নবাবগঞ্জে গিয়ে আপনি যদি জজ বাড়ি এবং উকিল বাড়ি (ব্রজ কুটির নামে পূর্বে পরিচিত) না দেখতে যান তবে আপনার ভ্রমন অপূর্ণই থেকে যাবে। প্রায় শতবছর পূর্বে এটি জমিদারদের বাসস্থান হিসেবে নির্মাণ করা হয়। ১৯৮৪ সালে একজন বিচারক ব্রজ নিকেতন অধিগ্রহন করলে এই ভবনটির নাম হয়ে যায় জজ বাড়ি।
জজ বাড়ির ঠিক সামনেই বিশাল খেলার মাঠের কোণায় রয়েছে ১৯৪০ সালে মহাত্মা গান্ধীর আগমনের ফলে জনপ্রিয় আরেকটি জমিদারবাড়ি যেটির নতুন নাম একজন আইনজীবি অধিগ্রহন করার ফলে হয়ে যায় উকিল বাড়ি।
এই দুটি প্রাসাদসম ভবনের ঠিক মাঝখানে চোখে পড়বে মাথাবিহীন একটি ভাস্কর্য যেটি সম্ভবত গৌতম বুদ্ধের। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনী এই ভাস্কর্যটির মাথা গুড়িয়ে দেয়। আনসারদের নিয়ন্ত্রিত এলাকার অভ্যন্তরে আপনার চোখে পড়বে জমিদারদের প্রাচীন প্রাসাদ ব্রজ কুটির এবং কোকিল পেয়ারি নামক আরেকটি বিলাসবহুল ভবন যেটিকে বর্তমানে পিকনিক স্পটে রুপান্তর করা হয়েছে।
কলাকুপা বাস স্টপের দক্ষিনে মাত্র কয়েক গজ দুরেই জজ বাড়ি ও উকিল বাড়ির অবস্থান। বাসস্ট্যান্ড থেকে রিকশায় অথবা পায়ে হেঁটে আপনি এখানে পৌছাতে পারবেন।
১। এন মল্লিক
২। যমুনা রিল্যাক্স
অপরূপ স্থাপত্যশৈলীর কারনে এই দুটি বাড়ি নবাবগঞ্জ উপজেলার অন্যতম সৌন্দর্যমণ্ডিত স্থান। পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় জজ বাড়ি এবং উকিল বাড়ির স্থাপত্যশৈলী উপভোগ করতে পারেন।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!
There are many more things to see at Nawabganj, Like Khelaram Data Bigroho Mandir, RN Shaha house, Painna Bari, Teli Bari Etc.