বান্দরবান জেলা থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে পুরপাড়ায় বান্দরবান-রাঙ্গামাটি মহাসড়কে বৌদ্ধ ধাতু জাদি অবস্থিত। বান্দরবান স্বর্ণ মন্দির নামে পরিচিত বৌদ্ধ ধাতু জাদি হল একটি থেরাভাডা বৌদ্ধ বিহার। এটি বাংলাদেশের সর্ববৃহৎ থেরাভাডা বৌদ্ধ মন্দির। এখানে বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির রয়েছে।
স্থানীয় ভাষায় বৌদ্ধ মন্দিরকে বলা হয় খিয়াং। বৌদ্ধ তীর্থযাত্রী এবং থেরাভাডা বৌদ্ধধর্মের অনুসারীদের জন্য বৌদ্ধ ধাতু জাদিকে একটি অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। আরাকান থেকে আগত বান্দরবানের আদিবাসী মারমা এবং মগ হল প্রভাবশালী।
ঢাকা থেকে সরাসরি বান্দরবানে বাস চলাচল করে। তবে, শীতাতপ নিয়ন্ত্রিত বাসে যেতে চাইলে আপনাকে প্রথমে চট্রগ্রামে যেতে হবে। বান্দরবানে রিকশা অথবা অটোরিকশা ভাড়া করে ঘুরতে পারবেন এবং এই মন্দিরে আসতে পারবেন।
ঢাকার সাথে বান্দরবানের সরাসরি সড়ক যোগাযোগ রয়েছে। ঢাকা থেকে বাসে করে সরাসরি বান্দরবানে যেতে পারবেন।
ঢাকা থেকে বান্দরবানের মধ্যে চলাচলকারী বাসগুলো সম্পর্কে কিছু তথ্য আপনার সুবিধার্থে নিম্নে প্রদান করা হলঃ
১। এস আলম সার্ভিসেস লিমিটেড
যোগাযোগঃ ০৩৪১-৬২৯০২
২। শ্যামলী পরিবহন
যোগাযোগঃ ০৪৪৩৪৪৯৯৩৪
৩। সাউদিয়া পরিবহন
আরামবাগ কাউণ্টার, যোগাযোগঃ +৮৮-০২-৭১০২৪৬৫
গাবতলি কাউণ্টার, যোগাযোগঃ +৮৮-০২-৮০১৮৪৪৫
ঢাকার সাথে বান্দরবানে আকাশপথে যোগাযোগ ব্যবস্থা নেই। তবে ঢাকা থেকে চট্রগ্রামে আকাশপথে গিয়ে সেখান থেকে বাস অথবা ব্যাক্তিগত গাড়িতে করে বান্দরবানে যেতে পারবেন।
ঢাকা থেকে চট্রগ্রামে ফ্লাইট পরিচালনাকারী বিমান সংস্থাগুলোর মধ্যে রয়েছেঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভো এয়ার, ইউনাইটেড এয়ারওয়েজ, রিজেণ্ট এয়ারওয়েজ, ইউইস বাংলা এয়ারওয়েজ।
বান্দরবানে থাকার জন্য হোটেল ও গেস্টহাউজগুলোর মধ্যে রয়েছেঃ
১। হিলসাইড রিসোর্ট
ঠিকানাঃ চিম্বুক সড়ক, বান্দরবান
যোগাযোগঃ ০১৭৩০০৪৫০৮৩, ০২-৯৮৮৬৯৮৩
২। হোটেল গ্রিনহিল
ঠিকানাঃ প্রধান সড়ক, বান্দরবান-৪৬০০
যোগাযোগঃ +৮৮০১৮৫৬৬৯৯৯১০, +৮৮০১৮৫৬৬৯৯৯১১
৩। হোটেল পূরবী
ঠিকানাঃ ভিআইপি রোড, বান্দরবান সদর, বান্দরবান
যোগাযোগঃ ০১৮২৩-৩৪৬৩৮৩, ০৩৬১-৬২৫৩১
৪। হোটেল পাহাড়িকা
ঠিকানাঃ প্রধান সড়ক, বান্দরবান
যোগাযোগঃ ০৩৬১-৬২১৫৫
১। পাহাড়ি এলাকার সৌন্দর্য উপভোগ করতে পারেন।
২। ছবি তুলতে পারেন।
এখানে খাওয়ার জন্য হোটেল ও রেস্টুরেন্ট পেয়ে যাবেন।
১। এই বৌদ্ধ বিহারটি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে এবং এখানে ১০/- টাকা প্রবেশমূল্য দিয়ে ঢুকতে হয়।
২। বৌদ্ধ বিহারে অবশ্যই শালীন পোশাক পড়ে এবং খালি পায়ে প্রবেশ করতে হবে।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!
Bandarban Golden Temple is the perfect name for this place not The Buddha Dhatu Jadi. And every one known this place in this name.