বাগাতিপাড়ার উল্লেখযোগ্য নদী হলো বড়াল নদী। বাগাতিপাড়া উপজেলাটি বড়াল নদীর মাধ্যমে দ্বিখন্ডিত হয়েছে। বড়াল নদীর উৎপত্তি পদ্মা নদীর রাজশাহী জেলার চারঘাট উপজেলা থেকে। বড়াল নদীর দৈর্ঘ্য ১২০ কিলোমিটার। এটি রাজশাহীর চারঘাট, নাটোর জেলার বাগাতিপাড়া, লালপুর, বড়াইগ্রাম, নাটোর সদর, গুরুদাসপুর হয়ে পাবনা জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যমুনায় মিশে গেছে। এক সময় এ নদীই ছিল যোগাযোগের প্রধান মাধ্যম। বর্ষা মৌসুমে সীমিত আকারে নদীর মাধ্যমে একস্থান থেকে অন্যস্থানে মালামাল আনা নেয়া করা হলেও শুকনা মৌসুমে নদীতে পানি কমে যাওয়ায় যোগাযোগের অযোগ্য হয়ে পড়ে। বর্তমানে এই বড়াল নদীর পানি দ্বারা কৃষিকাজ করা হয়। এক সময় নদীতে অনেক মাছ পাওয়া যেত। এখন নদী ভরাট হয়ে যাওয়ার কারণে মাছ পাওয়া যায় না।
বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের পাশে অবস্থিত বড়াল নদী। নাটোর থেকে সিএনজি নিয়ে এখানে যেতে পারেন।
ঢাকা হতে ঢাকা – রাজশাহী পথে সড়ক পথে নাটোর জেলায় নামতে হবে , আবার নাটোর হতে সড়ক পথে বাগাতিপাড়া উপজেলা হেড কোয়ার্টার । অন্যভাবেও পৌছাঁ যায় , যেমন – ঢাকা হতে রাজশাহী সড়ক পথে নাটোর জেলার বনপাড়া তিন রাস্তা মোড়ে নেমে সড়ক পথে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট হয়ে বাগাতিপাড়া উপজেলা হেড কোয়ার্টার।
ঢাকা কমলাপুর রেল স্টেশন অথবা বিমান বন্দর স্টেশন হতে নাটোর জেলার লালপুর উপজেলার আব্দুলপুর রেল স্টেশনে নেমে সরক পথে বাগাতিপাড়া উপজেলায় পৌছাঁ যায়। স্থানীয়ভাবে নাটোর রেলস্টেশন হয়ে মালঞ্চি রেলস্টেশনে নেমে উপজেলা হেড কোয়ার্টারে পৌঁছা যায় । আবার রাজশাহী রেলস্তেশন হয়ে লোকমানপুর রেল স্টেশন অথবা আব্দুলপুর স্টেশন হয়েও বাগাতিপাড়া উপজেলা হেড কোয়ার্টারে পৌঁছা যায়।
১। জেলা পরিষদ ডাক বাংলো
ঠিকানাঃ বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যানের বাস ভবন ও উপজেলা পরিষদ মসজিদ সংলগ্ন
বড়াল নদীর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার মতো। এখানে পরিবার বা বন্ধু-বান্ধব নিয়ে ঘুরে যেতে পারেন।
বাগাতিপাড়ায় খুব একটা ভালো খাবার হোটেল নেই। নাটোরে কোথায় খাবেন জানতে এখানে ক্লিক করুন
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!