্টঃ
ভাড়াঃ (১৫% ভ্যাট এবং ৭% সার্ভিস চার্জ যোগ করতে হবে)
বাংলোঃ ৩৫০০/- টাকা থেকে ৫৫০০/- টাকা পর্যন্ত; স্যুইটঃ ৩৫০০/- টাকা; আইপি রুমঃ ২৫০০/- টাকা;
ঠিকানাঃ বাংলাদেশ চা বোর্ড, ভানুগাছ সড়ক, শ্রীমঙ্গল, মৌলভীবাজার;
২। হোটেল টি টাউনঃ
ভাড়াঃ (১৫% ভ্যাট এবং ৫% সার্ভিস চার্জ যোগ করতে হবে)
ডিলাক্স নন এসিঃ ১০০০/- টাকা থেকে ১২৫০/- টাকা; দুজনের থাকার জন্য কক্ষঃ ১৩৫০/- টাকা, স্যুইটঃ ১৫৫০/- টাকা থেকে ১৮৫০/- টাকা;
ঠিকানাঃ ধাকা-সিলেট মহাসড়ক, শ্রীমঙ্গল;
৩। গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ ক্লাবঃ
আরমান খান (ভারপ্রাপ্ত প্রধান ব্যবস্থাপক), শ্রীমঙ্গল, ফোনঃ +৮৮০১৭৩০৭৯৩৫৫২-৫৯;
আপনি এখানে গিয়ে দেখতে পারেন মানুষের কর্মকাণ্ড প্রকৃতির ওপর কতটা বিরূপ প্রভাব ফেলতে পারে।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!