অভয়নগর উপজেলার একটি ছোট গ্রামের নাম ঢোলগ্রাম। একসময় এই গ্রামে ১৭টি নয়নাভিরাম হিন্দু মন্দির থাকলেও বর্তমানে মাত্র ১টি মন্দির টিকে আছে। বেশীরভাগ মন্দিরই ভৈরব নদীর করাল গ্রাসে বিলীন হয়েছে। এখানকার মন্দিরটি হিন্দুদের কাছে একটি অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়ে থাকে এবং মন্দিরটিতে চমৎকার টেরাকোটার নকশা রয়েছে। অভয়নগর উপজেলার ভাটনগরে দেবতা শিবকে উৎসর্গ করে নির্মাণ করা ১১টি মন্দিরের ধ্বংসাবশেষ দেখতে পাবেন। এই স্থানটি বাংলার গৌরবময় অতীতের স্মারক বহন করছে।
ঢোলগ্রাম যশোর শহর থেকে মাত্র ৪১ কিলোমিটার দূরে অবস্থিত। আপনি যশোর-খুলনা মহাসড়কে চলাচলকারী বাসে করে এখানে আসতে পারবেন।
ঢাকার গাবতলি থেকে যশোরের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। আপনার সুবিধার্থে এসব বাস সম্পর্কে কিছু তথ্য নিম্নে প্রদান করা হলঃ
১। হানিফ এন্টারপ্রাইজ
গাবতলি কাউণ্টার, ফোনঃ ৮০১৬০৪০, ৮০১১৭৫৯
ভাড়াঃ প্রায় ২৮০/- টাকা
২। সোহাগ পরিবহন
গাবতলি বুকিং বুথ, ফোনঃ ৮০১১৯৯৮, ৮০১২১৪৮
ভাড়াঃ প্রায় ২৮০/- টাকা
৩। ঈগল পরিবহন
গাবতলি কাউণ্টার, ফোনঃ ৮০১৭৬৯৮, ৮০১৭৩২০
ঢাকা থেকে আকাশপথে যশোরে যাওয়া যায়। ঢাকা ও যশোরের মধ্যে ফ্লাইট পরিচালনাকারী বিমান সংস্থাগুলোর মধ্যে রয়েছেঃ
• ইউনাইটেড এয়ারওয়েজ
৩৯২৫/- টাকা থেকে টিকেটের দাম আরম্ভ
• রিজেণ্ট এয়ারওয়েজ
৩৮০০/- টাকা থেকে টিকেটের দাম আরম্ভ
• নভো এয়ার লিমিটেড
৫৪০০/- টাকা থেকে টিকেটের দাম আরম্ভ হলেও এখানে ডিসকাউণ্টে ৪৮০০/-টাকা এবং ৪৩০০/- টাকায় টিকেট পাবেন। এছাড়া, ৪০০০/- টাকায় বিশেষ টিকেট পাবেন।
ঢাকা থেকে প্রতিদিন দুপুর ১২:৩০ মিনিটে আন্তঃনগর ট্রেন যশোরের পথে ছেড়ে যায়। এছাড়া খুলনাগামী ট্রেনে উঠেও যশোরে নেমে যেতে পারেন।
প্রথম শ্রেণীর ভাড়াঃ প্রায় ৮৫/- টাকা।
সাধারণ শ্রেণীর ভাড়াঃ ৩৫/- টাকা।
যশোরে থাকার জন্য বিভিন্ন মানের হোটেল পাবেন। এসব রেস্টুরেন্ট সম্পর্কে কিছু তথ্য আপনার সুবিধার্থে প্রদান করা হলঃ
• বাঁচতে শেখা (এনজিও এবং গেস্টহাউজ), ফোনঃ +৮৮০৪২১৬৮৮৫
• হোটেল হাসান ইন্টারন্যাশনাল, ফোনঃ +৮৮০৪২১৬৭৪৭৮
• হোটেল ম্যাগপাই, ফোনঃ +৮৮০৪২১৬৮৭২২
• হোটেল মিড টাউন, ফোনঃ +৮৮০১৭১১৯৪০১৬০
• গ্র্যান্ড হোটেল, ফোনঃ +৮৮০৪২১৭৩০৩৮
• হোটেল আর এস, ফোনঃ +৮৮-৪২১৬১৮৮১
এখানে অবস্থিত বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে পারেন যেমনঃ সিদ্ধিপাশা রাজবাড়ি এবং মন্দির, ১১টি দুয়ারাই মন্দির, মাধায়াপুর নীলকুঠি এবং শ্রীধারপুর জমিদারবাড়ি। এছাড়া এখানকার হাট, বাজার এবং মেলায় যেতে পারেন। এখানকার মোট হাট, বাজারের সংখ্যা ২২টি এবং মেলার সংখ্যা ৬টি।
আপনি খাওয়ার জন্য আশেপাশে হোটেল ও রেস্টুরেন্টের খোঁজ করতে পারেন। এছাড়া সাথে করে খাবার নিয়ে যেতে পারেন। কোথায় খাবেন জানতে এখানে ক্লিক করুন
এখানে অবস্থিত একটি ছোট মার্কেটে যেতে পারেন যেখানে ঢুলগ্রামের সাথে সম্পর্কিত বিভিন্ন জিনিস কিনতে পাওয়া যায়।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!