ফাইপি ঝর্ণা

ধরন: জলপ্রপাত / ঝর্ণা
সহযোগিতায়: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

বিস্তারিত

ফাইপি ঝর্ণা বান্দরবানের থাইকিংপাড়ায় অবস্থিত। ফাইপি ঝর্ণায় একাধিক পথ দিয়ে পৌছানো যায়। আপনি থানচি অথবা রুমা উপজেলা থেকে এখানে পৌছাতে পারবেন।


কিভাবে যাবেন

ফাইপি ঝর্ণা দেখতে যেতে চাইলে আপনাকে প্রথমে বান্দরবানে পৌছাতে হবে। বাংলাদেশের সব জেলা থেকেই বাসে করে বান্দরবানে যাওয়া যায়। ঢাকা থেকে নন এসি বাসে বান্দরবানে যেতে খরচ হবে প্রায় ৫৫০/- টাকা। ঢাকা থেকে সড়কপথে বান্দরবানে পৌছাতে সাত থেকে সাড়ে সাত ঘণ্টা সময় লাগবে। বান্দরবানগামী বাসগুলো সাধারণত রাতের বেলা ছেড়ে যায় তবে যাত্রাকালীন সময় পরিবর্তনশীল।

থানচি দিয়ে ফাইপি ঝর্ণায় যেতে হলেঃ বান্দরবান থেকে বাস অথবা চান্দের গাড়িতে (জিপে) করে থানচিতে যেতে পারবেন। বান্দরবান থেকে প্রায় ৭৯ কিলোমিটার দূরে অবস্থিত থানচিতে পৌছাতে প্রায় সাড়ে চার ঘণ্টা সময় লাগবে। থানচি থেকে থাইকংপাড়ায় পৌছাতে হলে আপনাকে যথাক্রমে বোর্ডিংপাড়া, সেরকর পাড়া, বাকলাই পাড়া অতিক্রম করতে হবে।

রুমা দিয়ে ফাইপি ঝর্ণায় যেতে হলেঃ রুমা উপজেলা দিয়েও ফাইপি ঝর্ণায় যাওয়া যায়। এজন্য আপনাকে বান্দরবান থেকে চান্দের গাড়ি (জিপ), বাস অথবা ব্যাক্তিগত গাড়িতে করে রুমা উপজেলায় আসতে হবে। চান্দের গাড়ি অথবা বাসে করে রুমায় পৌছাতে ১০০/- টাকা থেকে ১২০/- টাকা খরচ হবে এবং তিন থেকে ৪ ঘণ্টা সময় লাগবে। রুমা থেকে আপনি বগালেক এবং কেওক্রাডং হয়ে থাইকিংপাড়ায় যেতে পারবেন।

কিভাবে পৌঁছাবেন: বান্দরবান জেলা

ঢাকার সাথে বান্দরবানের সরাসরি সড়ক যোগাযোগ রয়েছে। ঢাকা থেকে বাসে করে সরাসরি বান্দরবানে যেতে পারবেন।

ঢাকা থেকে বান্দরবানের মধ্যে চলাচলকারী বাসগুলো সম্পর্কে কিছু তথ্য আপনার সুবিধার্থে নিম্নে প্রদান করা হলঃ
১। এস আলম সার্ভিসেস লিমিটেড
যোগাযোগঃ ০৩৪১-৬২৯০২
২। শ্যামলী পরিবহন
যোগাযোগঃ ০৪৪৩৪৪৯৯৩৪
৩। সাউদিয়া পরিবহন
আরামবাগ কাউণ্টার, যোগাযোগঃ +৮৮-০২-৭১০২৪৬৫
গাবতলি কাউণ্টার, যোগাযোগঃ +৮৮-০২-৮০১৮৪৪৫

ঢাকার সাথে বান্দরবানে আকাশপথে যোগাযোগ ব্যবস্থা নেই। তবে ঢাকা থেকে চট্রগ্রামে আকাশপথে গিয়ে সেখান থেকে বাস অথবা ব্যাক্তিগত গাড়িতে করে বান্দরবানে যেতে পারবেন।
ঢাকা থেকে চট্রগ্রামে ফ্লাইট পরিচালনাকারী বিমান সংস্থাগুলোর মধ্যে রয়েছেঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভো এয়ার, ইউনাইটেড এয়ারওয়েজ, রিজেণ্ট এয়ারওয়েজ, ইউইস বাংলা এয়ারওয়েজ।

কোথায় থাকবেন

বান্দরবানে থাকার জন্য হোটেল ও গেস্টহাউজগুলোর মধ্যে রয়েছেঃ
১। হিলসাইড রিসোর্ট
ঠিকানাঃ চিম্বুক সড়ক, বান্দরবান
যোগাযোগঃ ০১৭৩০০৪৫০৮৩, ০২-৯৮৮৬৯৮৩
২। হোটেল গ্রিনহিল
ঠিকানাঃ প্রধান সড়ক, বান্দরবান-৪৬০০
যোগাযোগঃ +৮৮০১৮৫৬৬৯৯৯১০, +৮৮০১৮৫৬৬৯৯৯১১
৩। হোটেল পূরবী
ঠিকানাঃ ভিআইপি রোড, বান্দরবান সদর, বান্দরবান
যোগাযোগঃ ০১৮২৩-৩৪৬৩৮৩, ০৩৬১-৬২৫৩১
৪। হোটেল পাহাড়িকা
ঠিকানাঃ প্রধান সড়ক, বান্দরবান
যোগাযোগঃ ০৩৬১-৬২১৫৫

খাবার সুবিধা

মানচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন

কথা বলুন

এই মুহূর্তে অনলাইনে না থাকায় আমরা দুঃখিত! কিন্তু আপনি আমাদের ই-মেইল পাঠাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেব।

আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!

ENTER ক্লিক করুন