এই বিহারে এশিয়ার সর্ববৃহৎ বৌদ্ধ মূর্তি রয়েছে। এখানে এলে আপনি গৌতম বুদ্ধর মূর্তির পাশাপাশি ২০০ বছর পুরাতন একটি কুয়াও দেখতে পাবেন। এছাড়াও, এখানে এলে আপনি দেখতে পাবেন রাখাইনদের শতবছরের প্রাচীন রীতি নীতি এবং সাংস্কৃতিক ঐতিহ্য।
এই স্পটটি সম্পর্কে আমাদের আরো বিস্তারিত তথ্যের প্রয়োজন। যদি আপনাদের কাছে আরো তথ্য ও ছবি থাকে তাহলে আমাদের ওয়েবসাইটে যোগ করতে পারেন। তথ্য প্রদানকারী হিসেবে আপনার নাম প্রকাশ করা হবে।
ঢাকা থেকে কুয়াকাটায় সড়ক পথে পৌছাতে ১২ ঘণ্টা সময় লাগবে। ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে বিআরটিসির বাস এবং গাবতলি বাস টার্মিনাল থেকে শাকুরা পরিবহন কুয়াকাটার পথে নিয়মিত যাতায়াত করে। শাকুরা পরিবহনে যেতে আপনার খরচ পরবে প্রায় ৪৫০ টাকা।
রাজধানী ঢাকা থেকে পটুয়াখালী আপনি সড়কপথে, নদীপথে এবং আকাশপথে যেতে পারেন। এই সম্পর্কিত তথ্য আপনার সুবিধার্থে নিম্নে দেওয়া হলঃ
ঢাকা থেকে পটুয়াখালীর সড়কপথে দূরত্ব ৩১৯ কিলোমিটার। ঢাকার সায়েদাবাদ এবং গাবতলি বাস টার্মিনাল থেকে পটুয়াখালীর উদ্দেশে বাস ছেড়ে যায়। সড়কপথে পটুয়াখালী যাওয়ার দুটি পথ রয়েছে, আপনি ঢাকা থেকে মাওয়া এবং বরিশাল হয়ে পটুয়াখালী পৌছাতে পারেন আবার ঢাকা থেকে আরিচা এবং বরিশাল হয়ে পটুয়াখালী পৌছাতে পারেন। এই রুটে চলাচলকারী বাসগুলোর ভাড়া ৪৫০ টাকা থেকে ৭০০ টাকা।
পটুয়াখালীতে চলাচলকারী বাসগুলোর মধ্যে আছেঃ
১।সাউদিয়া পরিবহন, সায়েদাবাদ কাউনটার, ফোনঃ ০১৯১৯৬৫৪৮৫৬, ০১৯১৯৫৬৪৮৫৭, ভাড়াঃ প্রায় ৩০০ টাকা, সকাল ১০ টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রতি ঘণ্টায় ঢাকা থেকে ছেড়ে যায়।
২।আবদুল্লাহ পরিবহন, সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭:৩০ মিনিটের মধ্যে ঢাকা থেকে ছেড়ে যায়, ভাড়াঃ প্রায় ৩০০ টাকা।
৩।হানিফ পরিবহন, ফোনঃ ০১৭১৩০৪৯৫৫৯
৪।ঈগল পরিবহন , ভোর ৬ টা থেকে রাত ১১:৪৫ মিনিট পর্যন্ত প্রতি ৪৫ মিনিট পরপর ঢাকা থেকে ছেড়ে যায়, ভাড়াঃ প্রায় ৩৫০ টাকা।
ঢাকা থেকে পটুয়াখালী যাওয়ার জন্য লঞ্চ হল একটি আরামদায়ক এবং সাশ্রয়ী মাধ্যম। ঢাকার সদরঘাট থেকে প্রতিদিন বিকাল ৫:৩০ মিনিট, সন্ধ্যা ৬:৩০ মিনিট এবং সন্ধ্যা ৭ টায় বেশকিছু লঞ্চ পটুয়াখালীর দিকে ছেড়ে যায়। এই লঞ্চগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলঃ সৈকত, সাত্তার খান, আঁচল এবং সুন্দরবন। লঞ্চগুলির ভাড়া নিম্নরুপঃ
ডেকে চড়ে গেলে খরচ পরবে ১৫০/- টাকা।
সিঙ্গেল কেবিনঃ ৩৫০/- টাকা।
ডবল কেবিনঃ ৬০০/- টাকা।
পরিবারসহ গেলে খরচ পরবে ৭০০/- টাকা।
ভিআইপি এসি কেবিনঃ ১৫০০/- টাকা
*উপরে বর্ণিত ভাড়া পরিবর্তনশীল।
ঢাকা থেকে আকাশপথে বরিশালে পৌঁছে আপনাকে সড়কপথে পটুয়াখালী পৌছাতে হবে। বর্তমানে ইউনাইটেড এয়ারওয়েজ একমাত্র বরিশালে ফ্লাইট পরিচালনা করে। ইউনাইটেড এয়ারওয়েজের ভাড়া ৩৯২৫/- টাকা থেকে শুরু। ইউনাইটেড এয়ারওয়েজ সম্পর্কে আরও তথ্যর জন্য তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
পটুয়াখালীতে থাকার জন্য বেশকিছু হোটেল রয়েছে। আপনার সুবিধার্থে কিছু হোটেলের তথ্য নিম্নে দেওয়া হলঃ
১। হোটেল বনানী প্যালেস, ফোনঃ ০১৭১৩৬৭৪১৮৯
২। হোটেল কুয়াকাটা ইন, ফোনঃ ০১৭৫০০০৮১৭৭
৩। হোটেল স্কাই প্যালেস, ফোনঃ ০১৭৭৫০৭৪৭৯
৪। বীচ হ্যাভেন, ফোনঃ ০১৭৩০০২১৩৪১
• আপনি বৌদ্ধ বিহারটি , বিহারের কাছে অবস্থিত ২০০ বছর পুরাতন কুয়াটি দেখতে পারেন এবং ছবি তুলতে পারেন।
• আপনি মিসরিপাড়া, কেরানীপাড়া এবং আমখোলাপাড়ার রাখাইন পল্লীগুলোতে যেতে পারেন এবং রাখাইন সম্প্রদায়ের উষ্ণ অভ্যর্থনা গ্রহন করতে পারেন।
• রাখাইন পরিবারের প্রস্তুতকৃত হস্তশিল্প সামগ্রী কিনতে পারেন।
এখানকার রেস্টুরেন্টগুলোতে দেশী খাবারের পাশাপাশি স্থানীয় খাবারও পাবেন।
প্রতি বছর বাংলা কার্তিক মাসে (অক্টোবর মাসের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত) পূর্ণিমার দিন এখানে রাশ মেলা অনুষ্ঠিত হয়। সেসময় কুয়াকাটা সৈকত পর্যটকে ভরপুর থাকে। তাই আপনি এই বিহারে রাসমেলার সময়ে আসতে পারেন। রাসমেলা ও মাঘীপূর্ণিমার সময় বৌদ্ধ ধর্মের অবলম্বিরা এই বিহারে আসেন এবং কুয়াকাটা সৈকতে পুণ্যস্নানও করেন।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!