বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নামে বহুল পরিচিত রুহুল আমিন ছিলেন বাংলাদেশ নৌ বাহিনীর একজন ইঞ্জিনরুম আরটিফিসিয়ার। মুক্তিযুদ্ধ চলাকালীন সর্বচ্চ ত্যাগ স্বীকারের স্বীকৃতি স্বরূপ তাঁকে মরণোত্তর বাংলাদেশের সর্বচ্চ সামরিক খেতাবে ভূষিত করা হয়। বাংলাদেশ নৌ বাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস রুহুল আমিন তাঁর নামেই নামকরণ করা হয়েছে।
Bir Sreshtho Mohammad Ruhul Amin Library & Museum
ঢাকা থেকে নোয়াখালী পৌছে শহরের ভেতরে রিক্সা বা সিএনজি নিয়ে এই জাদুঘরে বেড়িয়ে আসতে পারেন।
পর্যটকদের জন্য এক অনন্য গন্তব্য নোয়াখালী দেশের দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত। অপূর্ব এই জেলাটির উত্তরে কুমিল্লা জেলা ও মেঘনা নদী, দক্ষিনে মেঘনা নদী ও বঙ্গোপসাগর, পূর্বে ফেনী ও চট্রগ্রাম জেলা এবং পশ্চিমে ভোলা ও লক্ষ্মীপুর জেলা অবস্থিত।
ঢাকা ও নোয়াখালীর মধ্যে সড়কপথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। আপনি বাসে করে নোয়াখালীতে পৌছাতে পারবেন। ঢাকা ও নোয়াখালীর মধ্যে চলাচল করা কয়েকটি বাস সম্পর্কে তথ্য আপনার সুবিধার্থে নিম্নে প্রদান করা হলোঃ
১। একুশে পরিবহন
যোগাযোগঃ ০১৬৭৮০৪৭৩৮২
প্রস্থানের সময়ঃ
মিরপুর থেকে ভোর ৬টায়, জিগাতলা থেকে সকাল ৬:৩০ মিনিটে, সায়েদাবাদ থেকে সকাল ৭টা এবং ৭:৩০ মিনিটে;
ভাড়াঃ ২০০/-টাকা
২। বিলাস
যোগাযোগঃ ০১৭১২৬৯৩৮৩৬ (সায়েদাবাদ কাউণ্টার)
সকাল ৭:১৫ মিনিট থেকে রাত ৮:৩০ মিনিট পর্যন্ত প্রতি ১৫ মিনিট পরপর বাস ছেড়ে যায়। ভাড়াঃ ২০০/- টাকা;
২। শাহী
যোগাযোগঃ ০১৯১৩৬২৮০৩৮
প্রস্থানের সময়ঃ
সায়েদাবাদঃ সকাল ৬:৪০ মিনিটে এবং সকাল ৭:৪০ মিনিটে
জিগাতলাঃ সকাল ৫:৪০ মিনিটে
আপনার সুবিধার্থে গাজীপুরে থাকার জন্য হোটেল এবং গেস্টহাউজ সম্পর্কে কিছু তথ্য নিম্নে প্রদান করা হলোঃ
১। পুবালি হোটেল
ঠিকানাঃ প্রধান সড়ক, (পৌরকল্যাণ হাই স্কুল), মাইজদিকোর্ট, নোয়াখালী
যোগাযোগঃ ০৩২১-৬১২৫৭
২। হোটেল আল মোরশেদ
ঠিকানাঃ প্রধান সড়ক, (জামে মসজিদের মোড়), মাইজদি কোর্ট, নোয়াখালী
যোগাযোগঃ ০৩২১-৬২১৭৩
৩। হোটেল রাফসান
ঠিকানাঃ প্রধান সড়ক, মাইজদিকোর্ট, নোয়াখালী
যোগাযোগঃ ০৩২১-৬১৩৯৫
নোয়াখালী শহরে খাওয়ার জন্য ভালমানের রেস্টুরেন্ট রয়েছে।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!