নোয়াখালী জেলা

তথ্য

Description

সংস্কৃতি এবং ঐতিহ্যে ভরপুর নোয়াখালী একটি অপূর্ব সুন্দর পর্যটন কেন্দ্র। ধানক্ষেত, অপরূপ নীল আকাশ এবং অতিথিপরায়ন স্থানীয় মানুষদের কারনে এই জেলায় আসলে আপনি অসাধারণ অভিজ্ঞতা অর্জন করবেন। প্রাচীনকালে নোয়াখালী পরিচিত ছিল ‘ভুলুয়া’ নামে। সেসময় নোয়াখালীর উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরার পাহাড় থেকে উৎপত্তি হওয়া ডাকাতিয়া নদীর পানিতে প্রায়শই প্লাবিত হত। এই পরিস্থিতি থেকে পরিত্রান পেতে একটি খাল খনন করা হয়েছিল। এরপর থেকেই ভুলুয়ার নাম হয়ে যায় নোয়াখালী কারন ‘নোয়া’ এবং ‘খালের’ অর্থ যথাক্রমে নতুন খাল। ১৮২১ সালে গঠিত নোয়াখালী জেলার আয়তন ৪২০৩ বর্গ র্কিলোমিটার। এই জেলায় ৯টি উপজেলা রয়েছে।

Where to stay

আপনার সুবিধার্থে গাজীপুরে থাকার জন্য হোটেল এবং গেস্টহাউজ সম্পর্কে কিছু তথ্য নিম্নে প্রদান করা হলোঃ ১। পুবালি হোটেল ঠিকানাঃ প্রধান সড়ক, (পৌরকল্যাণ হাই স্কুল), মাইজদিকোর্ট, নোয়াখালী যোগাযোগঃ ০৩২১-৬১২৫৭ ২। হোটেল আল মোরশেদ ঠিকানাঃ প্রধান সড়ক, (জামে মসজিদের মোড়), মাইজদি কোর্ট, নোয়াখালী যোগাযোগঃ ০৩২১-৬২১৭৩ ৩। হোটেল রাফসান ঠিকানাঃ প্রধান সড়ক, মাইজদিকোর্ট, নোয়াখালী যোগাযোগঃ ০৩২১-৬১৩৯৫

How to go

পর্যটকদের জন্য এক অনন্য গন্তব্য নোয়াখালী দেশের দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত। অপূর্ব এই জেলাটির উত্তরে কুমিল্লা জেলা ও মেঘনা নদী, দক্ষিনে মেঘনা নদী ও বঙ্গোপসাগর, পূর্বে ফেনী ও চট্রগ্রাম জেলা এবং পশ্চিমে ভোলা ও লক্ষ্মীপুর জেলা অবস্থিত।

ঢাকা ও নোয়াখালীর মধ্যে সড়কপথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। আপনি বাসে করে নোয়াখালীতে পৌছাতে পারবেন। ঢাকা ও নোয়াখালীর মধ্যে চলাচল করা কয়েকটি বাস সম্পর্কে তথ্য আপনার সুবিধার্থে নিম্নে প্রদান করা হলোঃ
১। একুশে পরিবহন
যোগাযোগঃ ০১৬৭৮০৪৭৩৮২
প্রস্থানের সময়ঃ
মিরপুর থেকে ভোর ৬টায়, জিগাতলা থেকে সকাল ৬:৩০ মিনিটে, সায়েদাবাদ থেকে সকাল ৭টা এবং ৭:৩০ মিনিটে;
ভাড়াঃ ২০০/-টাকা
২। বিলাস
যোগাযোগঃ ০১৭১২৬৯৩৮৩৬ (সায়েদাবাদ কাউণ্টার)
সকাল ৭:১৫ মিনিট থেকে রাত ৮:৩০ মিনিট পর্যন্ত প্রতি ১৫ মিনিট পরপর বাস ছেড়ে যায়। ভাড়াঃ ২০০/- টাকা;
২। শাহী
যোগাযোগঃ ০১৯১৩৬২৮০৩৮
প্রস্থানের সময়ঃ
সায়েদাবাদঃ সকাল ৬:৪০ মিনিটে এবং সকাল ৭:৪০ মিনিটে
জিগাতলাঃ সকাল ৫:৪০ মিনিটে

ভ্রমন প্যাকেজ

কথা বলুন

এই মুহূর্তে অনলাইনে না থাকায় আমরা দুঃখিত! কিন্তু আপনি আমাদের ই-মেইল পাঠাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেব।

আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!

ENTER ক্লিক করুন